সর্বশেষ
ভারতকে ‘সবচেয়ে বড় সন্ত্রাসী’ বললেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র গাজায় বাস্তুচ্যুতদের মধ্যে রোগ ছড়াচ্ছে দ্রুত, স্বাস্থ্য বিপর্যয়ের আশঙ্কা সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ১২৬তম বার ৮ মে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘মর্টাল কম্ব্যাট ২’ জুনের মধ্যে নতুন জ্বালানি নীতিমালা: জ্বালানিমন্ত্রী দক্ষিণ কোরিয়ার জাহাজে বিস্ফোরণে জড়িত নয় ইরান: দূতাবাস ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন শুরু ৭ জুন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে অবরুদ্ধ মুফতি আমির হামজা কিশোরগঞ্জে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ জাবির সাবেক উপাচার্য ফারজানা ও স্বামীর আয়কর নথি জব্দের নির্দেশ ভোটের সময় গণনায় নতুন সফটওয়্যার চালু করল ইসি যশোরে ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩ অর্থ আত্মসাৎ মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনা প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী শাপলা চত্বর মামলা :ফারজানা-মোজাম্মেল- দীপু মনিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ৬ জুন থেকে মাঠপর্যায় থেকে সেনা প্রত্যাহার শুরু বেনাপোল-শার্শা সীমান্তে বিজিবির নজরদারি জোরদার এপস্টিনের কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন মার্কিন বিচারক নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক বায়ার্নকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াক্‌ফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ শর্ত পূরণ হলে মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে: প্রবাসী প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশ ,চাপে মধ্যবিত্ত পশ্চিমবঙ্গে মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত আসনেও বিজেপির বড় সাফল্য ক্রেন সংকটে ব্যাহত বেনাপোল বন্দরের আমদানি কার্যক্রম পদ্মা ব্যারেজ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা জামায়াতের ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের জমা না পড়া ১০ হাজার অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ বিএনপি নেতার মুক্তির দাবিতে ভোলায় সড়ক অবরোধ আমলাতন্ত্র ঠিক করে বিনিয়োগের পরিবেশ তৈরি করা হবে: মির্জা ফখরুল ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ৩ শাপলা চত্বর মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল পশুর হাটে জাল নোট ঠেকাতে গোয়েন্দা নজরদারি চলছে: ডিএমপি তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়ের পাশে কংগ্রেস নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে অস্ত্র-মাদকসহ আটক ১৩ যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর পিএইচডি দেবে বিশ্ববিদ্যালয় ইরানের সঙ্গে শান্তি আলোচনার আভাস ট্রাম্পের,দ্বিতীয় দিনের মতো কমল তেলের দাম কোরবানির পশুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী শ্রীলঙ্কাকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আটে বাংলাদেশ এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুরসহ অনেকে আরডিএ ভবনে পুলিশের উপস্থিতিতে দরপত্র বাক্স ছিনতাই শাপলা চত্বরের ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন চান ডা. শফিকুর রহমান শাপলা চত্বরের বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক হাওরে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে তিন মাস সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী শাপলা চত্বর ঘিরে সারাদেশে ৫৮ জন হত্যার প্রমাণ পেয়েছে আইসিটি তদন্ত সংস্থা দেশের কোথাও লোডশেডিং নেই ,কারিগরি ত্রুটির কারণে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট: জ্বালানিমন্ত্রী বিদেশ ভ্রমণে সরকারি চাকরিজীবীদের নির্দেশনা ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০৬:৪৫ বিকাল, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ ইং

ভারতকে ‘সবচেয়ে বড় সন্ত্রাসী’ বললেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র

ভারতের বিরুদ্ধে আবারও কঠোর ভাষায় বক্তব্য দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ভারতকে ‘সবচেয়ে বড় সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

‘মারকা-ই-হক’-এর এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতের বিরুদ্ধে এই বক্তব্য দেন জেনারেল আহমেদ শরিফ। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তান নৌবাহিনীর উপপ্রধান (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল শাফাআত আলী এবং বিমানবাহিনীর উপপ্রধান (প্রকল্প) এয়ার ভাইস মার্শাল তারিক গাজী।

গত বছরের ২২ এপ্রিল পেহেলগাম হামলা থেকে শুরু করে পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ এবং ১০ মে যুদ্ধবিরতি পর্যন্ত ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার সময়কালকে পাকিস্তান ‘মারকা-ই-হক’ বা ‘সত্যের যুদ্ধ’ হিসেবে উল্লেখ করে।

সংবাদ সম্মেলনের শুরুতে আইএসপিআর প্রধান দেশবাসীকে ‘মারকা-ই-হক’-এর এক বছর পূর্তির শুভেচ্ছা জানান। তিনি দাবি করেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী জনগণের প্রত্যাশা পূরণ করেছে এবং বহু-মাত্রিক সামরিক অভিযানের মাধ্যমে শত্রুকে পরাজিত করেছে।

জেনারেল আহমেদ শরিফ বলেন, এবারের আলোচনায় কী ঘটেছিল, তার চেয়ে ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের মে পর্যন্ত সময়ের কৌশলগত পরিণতি তুলে ধরা হবে।

তিনি দাবি করেন, ‘মারকা-ই-হক’-এর ১০টি কৌশলগত পরিণতি রয়েছে। এর প্রথমটি হলো-পাকিস্তানকে সন্ত্রাসবাদের উৎস হিসেবে উপস্থাপনের ভারতীয় বয়ান ব্যর্থ হয়েছে। তার অভিযোগ, কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে ভারতে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছিল।

পেহেলগাম ঘটনার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ কোথায়। এরপর তিনি বলেন, “সবচেয়ে বড় সন্ত্রাসী তোমরাই। কেউ তোমাদের কথা শোনে না, কেউ বিশ্বাসও করে না।”

দ্বিতীয় কৌশলগত পরিণতি হিসেবে তিনি দাবি করেন, পুরো অঞ্চলে পাকিস্তান ‘নিরাপত্তা স্থিতিশীলতার প্রধান শক্তি’ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর ভাষায়, এই অঞ্চলের সবচেয়ে বড় নিরাপত্তা দূত হলো পাকিস্তান ও দেশটির বর্তমান নেতৃত্ব।

তৃতীয় কৌশলগত পরিণতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি ভারতের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা করেন। তাঁর দাবি, ভারতে ‘সামরিক নেতৃত্বের রাজনীতিকরণ’ এবং ‘রাজনৈতিক নেতৃত্বের সামরিকীকরণ’ ঘটেছে, যা বিপজ্জনক।

আইএসপিআর প্রধান আরও অভিযোগ করেন, ভারতের অভ্যন্তরীণ সমস্যার মধ্যে সংখ্যালঘু ও কাশ্মীরিদের ওপর দমন-পীড়ন রয়েছে। তাঁর দাবি, ভারত নিজেদের অভ্যন্তরীণ সমস্যা সমাধান না করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ তোলে।

কাশ্মীর প্রসঙ্গে তিনি বলেন, কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরোধপূর্ণ অঞ্চল। এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় নয় যে সেখানে জনসংখ্যার চিত্র বদলে দেওয়া হবে।

তিনি আরও অভিযোগ করেন, ভারত পাকিস্তানে সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে এবং নিজেদের দেশেও সন্ত্রাসী ঘটনার পর অন্যদের দোষারোপ করে।

‘মারকা-ই-হক’-এর আরেকটি কৌশলগত পরিণতি হিসেবে তিনি ভারতীয় গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেন। তাঁর দাবি, ভারতীয় গণমাধ্যমের তথ্যযুদ্ধ ব্যর্থ হয়েছে এবং তাদের প্রকৃত অবস্থান প্রকাশ পেয়েছে।

সংবাদ সম্মেলনে পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানের বিভিন্ন পরিসংখ্যানও তুলে ধরেন আইএসপিআর প্রধান। তিনি বলেন, ‘মারকা-ই-হক’-এর পর পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছিল। পরে অক্টোবর মাসে আফগানিস্তানে সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালানোর পর এসব ঘটনা কমে আসে বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, পাকিস্তানে সন্ত্রাসবাদে ভারতের ভূমিকা রয়েছে এবং আফগানিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে।

সূত্র: দ্য ডন

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ভোটের স্বচ্ছতা দাবি, পাতানো নির

1

কুমিল্লায় পুকুর সেঁচে পিস্তল-বন্দুক উদ্ধার র‌্যাবের

2

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

3

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রস্তুত পুলিশ

4

ট্রাম্পের হুমকি,গ্রিনল্যান্ড নিতে বাধা দিলে শুল্ক আরোপ

5

শিবিরকে 'গুপ্ত হতে মুক্ত' হওয়ার আহ্বান রাকিবের

6

চাঁদপুরে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু

7

ডিআইটিএফে বাজেটবান্ধব ইলেকট্রিক স্কুটার নিয়ে রাইডো

8

ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে :

9

আলোচনায় থাকা একঝাঁক পরিচিত মুখের পরাজয়

10

গণভোটে সরকারের প্রচারণা চালানোর ক্ষেত্রে আইনগত বাধা নেই : প্

11

জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

12

ঢাকায় বিএইচই ইউনি'র এডুকেশন এক্সপো

13

স্মৃতির মেঘলাভোরে আল মাহমুদ: কবির মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

শেখ হাসিনাকে ফেরাতে শপথের ঘটনায় কমলনগরে যুবলীগ নেতা গ্রেপ্তা

16

জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৪৬ জন

17

শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলা: প্রতিবেদন দাখিলের তারিখ

18

মন্ত্রী পরিষদের শপথ ,দেড় যুগ পর দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ে

19

‘ডন ৩’-এ ফেরা নিয়ে আলোচনায় শাহরুখ খান

20