সর্বশেষ
এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে ৯.০৪ শতাংশ ,চাপে মধ্যবিত্ত পশ্চিমবঙ্গে মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত আসনেও বিজেপির বড় সাফল্য ক্রেন সংকটে ব্যাহত বেনাপোল বন্দরের আমদানি কার্যক্রম পদ্মা ব্যারেজ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা জামায়াতের ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের জমা না পড়া ১০ হাজার অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ বিএনপি নেতার মুক্তির দাবিতে ভোলায় সড়ক অবরোধ আমলাতন্ত্র ঠিক করে বিনিয়োগের পরিবেশ তৈরি করা হবে: মির্জা ফখরুল ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ৩ শাপলা চত্বর মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল পশুর হাটে জাল নোট ঠেকাতে গোয়েন্দা নজরদারি চলছে: ডিএমপি তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়ের পাশে কংগ্রেস নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে অস্ত্র-মাদকসহ আটক ১৩ যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর পিএইচডি দেবে বিশ্ববিদ্যালয় ইরানের সঙ্গে শান্তি আলোচনার আভাস ট্রাম্পের,দ্বিতীয় দিনের মতো কমল তেলের দাম কোরবানির পশুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী শ্রীলঙ্কাকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আটে বাংলাদেশ এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুরসহ অনেকে আরডিএ ভবনে পুলিশের উপস্থিতিতে দরপত্র বাক্স ছিনতাই শাপলা চত্বরের ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন চান ডা. শফিকুর রহমান শাপলা চত্বরের বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক হাওরে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে তিন মাস সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী শাপলা চত্বর ঘিরে সারাদেশে ৫৮ জন হত্যার প্রমাণ পেয়েছে আইসিটি তদন্ত সংস্থা দেশের কোথাও লোডশেডিং নেই ,কারিগরি ত্রুটির কারণে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট: জ্বালানিমন্ত্রী বিদেশ ভ্রমণে সরকারি চাকরিজীবীদের নির্দেশনা ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে পশ্চিমবঙ্গে পুশইন হলে ব্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী শাপলা চত্বর ট্র্যাজেডি, স্মৃতি ও বিচারহীনতার ১৩ বছর হাদি হত্যা মামলা : পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১৩তম বার স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বছরের শেষ দিকে উন্নয়নকাজে বাধা ও অপপ্রচারের অভিযোগ তুললেন মুফতি আমির হামজা নবীনগর পৌর নির্বাহী কর্মকর্তার অনিয়মিত উপস্থিতির অভিযোগ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিজেপির জয়ের পর তৃণমূল কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ ভাওয়াল উদ্যানে ময়লার ভাগাড় নির্মাণে হাইকোর্টের তিন মাসের নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান, সরকার গঠনের দোরগোড়ায় বিজেপি উত্তর-পূর্বাঞ্চলের ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা সিলেট-সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যু, এক দিনে সর্বোচ্চ এক বছরের মধ্যে চালু হবে ৫০ বন্ধ পাট ও বস্ত্রকল: বাণিজ্যমন্ত্রী ঐতিহ্য ও সংগ্রামের গল্প নিয়ে ৮ মে মুক্তি পাচ্ছে বুবলী-রোশানের ‘সর্দারবাড়ির খেলা’ শেখ হাসিনাসহ আসামিদের ফেরাতে কাজ করছে মন্ত্রণালয়গুলো: আইনমন্ত্রী মুর্শিদাবাদে এগিয়ে ‘বাবরি মসজিদের উদ্যোক্তা’ হুমায়ুন কবির বিধানসভা নির্বাচন:ভাঙড়ে এগিয়ে নওশাদ সিদ্দিকী ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে নোয়াখালী-কক্সবাজারে পদবঞ্চিতদের বিক্ষোভ ব্রিটেনের স্থানীয় নির্বাচনে রেকর্ড সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বন্ধ কারখানা চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর আমদানি-রপ্তানি পণ্য খালাসে স্বচ্ছতা আনতে বেনাপোল বন্দরে সংবাদ সম্মেলন পুলিশের পোশাক ও লোগো আগের আদলে ফেরানোর পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্টার
প্রকাশ : ১১:৫১ দুপুর, বুধবার, ০৬ মে ২০২৬ ইং

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা জামায়াতের ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী সমর্থিত ‘ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ, চট্টগ্রাম’। নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এ সিদ্ধান্ত জানিয়েছে সংগঠনটি।

একই সঙ্গে বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে আগামী দুই মাসের মধ্যে নতুন কমিশন গঠন ও পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে তারা।

বুধবার (৬ মে) বিকেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে একটি নির্দিষ্ট পক্ষকে সুবিধা দিচ্ছে। এতে সমিতির গণতান্ত্রিক পরিবেশ ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেন তারা।

তাদের অভিযোগ, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় প্রার্থীদের বাধা দেওয়া হয়েছে। অনেককে কমিশন কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি বলেও দাবি করা হয়। গত ৫ মে বিকেল ৫টার মধ্যে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশের কথা থাকলেও তা প্রকাশ করা হয়নি। কমিশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে আরও দাবি করা হয়, কমিশন নির্বাচন না করে আপসের মাধ্যমে নির্দিষ্ট প্রার্থীদের বিজয়ী ঘোষণা করার প্রস্তাব দিয়েছিল। এতে রাজি না হওয়ায় প্রার্থীদের ওপর চাপ সৃষ্টি ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের মাধ্যমে প্রার্থীদের হয়রানির আশঙ্কা প্রকাশ করেন তারা।

লিখিত বক্তব্যে পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুল আলম বলেন, “বর্তমান নির্বাচন কমিশন একটি প্রহসনের নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে। তাদের কর্মকাণ্ডে কমিশনের গ্রহণযোগ্যতা সম্পূর্ণভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। এমতাবস্থায় আমরা এই নির্বাচন বর্জন করছি।”

সংবাদ সম্মেলনে বর্তমান নির্বাচন কমিশন অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়। সংগঠনটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী দুই মাসের মধ্যে নিরপেক্ষ কমিশন গঠন করে পুনরায় নির্বাচনের ব্যবস্থা না করলে আইনজীবীরা কঠোর আন্দোলনে নামবেন।

সংবাদ সম্মেলনে পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। তারা এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই পর্দায় অনিল কাপুর ও বিজয় ভার্মা, আসছে নেটফ্লিক্স সিরিজ‘ফ

1

সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ প্রতিযোগিতায় বিজয়ী প্রাইমসিংক সল্য

2

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকি ‘অগ্রহণযোগ্য’

3

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

4

২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আনার অনুমোদন, ক্রয় কমিটিতে সি

5

ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক

6

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

7

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

8

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা: শুটার জিনাতসহ গ্রেপ্তা

9

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক, উঠছে ১৭ প্রকল্প

10

১১ মার্চ সরকারি দলের সংসদীয় সভা

11

গাজীপুরে আওয়ামী লীগের কার্যালয়ে টানানো হলো ব্যানার ও জাতীয়

12

শেরপুরে সংঘর্ষে নিহত নেতার কবর জিয়ারত করলেন জামায়াত আমির

13

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

14

পহেলা বৈশাখে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

15

ঈদযাত্রা নিরাপদ করতে রাজধানীতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা: ডি

16

পিলখানা হত্যাকাণ্ডের পুনর্বিচারের দাবি

17

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে BHE UNI এডুকেশন এক্সপো

18

সংসদের সাউন্ড সিস্টেম বিভ্রাটে ‘নাশকতা’ ছিল কি না, তদন্তে ৩

19

ঢাকায় বিএইচই ইউনি'র এডুকেশন এক্সপো

20