চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২ দশমিক ০১৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ আয় ২৩ দশমিক ১ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ থেকে ২০ জুলাই পর্যন্ত দেশে মোট ২ দশমিক ০১৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। ২০২৫ সালের একই সময়ে এর পরিমাণ ছিল ১ দশমিক ৬৩৯ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ২০ জুলাই এক দিনেই প্রবাসীরা দেশে ৭৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
২০২৬-২৭ অর্থবছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎসটির ইতিবাচক গতি অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে।
রেমিট্যান্সের এ প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখা এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: বাসস
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন