সর্বশেষ
দেশে আবারও ভয়ের পরিবেশ ফিরছে: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্য সংঘাতে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী মজুত হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭২ বাংলাদেশে আসছেন ২৫ মার্কিন প্রতিষ্ঠানের ৪৫ শীর্ষ নির্বাহী বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, এবং খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন হাওরের জন্য আসছে শীতসহনশীল ‘ব্রি ধান-১১৮’ আহত রাজমিস্ত্রি কাইয়ুমের চিকিৎসার দায়িত্ব নিলেন খন্দকার নিঝুম বিরোধিতার মুখে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিল ফিফার কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু আধুনিক প্রশিক্ষণ ও সহজ ঋণে তাঁতশিল্পের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ ‘মজলুমের সংসদের’ দিকে তাকিয়ে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার ঢাবিতে জুলাই গ্রাফিতি সংরক্ষণে রং ও পুনর্লিখন শুরু দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: শিক্ষামন্ত্রী কীর্তন দেখে ফেরার পথে নৌকাডুবে নিহত ১, নিখোঁজ ৩ কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৯, আহত ২৮ তিন দিনে বাড়তে পারে সুরমা-কুশিয়ারার পানি, নিম্নাঞ্চল প্লাবনের শঙ্কা ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল : চিফ প্রসিকিউটর মিরপুর ও ফার্মগেটের সন্দেহজনক বস্তায় মেলেনি বোমা জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো ব্যক্তি বা একক দলের নয়: আতিকুর রহমান দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা,কর্মহীন প্রায় ৬ হাজার শ্রমিক গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের প্রথম সপ্তাহে ‘জন নায়াগন’-এর বিশ্বব্যাপী আয় ২৫৫ কোটি রুপি রাষ্ট্রপতি নির্বাচনসহ তিন ইস্যুতে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ভারত সিরিজের অনিশ্চয়তা কাটাতে সরকারের সঙ্গে যোগাযোগ বিসিবির রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩১ সাড়ে ছয় বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,৩৮৪ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা: মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত বৈদেশিক ঋণের তথ্য এখন প্রতি মাসে দিতে হবে ব্যাংকগুলোকে ধামা ইলিয়াছের তথ্যে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার: এসপি মাসুদ আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো: নাসীরুদ্দিন পাটওয়ারী তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান, প্রশ্ন সারজিসের শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়া শ্রমবাজার শুরুর লক্ষ্য সরকারের : মাহদী আমিন সন্তানকে সম্পত্তি দিয়েও ভোগদখলের অধিকার রাখতে পারবেন বাবা-মা ব্রাজিলের জার্সিকে বিদায় বললেন নেইমার সিলেটে ফের এনসিপি নেতা সারজিসের গাড়িতে হামলা পর্যাপ্ত সময় না থাকলে বিপিএল আয়োজন করবে না বিসিবি পাঁচ মাসেও দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন দেখিনি: মির্জা ফখরুল মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন গ্রেপ্তার লোহিত সাগরে নিরাপত্তা ঝুঁকি, আফ্রিকা ঘুরে আসছে বাংলাদেশের জ্বালানি তেল বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিলেন মাসুমা ইউনেস্কোর সঙ্গে বহুমুখী সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ মোদির প্রধানমন্ত্রী পদ ছেড়ে ‘ইনফ্লুয়েন্সার’ হওয়া উচিত: সিজেপি দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী বিশ্ব মুক্তির এক দিন আগেই বাংলাদেশে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর অপেক্ষায় ভারত: হাইকমিশনার পেপাল-পেওনিয়ারের সঙ্গে ব্যাংকের অংশীদারত্বের পথ খুলল বাংলাদেশ ব্যাংক হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলে পুলিশি বাধায় এনসিপি নেতারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬:১২ বিকাল, শনিবার, ০১ আগস্ট ২০২৬ ইং

বিরোধিতার মুখে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিল ফিফার

বিশ্বকাপসহ বড় ফুটবল প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। ইউরোপ ও এশিয়ার কয়েকটি প্রভাবশালী ফুটবল সংস্থার তীব্র বিরোধিতার পর পরিকল্পনাটি বাতিলের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

শুক্রবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের মতামত পর্যালোচনা করে তারা বুঝেছেন, প্রস্তাবটি ফুটবল অঙ্গনে বিভাজন তৈরি করেছে এবং এটি আর সংস্থার মূল লক্ষ্য অর্জনে সহায়ক নয়।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সব সময় ফুটবলকে ঐক্যবদ্ধ করা এবং আরও উন্নত করা। তাই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে না।’

গত মঙ্গলবার ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি বাণিজ্যিক অঙ্গপ্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো টুর্নামেন্টের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পাওয়ার কথা ছিল প্রতিষ্ঠানটির।

প্রস্তাবে এফএফইর আনুমানিক মূল্য ধরা হয়েছিল ২ হাজার কোটি বা ২০ বিলিয়ন ডলার। বেসরকারি বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৪২০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনাও করেছিল ফিফা।

যুক্তরাষ্ট্রভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের প্রতিষ্ঠাতা জশুয়া কুশনার প্রস্তাবিত বিনিয়োগ উদ্যোগের নেতৃত্ব দিতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। ‘থ্রাইভ ইটারনাল’ নামের একটি তহবিলের মাধ্যমে বিনিয়োগকারী গোষ্ঠীটির এতে অংশ নেওয়ার কথা ছিল।

জশুয়া কুশনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই। তবে শুক্রবার ক্যাম্প ডেভিডে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ফিফার অংশীদারত্ব বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিষয়টি নিয়ে ইনফান্তিনোর সঙ্গে তার কোনো আলোচনা হয়নি।

পরিকল্পনাটির সবচেয়ে জোরালো বিরোধিতা করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বৃহস্পতিবার সংস্থাটি ফিফার প্রতিযোগিতা বয়কটের পক্ষে ভোট দেয়।

এক বিবৃতিতে উয়েফা অভিযোগ করে, ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ধরনের একটি প্রস্তাব গোপনে তৈরি করা হয়েছে, যা দায়িত্বজ্ঞানহীন ও সমর্থনযোগ্য নয়। সংস্থাটি আরও দাবি করে, এর মাধ্যমে ফিফা ফুটবলের ‘আত্মা’ বিক্রির উদ্যোগ নিয়েছিল।

এই পরিকল্পনাকে কেন্দ্র করে ফিফার অভ্যন্তরেও অসন্তোষ দেখা দেয়। শুক্রবার ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো পদত্যাগ করেন। তিনি প্রস্তাবটিকে ‘ফুটবলের জন্য একটি খারাপ চুক্তি’ বলে মন্তব্য করেন।

ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুরের অভিযোগ, ইনফান্তিনো সংস্থার কর্মীদের বিভ্রান্ত করেছেন। তার ভাষায়, এটি ছিল ‘একজন ব্যক্তির প্রকল্প’।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামও ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন, তিনি ফিফাকে নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নন।

ইনফান্তিনো ২০৩১ সাল পর্যন্ত শেষ মেয়াদে দায়িত্ব পালনের লক্ষ্যে পুনর্নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশ্বকাপের সাফল্যের পর তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা ছিল। তবে বেসরকারি বিনিয়োগ পরিকল্পনাকে ঘিরে বিতর্কের পর তার নেতৃত্ব নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে।

ইতালীয় বংশোদ্ভূত ও সুইজারল্যান্ডে জন্ম নেওয়া ৫৬ বছর বয়সী ইনফান্তিনো ২০২৬ বিশ্বকাপের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেও সমালোচিত হন।

ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগানকে দেখানো লাল কার্ডের বিষয়ে তিনি ইনফান্তিনোকে ফোন করেছিলেন। পরে বালোগানের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করা হয় এবং তিনি পরবর্তী বিশ্বকাপ ম্যাচে খেলার সুযোগ পান।

ইনফান্তিনোর ১১ বছরের সভাপতিত্বে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তার অন্যতম ঘনিষ্ঠ সমর্থক ছিল। তবে নতুন বিনিয়োগ পরিকল্পনার বিরোধিতা করে এএফসি বলেছে, এ ঘটনায় ফিফার পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মৌলিক দুর্বলতা প্রকাশ পেয়েছে।

ফিফার প্রশাসন ও সিদ্ধান্ত গ্রহণের কাঠামো জরুরিভাবে পর্যালোচনার আহ্বানও জানিয়েছে এশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি।

এএফসির দীর্ঘদিনের সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা পরিকল্পনাটিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। তার অভিযোগ, ফিফার একতরফা পদক্ষেপ সংহতি, সহযোগিতা ও স্বচ্ছতার ওপর প্রতিষ্ঠিত মহাদেশীয় ফুটবলের ভিত্তিকে দুর্বল করছে।

এদিকে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের সভাপতি ভিক্টর মন্তালিয়ানি আগামী মার্চের নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে আলোচনা চলছে।

গত এপ্রিলে ফিফা সভাপতির পদে চতুর্থ মেয়াদের জন্য নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন ইনফান্তিনো। আগামী বছরের ১৮ মার্চ মরক্কোতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ফিফার ২১১ সদস্য দেশের ভোটে অনুষ্ঠেয় নির্বাচনে প্রার্থিতা ঘোষণার শেষ সময় আগামী ১৮ নভেম্বর।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের আকাশে ‘জেলিফিশের মতো’ ড্রোনবহর দেখার দাবি মার্কিন পাই

1

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ

2

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

3

গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণে

4

রাজবাড়ীতে বজ্রপাতে যুবকের মৃত্যু, সন্তানকে বাঁচিয়ে দিলেন প্র

5

আজ ১৬ জুন, সংবাদপত্রের কালো দিবস

6

হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ, ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট

7

প্রত্যেক নাগরিক পাবেন 'ই-হেলথ কার্ড’, ইউনিয়ন পর্যায়ে হবে আধু

8

বাংলাদেশে এমপি ও মন্ত্রীরা কি ধরনের সুযোগ-সুবিধা পান?

9

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ বুলবুল-ফারুকদের

10

ভালো কাজে স্বীকৃতি পেলে পুলিশের মনোবল বাড়বে: স্বরাষ্ট্রমন্ত্

11

আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে কিন্তু মতবিভেদ যেন না হয়:তারেক

12

বাজেট অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন

13

বরিশালে ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

14

কানেক্টহার ফিল্ম ফেস্টিভালে পুরস্কার জিতল বাংলাদেশের ‘রেশমা’

15

দক্ষিণ কোরিয়ার জাহাজে বিস্ফোরণে জড়িত নয় ইরান: দূতাবাস

16

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮

17

গাজা পুনর্গঠনে ৭০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিল বোর্ড অব

18

মনোহরদীতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

19

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের পতাকা ও বেঙ্গল টাইগার ত

20