দেশে হাম ও এর উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন এবং হামের লক্ষণ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এ পরিসংখ্যান বুধবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টার।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে নতুন করে ১২৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১ হাজার ৪৮৯ জন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৭ হাজার ১৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৬৯ জন।
অন্যদিকে একই সময়ের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে ৫৩ হাজার ৫৬ জনের শরীরে। তাদের মধ্যে ৩৬৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১ হাজার ১৭৩ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩৮ হাজার ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৫৫ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৩৩ হাজার ৮৩ জন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন