সর্বশেষ
দেশে আবারও ভয়ের পরিবেশ ফিরছে: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্য সংঘাতে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী মজুত হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭২ বাংলাদেশে আসছেন ২৫ মার্কিন প্রতিষ্ঠানের ৪৫ শীর্ষ নির্বাহী বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, এবং খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন হাওরের জন্য আসছে শীতসহনশীল ‘ব্রি ধান-১১৮’ আহত রাজমিস্ত্রি কাইয়ুমের চিকিৎসার দায়িত্ব নিলেন খন্দকার নিঝুম বিরোধিতার মুখে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিল ফিফার কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু আধুনিক প্রশিক্ষণ ও সহজ ঋণে তাঁতশিল্পের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ ‘মজলুমের সংসদের’ দিকে তাকিয়ে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার ঢাবিতে জুলাই গ্রাফিতি সংরক্ষণে রং ও পুনর্লিখন শুরু দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: শিক্ষামন্ত্রী কীর্তন দেখে ফেরার পথে নৌকাডুবে নিহত ১, নিখোঁজ ৩ কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৯, আহত ২৮ তিন দিনে বাড়তে পারে সুরমা-কুশিয়ারার পানি, নিম্নাঞ্চল প্লাবনের শঙ্কা ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল : চিফ প্রসিকিউটর মিরপুর ও ফার্মগেটের সন্দেহজনক বস্তায় মেলেনি বোমা জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো ব্যক্তি বা একক দলের নয়: আতিকুর রহমান দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা,কর্মহীন প্রায় ৬ হাজার শ্রমিক গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের প্রথম সপ্তাহে ‘জন নায়াগন’-এর বিশ্বব্যাপী আয় ২৫৫ কোটি রুপি রাষ্ট্রপতি নির্বাচনসহ তিন ইস্যুতে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ভারত সিরিজের অনিশ্চয়তা কাটাতে সরকারের সঙ্গে যোগাযোগ বিসিবির রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩১ সাড়ে ছয় বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,৩৮৪ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা: মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত বৈদেশিক ঋণের তথ্য এখন প্রতি মাসে দিতে হবে ব্যাংকগুলোকে ধামা ইলিয়াছের তথ্যে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার: এসপি মাসুদ আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো: নাসীরুদ্দিন পাটওয়ারী তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান, প্রশ্ন সারজিসের শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়া শ্রমবাজার শুরুর লক্ষ্য সরকারের : মাহদী আমিন সন্তানকে সম্পত্তি দিয়েও ভোগদখলের অধিকার রাখতে পারবেন বাবা-মা ব্রাজিলের জার্সিকে বিদায় বললেন নেইমার সিলেটে ফের এনসিপি নেতা সারজিসের গাড়িতে হামলা পর্যাপ্ত সময় না থাকলে বিপিএল আয়োজন করবে না বিসিবি পাঁচ মাসেও দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন দেখিনি: মির্জা ফখরুল মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন গ্রেপ্তার লোহিত সাগরে নিরাপত্তা ঝুঁকি, আফ্রিকা ঘুরে আসছে বাংলাদেশের জ্বালানি তেল বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিলেন মাসুমা ইউনেস্কোর সঙ্গে বহুমুখী সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ মোদির প্রধানমন্ত্রী পদ ছেড়ে ‘ইনফ্লুয়েন্সার’ হওয়া উচিত: সিজেপি দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী বিশ্ব মুক্তির এক দিন আগেই বাংলাদেশে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর অপেক্ষায় ভারত: হাইকমিশনার পেপাল-পেওনিয়ারের সঙ্গে ব্যাংকের অংশীদারত্বের পথ খুলল বাংলাদেশ ব্যাংক হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলে পুলিশি বাধায় এনসিপি নেতারা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭:৪৭ বিকাল, শনিবার, ০১ আগস্ট ২০২৬ ইং

দেশে আবারও ভয়ের পরিবেশ ফিরছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গ তুলে দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশে আবারও ভয়ের পরিবেশ ফিরে আসছে। বর্তমান সরকারের মধ্যে বিরোধী মত দমনের পুরোনো কৌশল দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘সম্প্রীতির জুলাই গণ-অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের অবদান’ শীর্ষক এ সভার আয়োজন করে এনসিপি ও বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আবারও একটি ভয়ের পরিবেশ দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন-পীড়নের পুরোনো কায়দা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে।’

দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সেই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদের যথাযথ বাস্তবায়ন, অপরাধীদের বিচার এবং সুশাসন ও আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা।

সরকার এসব বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকলে এনসিপি সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়ন ও দেশের সংকট উত্তরণে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

জুলাই গণ-অভ্যুত্থান শুরু থেকেই অসাম্প্রদায়িক ছিল উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও আত্মত্যাগে এ আন্দোলন সফল হয়েছে। তাই কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা না দিয়ে দল-মত ও ধর্ম-বর্ণনির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে।

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও সহিংসতার যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলো সুষ্ঠুভাবে তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনারও দাবি জানান নাহিদ ইসলাম।

সভায় সেন্ট মেরি’স ক্যাথেড্রাল ও আর্চবিশপ হাউসের পরিচালক ফাদার এলবার্ট টমাস রোজারিও বলেন, যে চেতনা নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান হয়েছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

বিএনপি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের কথা বললেও তা নিয়ে সংশয় রয়েছে উল্লেখ করে তিনি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান। তার ভাষ্য, এটি দেশের ১৭ কোটি মানুষের দাবি।

বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের মতো চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানেও বৌদ্ধ সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল।

তবে জুলাইয়ের চেতনা এখনো বাস্তবায়িত হয়নি দাবি করে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ও ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনা ঘটছে। এসব বিষয় গণমাধ্যমেও যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা।

বিডিজবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাসরুর বলেন, বিভিন্ন পক্ষ জুলাই আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। তবে ভিন্ন ধর্মের যেসব মানুষ এ আন্দোলনে প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগই প্রমাণ করে এটি একটি অসাম্প্রদায়িক আন্দোলন ছিল।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের বসতভিটায় হামলা ও দখলের বহু ঘটনা ঘটলেও সেগুলোর বিচার হয়নি। নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষার কথা বলা হয়েছিল, তা এখনো অর্জিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাস। সঞ্চালনা করেন জাতীয় যুবশক্তির সহসভাপতি প্রলয় কুমার পাল ও জাতীয় ছাত্রশক্তির ধর্ম ও সম্প্রীতিবিষয়ক সম্পাদক জয় বিশ্বাস।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দু'দিনের সফরে ঢাকায় এসেছেন বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার ওজিল

1

জুনে সড়ক, রেল ও নৌপথে ৫৯০ দুর্ঘটনায় নিহত ৫১৩

2

চীনের কাছে ২-০ গোলে হারল বাংলাদেশ

3

বিমান ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্পে পিপিপি ও জনসম্পৃক্ততায়

4

হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সরকার সচেতন: আইনমন্ত

5

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আন্দোলনের শুরু, শেষ নয়: অভিজিৎ দ

6

প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়া

7

শার্শায় সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

8

জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে: তাজুল ই

9

শীর্ষ ঋণখেলাপির তালিকায় এস আলম গ্রুপের প্রাধান্য, ২০ প্রতিষ্

10

দেশের বিভিন্ন খাতে দিল্লির প্রভাব রয়েছে: গোলাম পরওয়ার

11

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

12

পল্লবীর কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ আরও পাঁচ সদস্য গ্রেপ্ত

13

ইরানের সঙ্গে এক সপ্তাহের মধ্যে সমঝোতার আশা ট্রাম্পের

14

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা: মার্কিন প্রেসি

15

প্রশ্নফাঁসের বিচারে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদীর

16

ভোলায় গ্রেপ্তার জামায়াতের নারী কর্মী বিবি সাওদার জামিন

17

পশ্চিমবঙ্গে পুশইন হলে ব্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্

18

সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

19

৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

20