সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

ডেস্ক রিপোর্টার
প্রকাশ : ১০:৫৯ দুপুর, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক, কার্যত অচল বন্দর কার্যক্রম

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন শ্রমিক ও কর্মচারীরা। বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান DP World–এর কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর ফলে দেশের প্রধান সমুদ্রবন্দরে চরম অচলাবস্থা তৈরি হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে বন্দর ভবনের পাশে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে কর্মসূচির ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ–এর সমন্বয়ক মো. হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকন।

এর আগে গত শনিবার থেকে টানা তিন দিন প্রতিদিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন শ্রমিক-কর্মচারীরা। সেই কর্মসূচির ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল আটটা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই আন্দোলনকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন, ফলে বন্দরের অচলাবস্থা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে মো. হুমায়ুন কবির বলেন, “পবিত্র শবে বরাত উপলক্ষে আমরা কর্মসূচি শিথিল করার কথা ভাবছিলাম। কিন্তু আজ ঢাকায় বিডা কার্যালয়ে ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তারা নেগোসিয়েশন কমিটিকে চাপ দিতে উপস্থিত হয়েছেন। এত দিন কনটেইনারপ্রতি চার্জ নিয়ে আলোচনা হলেও এখন রাজস্ব ভাগাভাগির বিষয়ে আলোচনা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে অল্প সময়ের মধ্যেই চট্টগ্রাম বন্দর লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হবে। এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত।”

আরেক সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, “ঢাকায় আমাদের কর্মকর্তাদের আটকে রেখে জোর করে চুক্তিতে সই করানোর চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে কর্মসূচি শিথিল করার কোনো সুযোগ নেই। তাই আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছি।”

জাহাজ আনা-নেওয়াও বন্ধ

কর্মবিরতির চতুর্থ দিনে মঙ্গলবার সকাল আটটা থেকে চট্টগ্রাম বন্দর কার্যত অচল হয়ে পড়ে। আন্দোলনকারীরা বন্দরের মূল জেটিতে জাহাজ আনা-নেওয়ার কার্যক্রম বন্ধ করে দেন। ফলে আজ মূল জেটিতে নির্ধারিত ছয়টি জাহাজ আনা-নেওয়া সম্ভব হয়নি।

তবে পতেঙ্গায় অবস্থিত আরএসজিটি টার্মিনাল ও দুটি বিশেষায়িত জেটিতে তিনটি জাহাজ আনা-নেওয়া হয়েছে বলে বন্দর সূত্রে জানা গেছে।

এর আগে কর্মবিরতির কারণে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানো এবং খালাস কার্যক্রম বন্ধ থাকলেও জাহাজ আনা-নেওয়া স্বাভাবিক ছিল। মঙ্গলবার প্রথমবারের মতো সেই কার্যক্রমও বন্ধ হয়ে যায়, ফলে বন্দরের অচলাবস্থা আরও তীব্র আকার ধারণ করেছে।

বন্দর কর্মকর্তারা জানান, জেটিতে জাহাজ আনা-নেওয়ার কাজ পাইলটদের মাধ্যমে সম্পন্ন হয়, যার জন্য টাগবোটসহ প্রয়োজনীয় সহায়ক নৌযান ডক অফিস থেকে নিয়ন্ত্রণ করা হয়।

বন্দর সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে আন্দোলনকারীরা ডক অফিসে অবস্থান নেন। এ সময় তাঁরা কর্মীদের অফিস থেকে বের করে দিয়ে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। এতে পাইলটদের যাতায়াতের জন্য কোনো নৌযান ছাড়ানো সম্ভব হয়নি।

ফলে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত জোয়ারের সময় জেনারেল কার্গো বার্থ (জিসিবি), চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) এবং নিউমুরিং কনটেইনার টার্মিনালে নির্ধারিত ছয়টি জাহাজের কোনোটিই আনা-নেওয়া করা যায়নি।

বন্দর সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, দ্রুত সমাধান না এলে এই অচলাবস্থা দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে মারাত্মক প্রভাব ফেলবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি: তারেক রহমান

1

স্বামীর জামিনে ক্ষোভে এজলাসে বিচারপ্রার্থীর নারীর বিষপানে আত

2

ঝালকাঠিতে জামায়াতের কার্যালয়ে আগুন, পরিকল্পিত নাশকতার অভিযোগ

3

নারীদের অনার্স পর্যন্ত বিনা খরচে পড়ানোর পরিকল্পনা: প্রধানমন্

4

ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে বিতর্কিত পোস্ট পরিকল্পিত

5

দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে প

6

জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা বাতিলে হাইকোর

7

ত্রয়োদশ সংসদ নির্বাচিতদের গেজেট প্রকাশ

8

সহমত নয়, দ্বিমত প্রকাশের স্বাধীনতাও চাই: হাসনাত আবদুল্লাহ

9

ক্রিকেটারদের আগে ঢাকায় পৌঁছাল পাকিস্তানের কোচিং স্টাফ

10

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় আরও ১ কোটি ৪০ লাখ ইউরো

11

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

12

১২৫তম বারের মতো পিছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

13

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন-ইমরান

14

বিদ্যুতের দাম না বাড়িয়ে দুর্নীতি বন্ধ করুন: গোলাম পরওয়ার

15

শাপলা চত্বর মামলা :ফারজানা-মোজাম্মেল- দীপু মনিকে ট্রাইব্যু

16

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ: ইনুর মামলার রায় আজ

17

গাজায় বাস্তুচ্যুতদের মধ্যে রোগ ছড়াচ্ছে দ্রুত, স্বাস্থ্য বিপর

18

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিরছেন নেইমার, নিশ্চিত করলেন আন

19

বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতিতে সরগরম চারুকলা, তৈরি হচ্ছে পাঁ

20