সর্বশেষ
ঢাকার চারপাশের নৌপথ সচলে বেসরকারি ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মী–বাসিন্দা সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে শেখ হাসিনার ছবি সরিয়েছিলেন জাবি অধ্যাপক 'ফ্যাসিস্ট যা করে গেছে, হুবহু ফটোকপি আপনারা করছেন' কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে চৌগাছা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার হত্যা ও অস্ত্র মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড প্রাইভেসিকে অগ্রাধিকার, ২০২৭ সালের শেষে আসতে পারে অ্যাপলের স্মার্ট গ্লাস পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৩১ জন গ্রেপ্তার ‘গুলশানের চামেলী’ দিয়ে ঢালিউডে অভিষেক মধুমিতা সরকারের গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার দেশে আবারও ভয়ের পরিবেশ ফিরছে: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্য সংঘাতে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী মজুত হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭২ বাংলাদেশে আসছেন ২৫ মার্কিন প্রতিষ্ঠানের ৪৫ শীর্ষ নির্বাহী বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, এবং খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন হাওরের জন্য আসছে শীতসহনশীল ‘ব্রি ধান-১১৮’ আহত রাজমিস্ত্রি কাইয়ুমের চিকিৎসার দায়িত্ব নিলেন খন্দকার নিঝুম বিরোধিতার মুখে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিল ফিফার কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু আধুনিক প্রশিক্ষণ ও সহজ ঋণে তাঁতশিল্পের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ ‘মজলুমের সংসদের’ দিকে তাকিয়ে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার ঢাবিতে জুলাই গ্রাফিতি সংরক্ষণে রং ও পুনর্লিখন শুরু দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: শিক্ষামন্ত্রী কীর্তন দেখে ফেরার পথে নৌকাডুবে নিহত ১, নিখোঁজ ৩ কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৯, আহত ২৮ তিন দিনে বাড়তে পারে সুরমা-কুশিয়ারার পানি, নিম্নাঞ্চল প্লাবনের শঙ্কা ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল : চিফ প্রসিকিউটর মিরপুর ও ফার্মগেটের সন্দেহজনক বস্তায় মেলেনি বোমা জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো ব্যক্তি বা একক দলের নয়: আতিকুর রহমান দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা,কর্মহীন প্রায় ৬ হাজার শ্রমিক গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের প্রথম সপ্তাহে ‘জন নায়াগন’-এর বিশ্বব্যাপী আয় ২৫৫ কোটি রুপি রাষ্ট্রপতি নির্বাচনসহ তিন ইস্যুতে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ভারত সিরিজের অনিশ্চয়তা কাটাতে সরকারের সঙ্গে যোগাযোগ বিসিবির রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩১ সাড়ে ছয় বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,৩৮৪ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা: মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত বৈদেশিক ঋণের তথ্য এখন প্রতি মাসে দিতে হবে ব্যাংকগুলোকে ধামা ইলিয়াছের তথ্যে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার: এসপি মাসুদ আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো: নাসীরুদ্দিন পাটওয়ারী তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান, প্রশ্ন সারজিসের শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়া শ্রমবাজার শুরুর লক্ষ্য সরকারের : মাহদী আমিন সন্তানকে সম্পত্তি দিয়েও ভোগদখলের অধিকার রাখতে পারবেন বাবা-মা ব্রাজিলের জার্সিকে বিদায় বললেন নেইমার সিলেটে ফের এনসিপি নেতা সারজিসের গাড়িতে হামলা পর্যাপ্ত সময় না থাকলে বিপিএল আয়োজন করবে না বিসিবি পাঁচ মাসেও দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন দেখিনি: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্টার
প্রকাশ : ০৩:২০ দুপুর, রবিবার, ০২ আগস্ট ২০২৬ ইং

শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে শেখ হাসিনার ছবি সরিয়েছিলেন জাবি অধ্যাপক

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, আটক, নির্যাতন ও হত্যার প্রতিবাদে নিজ কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে দিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা।

২০২৪ সালের ১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে তার কার্যালয়ে বসা একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে তার চেয়ারের পেছনের দেয়ালে শেখ হাসিনার প্রতিকৃতি দেখা যায়নি।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক শামীমা সুলতানা বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেপ্তার, গুলি, হত্যা ও নির্যাতনের ঘটনায় বিবেকতাড়িত হয়ে তিনি ছবিটি সরিয়ে ফেলেছিলেন।

তিনি বলেন, ‘এটি ছিল আমার নৈতিকবোধ থেকে ব্যক্তিগত প্রতিবাদের একটি বহিঃপ্রকাশ। আমি মনে করেছি, এই ছবিটি আর আমার অফিসের দেয়ালে ঝুলে থাকা উচিত নয়।’

শামীমা সুলতানা জানান, কোনো রাজনৈতিক উদ্দেশ্য থেকে নয়, অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘদিনের অবস্থানের ধারাবাহিকতায় তিনি আন্দোলনে যুক্ত হয়েছিলেন। ছাত্রজীবন থেকে ধারণ করা মূল্যবোধই তাকে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছিল।

এর আগেও ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিবিরোধী আন্দোলনে সমর্থন দেওয়ার কথা জানান তিনি।

২০২৪ সালের ১৫ জুলাই রাতকে আন্দোলনের গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে উল্লেখ করে এই অধ্যাপক বলেন, ওই রাতে উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীদের ওপর হামলার পর তিনি অনুভব করেন, আর নীরব থাকার সুযোগ নেই।

এরপর অন্য শিক্ষকদের সঙ্গে প্রতীকী প্রতিবাদে অংশ নেওয়ার পাশাপাশি আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পাশে রাজপথে ছিলেন তিনি। সংকটের সময় শিক্ষার্থীদের আশ্রয় দিতে নিজের কার্যালয় ও বিভাগের সভাপতির কক্ষ উন্মুক্ত রেখেছিলেন। আন্দোলনকারীরা যাতে দেশ-বিদেশে যোগাযোগ রাখতে পারেন, সে জন্য অফিসের ওয়াই-ফাই ব্যবহারেরও সুযোগ দিয়েছিলেন।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যু এবং পরবর্তী সময়ে বেসামরিক নাগরিকদের মৃত্যুর খবর তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিয়েছিল বলে জানান শামীমা সুলতানা।

শেখ হাসিনার ছবি সরানোর সিদ্ধান্ত আবেগপ্রবণ বা আকস্মিক ছিল না উল্লেখ করে তিনি বলেন, যে সরকার নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছে, সেই সরকার নৈতিক বৈধতা হারিয়েছে বলে তার মনে হয়েছিল।

সিদ্ধান্তটির সম্ভাব্য পরিণতি নিয়ে ভয় পেয়েছিলেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, তরুণদের জীবন বাজি রাখা ও প্রাণ হারানোর ঘটনা দেখার পর ভয়ের চেয়ে দায়িত্ববোধই তার কাছে বেশি শক্তিশালী হয়ে উঠেছিল।

ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি দেশব্যাপী আলোচনায় আসে। ওই দিন বাড়ি ফেরার পর তার ছেলে তাকে জড়িয়ে ধরে বলেছিল, ‘মা, আমি তোমাকে নিয়ে গর্বিত।’

তবে এ সিদ্ধান্তের পর গালিগালাজ করে ফোন, হুমকিমূলক বার্তা, ব্যক্তিগত আক্রমণ এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে তাকে হেয় করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

শামীমা সুলতানা জানান, ঘটনার দিনই তার বিরুদ্ধে লিফলেট বিতরণ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তিনি আনুষ্ঠানিকভাবে সেই নোটিশ কখনো পাননি।

তার ভাষ্য অনুযায়ী, ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনে পরিবর্তন এলে নতুন উপাচার্য ওই সিদ্ধান্ত বাতিল করেন।

নিজের সিদ্ধান্তের জন্য কোনো অনুশোচনা নেই জানিয়ে অধ্যাপক শামীমা সুলতানা বলেন, ‘আমি এটিকে কোনো ব্যক্তিগত অর্জন মনে করি না। এটি ছিল স্রেফ প্রতিবাদের একটি প্রতীকী রূপ। একজন শিক্ষক হিসেবে আমার দায়িত্ব ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো।’

তথ্যসূত্র: বাসস

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না:

1

রাতে লাউডস্পিকার-আতশবাজি ও জুয়া নিয়ন্ত্রণে নিষ্ক্রিয়তা নিয়ে

2

সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

3

শাপলা চত্বরের ঘটনায় তদন্তে কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

4

জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে:

5

রমজানে পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

6

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদ সমঝোতা থেকে সরে দাঁড়াল ইরান

7

এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা

8

নির্বাচন পর্যবেক্ষণ করবে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বি

9

একরামুল হত্যা : হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়া

10

চৈত্রসংক্রান্তিতে পুরোনোকে বিদায়, নতুনকে বরণে দেশজুড়ে নানা আ

11

মুন্সিগঞ্জে দেশিয় অস্ত্রসহ ডাকাত দলের ১ সদস্য আটক

12

শিশু রামিসা হত্যার চার্জশিট আজ আদালতে দাখিল, ৫–৭ দিনের মধ্যে

13

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

14

গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলে উদ্বেগ,পদত্যাগ করে সরকারের কাছে

15

ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার প্রচেষ্টা ‘‘ব্যর্থ’’ হবে:

16

নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে বড় ধাক্কা ব্রাজিলের

17

দিনাজপুরে অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৬৭১ লিটার ডিজেল জব্দ

18

কওমি ও নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বাজেট বরাদ্দ চান শফি

19

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভি

20