দক্ষিণ লেবাননে নতুন করে ইসরাইলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।
এনএনএর প্রতিবেদনে বলা হয়, বাজুরিয়েহ শহরে একাধিক বিমান হামলায় একজন নিহত হন। এ হামলায় অন্তত নয়জন আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি বাড়ি ও একটি স্কুল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
একই প্রতিবেদনে আরও বলা হয়, নাবাতিয়েহ এল ফাওকাহ এবং সির এল গারবিয়েহ এলাকায় আরও দুজন করে মোট চারজন নিহত হয়েছেন। একই সঙ্গে চৌকিন শহরেও দুজন নিহত হওয়ার খবর জানানো হয়েছে।
এনএনএ জানিয়েছে, এসব হামলায় দক্ষিণ লেবাননের বিভিন্ন বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।
সূত্র: আলজাজিরা
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন