বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা।
মঙ্গলবার সকাল থেকে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন বলে জানা গেছে।
বিক্ষোভরত শ্রমিকেরা সাত দফা দাবি তুলে ধরেছেন। দাবিগুলো হলো—গত মে মাসের বেতন পরিশোধ, ২০২৫ সালের ছুটির টাকা প্রদান, ডিসেম্বর ২০২৫-এর এরিয়া বিলের টাকা পরিশোধ এবং নোটিশ পে-বিল প্রদান।
এ ছাড়া শ্রম আইন অনুযায়ী পরবর্তী চার মাস বা ১২০ দিনের বেতন-ভাতা, সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট শতভাগ পরিশোধ এবং পাওনা আদায়ের ক্ষেত্রে পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক বা মানসিক হয়রানি থেকে বিরত থাকার দাবি জানিয়েছেন তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন