রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে ঘিরে ধরার পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে এ ঘটনা ঘটে। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, চিড়িয়াখানার সামনে উত্তেজিত জনতা আর এস ফাহিমকে ঘিরে ধরেছিল। পরে নিরাপত্তার স্বার্থে তাঁকে সেখান থেকে থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের ভাষ্য, আর এস ফাহিমের অতীতের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড এবং ছাত্র আন্দোলনবিরোধী অবস্থানের অভিযোগ তুলে তাঁকে ঘিরে ধরা হয়। এ সময় ঘটনাস্থলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শাহ আলী থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, তাঁর বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবে। কিছু প্রতিবেদনে জুলাইয়ের ঘটনাবলি নিয়ে বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে মামলা থাকার তথ্যও পুলিশের বরাতে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন