সর্বশেষ
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার পর তেলের দাম আবার ১০০ ডলার ছাড়াল অনলাইন জুয়ায় আসক্তি,টাকা না পেয়ে ভবন থেকে লাফিয়ে শিক্ষার্থীর মৃত্যু দক্ষিণ লেবাননে নতুন করে ইসরাইলি হামলা, নিহত অন্তত ৫ গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ সাংবিধানিক সংকটে পড়বে: শিশির মনির চৈত্রসংক্রান্তিতে পুরোনোকে বিদায়, নতুনকে বরণে দেশজুড়ে নানা আয়োজন সিকেডি হাসপাতালে চাঁদা দাবি, প্রধান অভিযুক্ত মঈনসহ আটক ৭ মানিকগঞ্জ বালু মহাল ইজারায় তুঘলকি কান্ড পহেলা বৈশাখ উপলক্ষ্যে তিতুমীর কলেজে বৈশাখী আয়োজন জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ ছিল সরকারের নির্দেশে: ট্রাইব্যুনালে সাক্ষী দুর্বল ব্যাংকের পুরোনো শেয়ারহোল্ডারদের ফেরার সুযোগ রেখে ব্যাংক রেজোল্যুশন বিল পাস সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জনগণের সঙ্গে ‘ধোঁকাবাজি’ করেছে: শফিকুর রহমান বিএনপির অক্ষরে অক্ষরে মুনাফেকি: সারোয়ার তুষার হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বান্দরবানে শুরু ফুল বিজু উৎসব শেরপুর-৩ ও বগুড়া-৬ থেকে নির্বাচিত দুই নতুন এমপির শপথ হাম প্রতিরোধে ঘরে ঘরে টিকার তথ্য পৌঁছে দিতে রাজনীতিবিদদের আহ্বান মধ্যপ্রাচ্যের যুদ্ধের ছায়ায় দেশে সার সংকটের শঙ্কা, ঝুঁকিতে কৃষি জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান সমঝোতা ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান প্রথম দফার বৈঠক, যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান পাকিস্তানের কুষ্টিয়ায় দরবারে হামলা-অগ্নিসংযোগ, গণপিটুনিতে ‘পীর’ নিহত জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় দেশ গড়ার আহ্বান রেল প্রতিমন্ত্রীর শার্শার সীমান্তবর্তী বিদ্যালয়ে ফুলসুরাত ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা করছে র‍্যাব, দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা রাজশাহী সিল্ক দেশের ঐতিহ্য, হারানো গৌরব ফেরাতে কাজ শুরু: প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে উলাশীর জিয়া খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত শ্রমিকদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার: নাহিদ ইসলাম মিনাবের নিহত শিশুদের স্মৃতি সঙ্গে নিয়েই পাকিস্তানে ইরানি প্রতিনিধিদল নারীবাদ সমাজকে ধ্বংস করছে, মন্তব্য নোরা ফাতেহির মধ্যপ্রাচ্যের উত্তেজনার বেনাপোলে ভাড়া বৃদ্ধি, বাণিজ্যে অস্বস্তি, বাড়তে পারে পণ্যমূল্য ‘তেল আছে শুধু সংসদে’, জ্বালানি সংকট নিয়ে শফিকুর রহমান সিলেটে প্রথমবারের মতো চালু হলো ‘কৃষকের হাট’ শ্যামলীতে ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ, ঘটনাস্থলে যুবদলের শীর্ষ নেতারা ১০ দিনের চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস–২-এর নভোচারীরা ‘দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে’ তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের ২৭তম নির্বাচন অনুষ্ঠিত গণবিরোধী বিল পাসের অভিযোগে সংসদ থেকে ফের ওয়াকআউট বিরোধী দলের ঈদে আসছে নাজিফা তুষির ‘রইদ’ অভিযানে সারাদেশে ৪ লাখ ৬৯ হাজার লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার গণভোটের রায় বাস্তবায়নে বিএনপিকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান মামুনুল হকের পহেলা বৈশাখে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জ্বালানি খাতে মাসে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকারের পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেরপুর-৩ আসনে ভোট বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ বাবা-মায়ের আপত্তির মুখেও মানবাধিকার কমিশন বিল পাস হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালেকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশের মৃত্যুদণ্ড বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতিতে সরগরম চারুকলা, তৈরি হচ্ছে পাঁচ বিশেষ মোটিফ জাল সনদধারী শিক্ষক চিহ্নিত করছে সরকার: শিক্ষামন্ত্রী ৫০ হাজার লিটার পেট্রোল ‘গায়েব’, সেই বিএনপি নেতা আজিজুল বহিষ্কার

ফিচার ডেস্ক
প্রকাশ : ১২:৪৮ দুপুর, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ইং

চৈত্রসংক্রান্তিতে পুরোনোকে বিদায়, নতুনকে বরণে দেশজুড়ে নানা আয়োজন

আজ চৈত্রের ৩০ তারিখ, চৈত্রসংক্রান্তি। বাংলা বছরের শেষ দিনে আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যকে ধারণ করে পুরোনো বছরের জরাজীর্ণতা মুছে ফেলে সুন্দর, শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় নানা আয়োজন চলছে দেশজুড়ে। জটিলতা, ক্লেশ ও বেদনাকে বিদায় জানানোর পাশাপাশি সব অন্ধকার পেরিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন বাংলা ভাষাভাষী মানুষ।

চৈত্রসংক্রান্তি উপলক্ষে দেশের গ্রামগঞ্জে বসে মেলা, আয়োজন করা হয় উৎসব। হালখাতার জন্য ব্যবসাপ্রতিষ্ঠান সাজানো, লাঠিখেলা, গান, সংযাত্রা, রায়বেশে নৃত্য, শোভাযাত্রাসহ নানা আয়োজনে পুরোনো বছরকে বিদায় জানানো হয়। চৈত্রসংক্রান্তির প্রধান উৎসবগুলোর মধ্যে চড়ক অন্যতম। চড়ক গাজন উৎসবের একটি প্রধান অঙ্গ। এ উপলক্ষে এক গ্রামের শিবতলা থেকে শোভাযাত্রা শুরু হয়ে অন্য গ্রামের শিবতলায় গিয়ে শেষ হয়।

চৈত্রসংক্রান্তি উদযাপনে রাজধানী  ও পাহাড়ি অঞ্চলের কিছু আয়োজন 

শিল্পকলায় পাঁচ দিনের অনুষ্ঠান
চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। আজ বেলা ৩টায় একাডেমির উন্মুক্ত মঞ্চে শুরু হওয়া এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর।

প্রথম দিনের আয়োজনে থাকছে অর্কেস্ট্রা, ধামাইল নৃত্য, জারিগান, পটের গান, পুঁথিপাঠ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা, সমবেত নৃত্য, তারকা শিল্পীদের পরিবেশনা এবং যাত্রাপালা ‘রহিম বাদশা রূপবান কন্যা’। পাশাপাশি জাতীয় চিত্রশালার গ্যালারি-৪-এ লোকশিল্প প্রদর্শনীরও উদ্বোধন হবে।

গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজন
বাংলা নববর্ষ উপলক্ষে চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। আয়োজকদের ভাষ্য, আজ বিকেল ৫টায় রাজধানীর জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। সাংস্কৃতিক পর্বে থাকবে নৃত্য, লোকসংগীত এবং সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের গান। একই সঙ্গে প্রবীণ গ্রুপ থিয়েটার শিল্পীদের সম্মাননা দেওয়া হবে।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাট্যশিল্পী লাকি ইনাম।

পাহাড়ে-রাজধানীতে ঐতিহ্যবাহী উৎসব
পুরোনোকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ি জনপদেও চলছে নানা আয়োজন। রাজধানীতে বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠীও উদযাপন করছে তাদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব- বিজু, সাংগ্রাই, বিষু, বৈসু, চাংক্রান ও চাংলান।

এ উৎসবকে জীবনকে নতুন করে দেখার এক অনন্য উপলক্ষ হিসেবে বর্ণনা করছেন সংশ্লিষ্টরা। পুরোনো বছরের গ্লানি, ক্লান্তি ও বেদনা ধুয়ে-মুছে নতুন দিনের স্বপ্নে বিভোর হওয়ার আনন্দঘন মুহূর্ত হিসেবেই ধরা হয় এ সময়কে।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, উৎসবের রঙিন আয়োজনে ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত তরুণ-তরুণীদের প্রাণবন্ত নাচ, পাহাড়ি সুরের মূর্ছনায় গান এবং হাসি-আনন্দে ভরা মিলনমেলা-সব মিলিয়ে অপূর্ব নান্দনিক আবহ তৈরি হয়। তিনি বলেন, চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই এবং ত্রিপুরাদের বৈসু-প্রতিটি উৎসবেই রয়েছে নিজস্ব ইতিহাস, বিশ্বাস ও সংস্কৃতির গভীর ছাপ। তবে সবার মাঝে একটি অভিন্ন সুর রয়েছে- সম্প্রীতি, সহমর্মিতা এবং নতুনকে বরণ করার অদম্য উচ্ছ্বাস।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন ভাঙল ১১ দলীয় জোট, জানালেন মামুনুল হক

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

শেরপুরে জামায়াত নেতা নিহত:বিএনপি প্রার্থীসহ ৪৫০ জনের বিরুদ্ধ

3

রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় যুক্তরাজ্যের অনুদানকে স্বাগত জানা

4

জাল সনদধারী শিক্ষক চিহ্নিত করছে সরকার: শিক্ষামন্ত্রী

5

ডোপ টেস্ট 'পজিটিভ' হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি

6

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ

7

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন:

8

মানবতাবিরোধী অপরাধের মামলা: জয় ও পলকের বিচার শুরু

9

খুলনায় তারেক রহমানের জনসভায় নেতাকর্মীদের ঢল

10

বিয়ের ছবি প্রকাশ করলেন জেফার-রাফসান

11

ট্রাম্পের হুমকি,গ্রিনল্যান্ড নিতে বাধা দিলে শুল্ক আরোপ

12

নির্বাচনে বাধা সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ

13

পে-স্কেল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

14

৩৬ দফা ইশতেহার ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি

15

নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানালেন সেনাপ্রধান ওয়াকার

16

শেরপুর-৩ আসনে নির্বাচনি অনুষ্ঠানে চেয়ার বসা নিয়ে জামায়াত-বিএ

17

ডেভিল হান্ট ফেজ-২:গ্রেফতার ৩৮

18

প্রথমবার সাউথ ফিল্মফেয়ার জিতলেন অমিতাভ বচ্চন

19

যুক্তরাষ্ট্র বি১ ভিসা বন্ড শর্তাবলি পুনর্বিবেচনা করতে পারে:

20