সর্বশেষ
হাওড়ে বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে পাকা ধান ফ্যামিলি কার্ডে টাকা পেয়েছেন ৩৭,৮১৪ নারী প্রধান পরিবার: প্রধানমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যায় চাঞ্চল্যকর তথ্য আসছে ‘থ্রি ইডিয়টস ২’, ফিরছেন আমির-কারিনা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ: নিরাপত্তা ব্যবস্থা জোরদার মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‘রাজাকার’ প্রসঙ্গে বক্তব্যে উত্তপ্ত সংসদ রাড়িপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুলসুরাত ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেগমগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষ, যুবদল কর্মী গুলিবিদ্ধ রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু,পরমাণু বিশ্বে বাংলাদেশ বাংলাদেশের নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পাওয়া যায়নি: ইইউ মিশন ইরানের নতুন প্রস্তাবে পারমাণবিক ইস্যু না থাকায় অসন্তুষ্ট ট্রাম্প গুলশানে ভারতীয় নারীর মরদেহ উদ্ধার দেশে জ্বালানি তেলের সংকট নেই: তথ্য উপদেষ্টা জাপানে দক্ষ কর্মী পাঠাতে ১৬ খাতে প্রস্তুতি নিচ্ছে সরকার দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা অচলাবস্থায়, বিশ্ববাজারে বাড়লো তেলের দাম মুনিরা মাহজাবিনের মৃত্যুর ঘটনায়, একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি পেলেন শিক্ষক সুদীপ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজি-দুর্নীতি রুখতে বিশেষ কার্ড চান আসিফ মাহমুদ জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন ছাড়া পথ নেই: চিফ হুইপ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ধাপে ধাপে চালুর পরিকল্পনা ৩০ এপ্রিলের পর অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পর এবার ডাকসু নেতাদের মামলাও নেয়নি শাহবাগ থানা জঙ্গি হামলার আশঙ্কায় দেশের ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে: মির্জা ফখরুল যশোরে উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী কালবৈশাখী ঝড়ে তিন জেলায় গাছচাপায় নিহত ৫ মামলার জট কমাতে লিগ্যাল এইডে মধ্যস্থতা ব্যবস্থা: আইনমন্ত্রী রাউজানে ফের দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী নিহত পূর্বধলায় এমপির ওপর হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমবে: জ্বালানিমন্ত্রী গণভোটের রায় ভিন্ন খাতে নিতে চাইছে কিছু রাজনৈতিক দল: প্রধানমন্ত্রী আমি কাউকে ধর্ষণ করিনি: এপস্টাইন ইস্যুতে ট্রাম্প জামালপুরে ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু সহমত নয়, দ্বিমত প্রকাশের স্বাধীনতাও চাই: হাসনাত আবদুল্লাহ ইতিহাস গড়ে এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দল ‘বিএনপির সাংবাদিক হবেন না, সাংবাদিক হোন’: অর্থমন্ত্রী সংসদে নিজের নিরাপত্তা চাইলেন জামায়াত এমপি এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার,গ্রেপ্তার শিক্ষক নতুন পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সংসদের বিশেষ কমিটি গঠন প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করল বিআরটিএ প্রকল্পে ব্যয় সংকোচন ও যৌক্তিকতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর তরুণদের মধ্যে ‘ইনস্ট্যান্ট রিয়েকশন’ প্রবণতা বাড়ছে: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্টার
প্রকাশ : ১১:৫৭ দুপুর, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ইং

ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যায় চাঞ্চল্যকর তথ্য

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন তদন্তকারীরা।

২৭ বছর বয়সী লিমন ও বৃষ্টিকে প্রায় দুই সপ্তাহ আগে টাম্পায় শেষবার দেখা গিয়েছিল। এক সপ্তাহ পর লিমনের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তকারীদের ধারণা, নাহিদা সুলতানা বৃষ্টিকেও হত্যা করা হয়েছে।
এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। তার বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে অস্ত্র ব্যবহার করে হত্যার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার এক বিচারক আদেশ দেন, বিচার চলাকালে তাকে কারাগারে আটক রাখা হবে।

সরকারি কৌঁসুলিরা আদালতে দাখিল করা আবেদনে হত্যার আগে ও পরে সন্দেহভাজন এবং ভুক্তভোগীদের কার্যক্রমের বিস্তারিত সময়রেখা তুলে ধরেছেন। মামলার গ্রেপ্তারি পরোয়ানার হলফনামা অনুযায়ী, ৭ ও ১১ এপ্রিল আবুঘরবেহ অনলাইন মার্কেটপ্লেস অ্যামাজন থেকে ডাক্ট টেপ, ময়লার ব্যাগ, লাইটারের জ্বালানি এবং আগুন জ্বালানোর সরঞ্জামসহ বেশ কিছু জিনিস কেনেন বলে অভিযোগ করা হয়েছে।

প্রসিকিউটরদের দাখিল করা নথিতে আরও বলা হয়, ১৩ এপ্রিল আবুঘরবেহ চ্যাটজিপিটিতে জানতে চান, কোনো মানুষকে কালো ময়লার ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দিলে কী হতে পারে। এ ধরনের প্রশ্নকে তদন্তকারীরা গুরুত্বপূর্ণ আলামত হিসেবে দেখছেন।

১৬ এপ্রিল লিমন ও বৃষ্টির সঙ্গে তাদের বন্ধুদের শেষবার যোগাযোগ হয়। আদালতে দাখিল করা আবেদনে বলা হয়েছে, ওই দিন দুপুরে নজরদারি ভিডিওতে বৃষ্টিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাঁটতে দেখা যায়। সন্ধ্যায় এক বন্ধুর সঙ্গে দেখা করার কথা থাকলেও তিনি সেখানে যাননি এবং পরে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।

