সর্বশেষ
হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন বাংলাদেশ ব্যাংকের মাসের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের মূলধারায় অন্তর্ভুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রী ট্রাম্প-শি জিনপিং বৈঠকের আগে বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া,কমেছে তেলের দাম ঈদে চরকিতে মুক্তি পাচ্ছে আফরান নিশোর ‘দম’ স্থানীয় নির্বাচন ঘিরে জামায়াত-এনসিপির ভিন্ন কৌশল ‘টিকা নিয়ে দোষারোপ নয়, সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন অগ্রাধিকার’: স্বাস্থ্যমন্ত্রী একনেকে অনুমোদন পেল ৩৩ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প চট্টগ্রামে ফ্লাইওভার থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার এপ্রিলে সড়ক-রেল-নৌপথে ৫৮৬ দুর্ঘটনায় নিহত ৫৬৩ সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ চলছে, লড়ছে বিএনপি-জামায়াত-এনসিপি সমর্থিত প্রার্থীরা দাড়ি-টুপি রাখাকেও একসময় সন্দেহের চোখে দেখা হতো: তথ্যমন্ত্রী ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, ঢাকায় চালু এআই ক্যামেরা নজরদারি স্থিতিশীল পরিবেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর নাইজেরিয়ায় বাজারে বিমান হামলায় শতাধিক বেসামরিক নাগরিক নিহতের দাবি অ্যামনেস্টির বাংলাদেশের বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি এভিয়েশন ঈদুল আজহা পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা রাখার নির্দেশ হাইকোর্টের নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ বাজারে চাঁদাবাজদের সবাই চেনে: ডা. শফিকুর রহমান সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক দলগুলোর মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল: ফরিদা আখতার হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন-ইমরান হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পক্ষপাতদুষ্ট: ইরান ৭৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে দুই জাহাজ দিনাজপুরে জমি নিয়ে বিরোধে বাবা ও ভাইকে হত্যার অভিযোগ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থা বদলাতে হবে: প্রধানমন্ত্রী এপ্রিলের বেতন ছাড়, ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তায় এমপিও শিক্ষকরা পশ্চিমবঙ্গে নির্বাচনের পর মুসলিম পরিবারের সম্পত্তিতে হামলার অভিযোগ ঈদে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি দেওয়ার উদ্যোগ ত্রিশালে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচল বন্ধ গত ১৬ বছরে জামায়াতের মতো ত্যাগ আর কোনো দল করেনি: এটিএম আজহার গাজীপুরে ৫ খুন, ফরেনসিক প্রতিবেদনে লোমহর্ষক তথ্য গ্রামীণ শিল্পে সবুজ রূপান্তরে হাজার কোটি টাকার তহবিল প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের সাক্ষাৎ ধান সংগ্রহ অনুষ্ঠানে একজন কৃষক, অসন্তোষ এমপি ফাহিমের এখন টিভির চার সাংবাদিককে চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী টিকার চার সপ্তাহ পর হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবির কর্মসূচিতে হামলা, আহত ১০ নাভারণ-সাতক্ষীরা সড়কে কভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার ঢাকার জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার ইরানের জবাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বললেন ট্রাম্প বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান টেস্টের চতুর্থ দিনের খেলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫:২৮ বিকাল, বুধবার, ১৩ মে ২০২৬ ইং

জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এরপরও একটি মহল জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

মন্ত্রী চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আহমেদ আযম খান বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের সার্বিক খোঁজখবর রাখছে। তাদের চিকিৎসাসহ অন্যান্য সব ব্যয়ও বহন করা হচ্ছে।

তিনি বলেন, রাশিয়া, সিঙ্গাপুর ও তুরস্কে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসাসহ সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের চিকিৎসা ও অন্যান্য ব্যয়ও বহন করছে।

মন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও লক্ষ্য সংরক্ষণ, ইতিহাস ও স্মৃতি রক্ষা এবং জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে মন্ত্রণালয়ের অধীনে “জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর” প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি জানান, এ অধিদপ্তর প্রকৃত জুলাই যোদ্ধাদের যাচাই-বাছাই, তালিকা প্রণয়ন, সংশোধন ও গেজেট প্রকাশসহ জুলাই যোদ্ধা এবং শহিদ পরিবারের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে এমআইএসভুক্ত জুলাই যোদ্ধার সংখ্যা ১৪ হাজার ৩৬৯ জন এবং শহিদের সংখ্যা ৮৪৪ জন।

আহমেদ আযম খান জানান, জুলাই শহিদ পরিবারের সদস্যদের এককালীন ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং মাসিক ২০ হাজার টাকা সম্মানি ভাতা দেওয়া হচ্ছে। আহতের ধরন অনুযায়ী আহত জুলাই যোদ্ধাদের এককালীন ৫ লাখ, ৩ লাখ ও ১ লাখ টাকার সঞ্চয়পত্র এবং মাসিক ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা ভাতা প্রদান করা হচ্ছে।

তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য আহত ১৫২ জন জুলাই যোদ্ধাকে রাশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও তুরস্কে পাঠানো হয়েছে। এর মধ্যে ৯২ জন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন এবং বর্তমানে ৬০ জন বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।

পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসকদের মাধ্যমে পাওয়া ৩ হাজার ৪২৫টি আবেদনের মধ্যে ১ হাজার ৯৩৭ জন জুলাই যোদ্ধাকে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে বলেও জানান মন্ত্রী।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: ‘সাঁতাও’–র কাহিনী, স্বীকৃতি ও

1

জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে:

2

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৩১

3

ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষ,

4

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলায় সাবেক ডিআইজি জলিল মন্ডলকে ট

5

হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছ

6

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

7

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

8

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

9

বিধানসভা নির্বাচন:ভাঙড়ে এগিয়ে নওশাদ সিদ্দিকী

10

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

11

একুশের চেতনায় গণতন্ত্র সুসংহত করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

12

জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু, প্র

13

পূর্বধলায় এমপির ওপর হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

14

রাষ্ট্র ক্ষমতায় এলে মাস্টার্স পর্যন্ত বিনা খরচে শিক্ষা ও কর্

15

খুলনায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন দুর্বিষহ, গরমে বাড়ছে দুর্ভোগ

16

পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনা প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন

17

আমি যে বিবাহিত সেটা ভুলেই গেছি: তাপসী

18

জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো

19

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

20