সর্বশেষ
আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো: নাসীরুদ্দিন পাটওয়ারী তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান, প্রশ্ন সারজিসের শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়া শ্রমবাজার শুরুর লক্ষ্য সরকারের : মাহদী আমিন সন্তানকে সম্পত্তি দিয়েও ভোগদখলের অধিকার রাখতে পারবেন বাবা-মা ব্রাজিলের জার্সিকে বিদায় বললেন নেইমার সিলেটে ফের এনসিপি নেতা সারজিসের গাড়িতে হামলা পর্যাপ্ত সময় না থাকলে বিপিএল আয়োজন করবে না বিসিবি পাঁচ মাসেও দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন দেখিনি: মির্জা ফখরুল মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন গ্রেপ্তার লোহিত সাগরে নিরাপত্তা ঝুঁকি, আফ্রিকা ঘুরে আসছে বাংলাদেশের জ্বালানি তেল বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিলেন মাসুমা ইউনেস্কোর সঙ্গে বহুমুখী সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ মোদির প্রধানমন্ত্রী পদ ছেড়ে ‘ইনফ্লুয়েন্সার’ হওয়া উচিত: সিজেপি দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী বিশ্ব মুক্তির এক দিন আগেই বাংলাদেশে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর অপেক্ষায় ভারত: হাইকমিশনার পেপাল-পেওনিয়ারের সঙ্গে ব্যাংকের অংশীদারত্বের পথ খুলল বাংলাদেশ ব্যাংক হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলে পুলিশি বাধায় এনসিপি নেতারা পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি নেতারা ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলা, ২০ যোদ্ধা নিহতের দাবি ১৭ বছরের রক্তঝরা সংগ্রামেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি: রিজভী সার্ক পুনরায় সক্রিয় করতে একমত বাংলাদেশ ও নেপাল ভারতে পালানোর পথে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন আটক ইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার ডলারের দুর্বলতায় বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম ভারতের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী রাষ্ট্রপতি হওয়ার আগের অভিযোগে সাহাবুদ্দিনের দায়মুক্তি নেই-ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম গ্যাস সংকটে আশার আলো, নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান হামলায় আহত আলিফের এক চোখের দৃষ্টি নষ্ট হয়েছে নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে ওয়াশিংটনে বিক্ষোভ জামায়াতের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই বিএনপি এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-পাটওয়ারীসহ অনেকে জাপানে শক্তিশালী ভূমিকম্প,ধসে পড়া শপিং মলে আটকা অনেকে ভারত বা যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেওয়া হবে না: নাহিদ ইসলাম যশোরে জামায়াতের এমপির বাড়ি ঘেরাও করে হামলা-ভাঙচুর টিসিবির লাইনে দাঁড়ানো মানুষের ওপর দেয়াল ধসে নিহত ২, আহত ৬ বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়গন’-এর তিন দিনে আয় ১৭১ কোটি রুপি শাপলা গণহত্যার ঘটনা কোনভাবেই উপেক্ষা করবে না সরকার - জাহেদ উর রহমান দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু শুধু শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান পানিসম্পদমন্ত্রীর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে প্রকাশ্য দলীয়করণ চলছে: মিয়া গোলাম পরওয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নতুন মিশন প্রধানের সাক্ষাৎ জনগণের প্রত্যাখ্যাতদের প্রশাসনিক পদে পুনর্বাসন গণতান্ত্রিক নয়: পাটওয়ারী ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৫১৬, অস্ত্র-মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩:২৪ দুপুর, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ইং

পাঁচ মাসেও দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন দেখিনি: মির্জা ফখরুল

সংগৃহীত ছবি

পাঁচ মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতায় দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পাননি বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষ্য, যারা আগে ঘুষ নিতেন, তাদের অনেকে এখনো একই কাজ করছেন। এ অবস্থায় জুলাইয়ের চেতনা ধারণ করে রাষ্ট্র ও সমাজে পরিবর্তন আনতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর সার্কিট হাউসে ডিএফপি অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমার পাঁচ মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতায় দেখছি, দেশে কিছুই বদলায়নি। যারা একইভাবে ঘুষ খেত, তারা এখনো ঘুষ খায়। তাই জুলাইয়ের চেতনা ধারণ করে রাষ্ট্র ও সমাজে পরিবর্তন আনতে হবে।”

তিনি বলেন, পরিবর্তনের একটি নজির প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে দেখা যাচ্ছে। তার ভাষ্য, প্রধানমন্ত্রী নতুন নতুন দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করছেন। সবাই মিলে সেই উদ্যোগগুলো এগিয়ে নিতে পারলে দেশে পরিবর্তন আসতে পারে।

জুলাই আন্দোলনের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে কথা বলতে গেলে স্বাভাবিকভাবেই একটি ভারাক্রান্ত পরিবেশ তৈরি হয়। মূল বিষয় হলো, দেশের মানুষ পরিবর্তন চায়।

তিনি বলেন, পরিবর্তন একটি চলমান ও স্বাভাবিক প্রক্রিয়া। তবে আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে নিয়মতান্ত্রিকভাবে পরিবর্তন আনা ভিন্ন বিষয়।

ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ১৯৪৭ সালের আগে ও পরে বহু আন্দোলন হয়েছে, অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পরিবর্তন এসেছে এবং একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, “১৯৭১ সালে যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এরপরও আমাদের বারবার একই কথা বলতে হয়েছে—আমরা পরিবর্তন চাই।”

দেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি। চীন ও সিঙ্গাপুর প্রায় কাছাকাছি সময়ে স্বাধীনতা পেলেও অর্থনীতি ও জীবনযাত্রার মানে তারা অনেক দূর এগিয়েছে। অথচ বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশে যখনই পরিবর্তনের দাবি উঠেছে, তখনই মানুষকে জীবন দিতে হয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই আন্দোলন পর্যন্ত এ ধারাবাহিকতা দেখা গেছে।

ক্ষমতার চেয়ারের একটি নিজস্ব ‘কেমিস্ট্রি’ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার পর অনেকের চিন্তাভাবনা বদলে যায়। জুলাই আন্দোলনের তরুণেরা এ অবস্থারই পরিবর্তন চেয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন ও সমাবেশের সময় তিনি তরুণদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলতেন। তবে ২০২৪ সালের জুলাইয়ে তরুণেরা প্রথমে নিজেদের দাবি নিয়ে রাজপথে নামেন। পরে সেই আন্দোলন সামগ্রিক পরিবর্তনের দাবিতে রূপ নেয়।

জুলাইয়ের পরিবর্তনের জন্য অনেক মূল্য দিতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই আত্মত্যাগের চেতনাকে ধারণ করে পরিবর্তনের চেষ্টা করতে হবে। তা না হলে জুলাইয়ের শহীদদের রক্ত ও তাদের স্বজনদের অশ্রু বৃথা যাবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর সম্পাদক মারুফ কামাল খান সোহেল, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আবদুল হাকিম, সরকারি কর্ম কমিশনের সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী এবং শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্য

1

চাঁদপুরে কাফনের কাপড় পাঠিয়ে ইউপি চেয়ারম্যানকে প্রাণনাশের হুম

2

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

3

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে হামলা, আহত ৪

4

মিরপুরে গুলিতে যুবদলকর্মী নিহত, অস্ত্রসহ একজন আটক

5

বিশ্বকাপ ফাইনালে হারের পর ক্ষমা চাইলেন স্কালোনি

6

আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬

7

সমঝোতা ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান প্রথম দফার বৈঠক, যুদ্ধবির

8

ঈদে ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

9

শাপলা গণহত্যার ঘটনা কোনভাবেই উপেক্ষা করবে না সরকার - জাহেদ উ

10

অভিযানে সারাদেশে ৪ লাখ ৬৯ হাজার লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি

11

নারী দিবসে প্রকাশ পাচ্ছে মাশার গান ‘নারী যায় বাড়ি

12

ঋণখেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, পারবেন না

13

পরীক্ষা শেষে সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ শিক্ষার্থীদের

14

খামেনির মৃত্যুতে মধ্যপ্রাচ্য জুড়ে বিস্ফোরক উত্তেজনা, প্রতিশো

15

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইলাম মারা গেছেন

16

একরামুল হত্যা মামলা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্র

17

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলার

18

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

19

বরিশালে ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

20