লিমনের মোবাইল ফোনের অবস্থান অনুযায়ী, ওই দিন সন্ধ্যায় তিনি ফ্লোরিডার ক্লিয়ারওয়াটার এলাকায় ছিলেন। তদন্তকারীরা জানান, একই সময়ে সন্দেহভাজন আবুঘরবেহর গাড়ির চলাচল এবং মোবাইল ফোনের অবস্থানের সঙ্গে লিমনের অবস্থানের মিল পাওয়া গেছে।
প্রসিকিউটরদের দাবি, ওই রাতেই সন্দেহভাজনের ফোন থেকে ডোরড্যাশের মাধ্যমে আবর্জনার ব্যাগ ও ক্লিনিং সামগ্রী অর্ডার করা হয়। পরে তাকে তার কক্ষ থেকে কার্ডবোর্ডের বাক্স অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ময়লা ফেলার স্থানের দিকে নিতে দেখা যায়।

১৭ এপ্রিল লিমন ও বৃষ্টির নিখোঁজের খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়। একই দিন সন্দেহভাজন চ্যাটজিপিটিতে হিলসবরো রিভার স্টেট পার্কে গাড়ি তল্লাশি করা হয় কি না-এমন প্রশ্ন করেছিলেন বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।

২৩ এপ্রিল তদন্তকারীরা একটি ময়লা ফেলার স্থানে তল্লাশি চালিয়ে রক্তমাখা একটি কালো ফ্লোর ম্যাট, বৃষ্টির মোবাইল ফোনের কভার, লিমনের মানিব্যাগ, চশমা ও রক্তমাখা পোশাক উদ্ধার করেন।
জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন বারবার ভিন্ন তথ্য দিয়েছেন বলে প্রসিকিউটরদের দাবি। প্রথমে তিনি ক্লিয়ারওয়াটারে যাওয়ার কথা অস্বীকার করেন। পরে বলেন, মাছ ধরার জায়গা খুঁজতে গিয়েছিলেন। আরও পরে দাবি করেন, লিমন ও তার বান্ধবীকে সেখানে পৌঁছে দিতে গিয়েছিলেন।

২৪ এপ্রিল হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতু এলাকায় তল্লাশি চালিয়ে একটি কালো আবর্জনার ব্যাগ উদ্ধার করেন গোয়েন্দারা। আদালতে দাখিল করা আবেদনে বলা হয়, ব্যাগটির ভেতর থেকে একজন পুরুষের দেহাবশেষ উদ্ধার করা হয়, যা পরে জামিল আহমেদ লিমনের বলে শনাক্ত করা হয়।
২৫ এপ্রিল আবুঘরবেহকে প্রথমবার আদালতে তোলা হয়। হত্যার অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে বেআইনিভাবে মৃতদেহ সরানো, মৃত্যুর খবর গোপন রাখা, প্রমাণ নষ্ট করা, অবৈধভাবে আটকে রাখা এবং শারীরিক লাঞ্ছনার অভিযোগ আনা হয়েছে।

২৬ এপ্রিল শেরিফ অফিস জানায়, হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে মানবদেহের আরও অংশ উদ্ধার করা হয়েছে। সেগুলোর পরিচয় শনাক্তের কাজ চলছে। তদন্তকারীদের ধারণা, এগুলো নাহিদা সুলতানা বৃষ্টির হতে পারে।
২৭ এপ্রিল ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমায়ার জানান, ওপেনএআই-এর বিরুদ্ধে চলমান ফৌজদারি তদন্তে এই হত্যাকাণ্ডের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। ওপেনএআইয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, এটি একটি ভয়াবহ অপরাধ এবং তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন।

২৮ এপ্রিল মামলার অগ্রগতি নির্ধারণে শুনানি হয়। হিলসবোরো কাউন্টির বিচারক লোগান মারফি সরকারি কৌঁসুলিদের আবেদনের পরিপ্রেক্ষিতে হিশাম আবুঘরবেহকে দুই হত্যা মামলায় জামিন ছাড়া কারাগারে রাখার নির্দেশ দেন। একই সঙ্গে তাকে কোনো সাক্ষী বা নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়।
সূত্র: সিএনএন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ স্বাধীনভাবে কাজ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

1

নারীদের বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

2

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জনগণের সঙ্গে ‘ধোঁ

3

প্রার্থিতা নিয়ে ইসিতে চলছে তৃতীয় দিনের শুনানি

4

নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানালেন সেনাপ্রধান ওয়াকার

5

মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ খসড়া চূড়ান্ত অনুমোদন

6

অভিযানে সারাদেশে ৪ লাখ ৬৯ হাজার লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি

7

রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে বিপাকে নেইমার, বড় নিষেধাজ্ঞা

8

হাদি হত্যা মামলার দুই আসামি পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার

9

সরকার নিয়ে সমালোচনা, ‘ঊর্ধ্বতন নির্দেশে’ জামায়াতের নারী কর্ম

10

‘জুট্রোপলিস ২’ হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা

11

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় সাবেক ডিআইজি জলিল মন্ডলকে ট

12

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমা

13

বগুড়ায় জেলা বিএনপির মতবিনিময় সভায় তারেক রহমান

14

রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু,পরমাণু বিশ্বে বাংলাদে

15

পরীক্ষাকেন্দ্রে ঢুকে ফেসবুক লাইভে এমপি, সমালোচনার ঝড়

16

ইরানে খারগ দ্বীপে বিস্ফোরণের খবর, সামরিক লক্ষ্যবস্তুতে মার্ক

17

অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ ,ভোগান্তিতে ঢাকাবাসী

18

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার পর তেলের দাম আবার ১০০

19

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

20