ইরানের হামলায় ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগার হাইফার বাজানে আগুন লাগার খবর পাওয়া গেছে। হামলার পর বাজান ওয়েল রিফাইনারিতে আগুন জ্বলতে দেখা যায় বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম। এ তথ্য প্রকাশ করেছে আল-জাজিরা।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় আঘাতপ্রাপ্ত স্থানটি বাজান তেল শোধনাগারের অত্যন্ত স্পর্শকাতর অবকাঠামোর ভেতরে বা এর আশপাশে অবস্থিত। এর আগেও একাধিক হামলায় এই শোধনাগারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। সেসব ঘটনায় মিসাইলের স্প্লিন্টারের আঘাতে স্থানীয়ভাবে কিছু ক্ষয়ক্ষতি ও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটলেও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলের একটি স্থানে আঘাত হানার খবর পাওয়ার পর রিজার্ভ ও নিয়মিত বাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৯ মার্চও একই স্থাপনায় হামলা চালিয়েছিল ইরান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন