অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি ঘোষণা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দিপকে।
শনিবার (১৮ জুলাই) দেশটির রাজধানী নয়াদিল্লিতে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর তিনি এ ঘোষণা দেন। দিপকের দাবি, পুলিশ জোরপূর্বক ওয়াংচুককে সেখান থেকে নিয়ে গেছে।
সংবাদমাধ্যমে পাঠানো এক ভিডিওবার্তায় অভিজিৎ দিপকে বলেন, “তারা যদি মনে করে সোনম স্যারকে সরিয়ে নিলে এই আন্দোলন শেষ হয়ে যাবে, তাহলে তারা ভুল করছে। আমরা এখানেই থাকব এবং ২০ জুলাই সংসদের দিকে পদযাত্রা করব।”
তিনি আরও বলেন, “এতদিন আমরা শুধু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছিলাম। কিন্তু এই নিন্দনীয় ঘটনার পর এখন আমরা নরেন্দ্র মোদীর পদত্যাগও দাবি জানাব।”
সিজেপি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, অভিজিৎ দিপকে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন