রাজধানীর হাজারীবাগে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিকেল ৩টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন