সর্বশেষ
যেভাবে ২ আগস্টের ‘দ্রোহযাত্রা’ আন্দোলনে নতুন গতি এনেছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর এজেন্ডা: স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন আমিন খান বেনজীরের জামিন নিয়ে ইউএই সরকারের সঙ্গে যোগাযোগ করবে বাংলাদেশ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার আজ বন্ধু দিবস: বিশ্বাস, ভালোবাসা ও নির্ভরতার চিরন্তন বন্ধন আগস্টে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা চেক ডিজঅনার মামলায় রিজেন্ট সাহেদের এক বছরের কারাদণ্ড ঢাকার চারপাশের নৌপথ সচলে বেসরকারি ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মী–বাসিন্দা সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে শেখ হাসিনার ছবি সরিয়েছিলেন জাবি অধ্যাপক 'ফ্যাসিস্ট যা করে গেছে, হুবহু ফটোকপি আপনারা করছেন' কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে চৌগাছা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার হত্যা ও অস্ত্র মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড প্রাইভেসিকে অগ্রাধিকার, ২০২৭ সালের শেষে আসতে পারে অ্যাপলের স্মার্ট গ্লাস পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৩১ জন গ্রেপ্তার ‘গুলশানের চামেলী’ দিয়ে ঢালিউডে অভিষেক মধুমিতা সরকারের গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার দেশে আবারও ভয়ের পরিবেশ ফিরছে: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্য সংঘাতে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী মজুত হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭২ বাংলাদেশে আসছেন ২৫ মার্কিন প্রতিষ্ঠানের ৪৫ শীর্ষ নির্বাহী বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, এবং খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন হাওরের জন্য আসছে শীতসহনশীল ‘ব্রি ধান-১১৮’ আহত রাজমিস্ত্রি কাইয়ুমের চিকিৎসার দায়িত্ব নিলেন খন্দকার নিঝুম বিরোধিতার মুখে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিল ফিফার কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু আধুনিক প্রশিক্ষণ ও সহজ ঋণে তাঁতশিল্পের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ ‘মজলুমের সংসদের’ দিকে তাকিয়ে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার ঢাবিতে জুলাই গ্রাফিতি সংরক্ষণে রং ও পুনর্লিখন শুরু দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: শিক্ষামন্ত্রী কীর্তন দেখে ফেরার পথে নৌকাডুবে নিহত ১, নিখোঁজ ৩ কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৯, আহত ২৮ তিন দিনে বাড়তে পারে সুরমা-কুশিয়ারার পানি, নিম্নাঞ্চল প্লাবনের শঙ্কা ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল : চিফ প্রসিকিউটর মিরপুর ও ফার্মগেটের সন্দেহজনক বস্তায় মেলেনি বোমা জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো ব্যক্তি বা একক দলের নয়: আতিকুর রহমান দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা,কর্মহীন প্রায় ৬ হাজার শ্রমিক গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের প্রথম সপ্তাহে ‘জন নায়াগন’-এর বিশ্বব্যাপী আয় ২৫৫ কোটি রুপি রাষ্ট্রপতি নির্বাচনসহ তিন ইস্যুতে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ভারত সিরিজের অনিশ্চয়তা কাটাতে সরকারের সঙ্গে যোগাযোগ বিসিবির রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩১ সাড়ে ছয় বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,৩৮৪ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা: মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত বৈদেশিক ঋণের তথ্য এখন প্রতি মাসে দিতে হবে ব্যাংকগুলোকে ধামা ইলিয়াছের তথ্যে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার: এসপি মাসুদ আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো: নাসীরুদ্দিন পাটওয়ারী

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭:১১ বিকাল, রবিবার, ০২ আগস্ট ২০২৬ ইং

যেভাবে ২ আগস্টের ‘দ্রোহযাত্রা’ আন্দোলনে নতুন গতি এনেছিল

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ২০২৪ সালের ২ আগস্ট ছিল আন্দোলনের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন। জুমার নামাজের পর রাজধানীসহ সারা দেশে ছাত্র-জনতার গণমিছিল, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং নাগরিক সমাজের সরাসরি অংশগ্রহণে আন্দোলন নতুন গতি পায়।

রাজধানীতে জাতীয় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত অনুষ্ঠিত ‘দ্রোহযাত্রা’ ছিল দিনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি। একই রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৩ আগস্ট দেশব্যাপী বিক্ষোভ এবং ৪ আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়।

দিনটি শুক্রবার হওয়ায় জুমার নামাজের পর থেকেই ঢাকা, সিলেট, খুলনা, চট্টগ্রাম, নরসিংদী, নোয়াখালী ও টাঙ্গাইলসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাজপথে নেমে আসেন। রাজধানীর সায়েন্স ল্যাব, মিরপুর-১০ ও আফতাবনগরে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। টাঙ্গাইলে কয়েক হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হওয়া ‘দ্রোহযাত্রা’য় শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, অভিভাবক, লেখক, শিল্পী, অধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। পথে পথে সাধারণ মানুষের অংশগ্রহণে মিছিলের পরিধি আরও বাড়তে থাকে।

বিক্ষোভকারীদের হাতে ‘স্টেপ ডাউন হাসিনা’, ‘ছাত্র হত্যার বিচার চাই’ এবং ‘গুলিতে মরতে পারি, পিছু হটব না’—এমন বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ছিল। তারা গণগ্রেপ্তার বন্ধ, নিহতদের বিচার, গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া এবং সরকারের পদত্যাগের দাবি জানান।

দ্রোহযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচার করতে হবে। এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে সরকারকে পদত্যাগ করতে হবে। আমাদের প্রধান আলোচ্য বিষয়, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’

পরে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ থেকে আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানানো হয়।

একই দিন ‘পোয়েটস অ্যান্ড রাইটারস অ্যাগেইনস্ট কান্ট্রিওয়াইড অ্যারেস্টস অ্যান্ড অপ্রেশন’ ও ‘প্রতিবাদ মঞ্চ’সহ বিভিন্ন ব্যানারে লেখক, কবি, প্রকাশক, শিক্ষক, চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা পৃথক কর্মসূচি পালন করেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ৬২৬ জন শিক্ষকও আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। এতে আন্দোলন শিক্ষার্থীদের গণ্ডি ছাড়িয়ে নাগরিক সমাজের বৃহত্তর অংশের সমর্থন পেতে শুরু করে।

রাজধানীর বাইরে সবচেয়ে তীব্র সংঘর্ষ হয় সিলেটে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বের হওয়া মিছিলে পুলিশ বাধা দিলে আখালিয়া, মদিনা মার্কেট, পাঠানটুলা ও বাগবাড়ী এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও শটগানের গুলি ছোড়ে। এতে শিক্ষার্থী, পথচারী শিশু ও সাংবাদিক আহত হন। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং বিভিন্ন এলাকার নারী-পুরুষ শিক্ষার্থীদের আশ্রয় ও সহযোগিতা দিয়ে প্রতিরোধে অংশ নেন।

রাজধানীর উত্তরা, চট্টগ্রাম, হবিগঞ্জ ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানেও সংঘর্ষের ঘটনা ঘটে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হবিগঞ্জে এক শ্রমিক এবং খুলনায় এক পুলিশ সদস্য নিহত হন। রাজধানীসহ বিভিন্ন জেলায় সংঘর্ষে অন্তত দেড় শতাধিক মানুষ আহত হন।

দিনটির আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা। আন্দোলনের সমন্বয়কেরা রাতে জানান, ৩ আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল এবং ৪ আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালন করা হবে।

তাদের নয় দফা দাবির মধ্যে ছিল হত্যাকাণ্ডের বিচার, গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমা প্রার্থনা। অসহযোগ কর্মসূচির অংশ হিসেবে কর, গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল পরিশোধ না করা এবং সরকারি কার্যক্রম বর্জনের আহ্বানও জানানো হয়।

এর এক দিন আগে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজত থেকে মুক্তি পাওয়া ছয় সমন্বয়ক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা অভিযোগ করেন, ডিবি কার্যালয়ে আন্দোলন প্রত্যাহারের যে বিবৃতি প্রচার করা হয়েছিল, সেটি স্বেচ্ছায় দেওয়া হয়নি।

এদিন আন্তর্জাতিক মহল থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়। বাংলাদেশ সফর শেষে ইউনিসেফের দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরা জানান, জুলাইয়ের সহিংসতায় অন্তত ৩২ শিশু নিহত হয়েছে। একই সময়ে দেশজুড়ে চলমান গ্রেপ্তার অভিযানে ১০ হাজারের বেশি মানুষ আটকের তথ্যও সামনে আসে।

দেশব্যাপী গণমিছিল, সংঘর্ষ, নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ এবং অসহযোগ আন্দোলনের ঘোষণায় ২ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের গতিপথে গুরুত্বপূর্ণ বাঁক হয়ে ওঠে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার দল ক্ষমতায় তাই মারধর করেছি: স্বেচ্ছাসেবক দল নেতা

1

শ্রীলঙ্কার কাছে ৩ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল

2

টানা বৃষ্টিতে ডুবেছে ঢাকা, জলাবদ্ধতায় দুর্ভোগে নগরবাসী

3

লাখো মানুষের শ্রদ্ধায় খামেনি ,গ্র্যান্ড মুসাল্লায় জানাজাস্থল

4

তৃতীয় দিনে চার জেলায় তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কর্মসূ

5

সরকার রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত, জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে: ড

6

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন মামুন শিবলী

7

ফারাক্কা চুক্তি নবায়নে বাংলাদেশের স্বার্থ রক্ষা করা হবে: মির

8

নতুন সরকারের সামনে বড় পরীক্ষা: সুশাসন, ন্যায়বিচার ও টেকসই উ

9

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার জন্য চিটাগাং ড্রাই ডকের চ

10

বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠ

11

৬ পুলিশ সদস্যকে কান ধরে উঠবস করালেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

12

১৪ বছর পূর্তিতে উচ্চশিক্ষায় সেবাদানকারী প্রতিষ্ঠান বিএইচই ইউ

13

সীমান্ত হত্যায় ভারতকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করার দাবি

14

চীন সফরে বাণিজ্য ঘাটতি কমার আশা রিজভীর

15

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালেকে অস্ত্র মামলায় ১০ বছ

16

অর্থনীতির কাঠামোগত দুর্বলতা ও আর্থিক সংকটের মধ্যে নতুন সরকার

17

যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান আটক

18

‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে হাসনাত আব্দুল্লাহর ব্যতিক্রমী রিভিউ

19

একনেকে অনুমোদন পেল ৩৩ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প

20