সর্বশেষ
দিল্লিতে প্রবেশে উপদেষ্টাকে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ফেরাতে ৩০ দিনের মধ্যে নথি চেয়েছে আমিরাত হিজরি নববর্ষে বদলানো হবে পবিত্র কাবার গিলাফ প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন জরুরি: তথ্যমন্ত্রী মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যে মার্কিন নিষেধাজ্ঞায় ছিলেন বেনজীর সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী দিল্লিতে উপদেষ্টাকে আটকে দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর বেনজীরকে আটক সরকারের নয়, ইন্টারপোলের কৃতিত্ব: শফিকুর রহমান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে বিশ্ববাজারে তেলের দাম কমল স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার এক সপ্তাহে হামে নিশ্চিত মৃত্যু শূন্যে: স্বাস্থ্যমন্ত্রী গাড়িতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে ঢাকায় ফিরলেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক লেবাননে শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা, উল্লেখ করেনি দেশের নাম বাংলাদেশের এইচএসসিকে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সঙ্গে তুলনা করা হয়: ববি হাজ্জাজ মনিরুল হকের বক্তব্য ‘অমার্জনীয় ও বর্ণবাদী’: নাহিদ ইসলাম জামায়াতের নারী এমপিদের নিয়ে মনিরুল হক চৌধুরীর বিতর্কিত মন্তব্যে উত্তপ্ত সংসদ যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্তের দাবি ইরানের খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, একজন ঢাকায় চিকিৎসাধীন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আর এস ফাহিমকে গ্রেপ্তার দেখালেন আদালত বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল দুবাইয়ে আটক বেনজীরকে দ্রুত দেশে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হোয়াইটওয়াশের লক্ষ্যে অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের টার্গেট দিল বাংলাদেশ দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার মার্চেন্ট হিসাবের জন্য বাধ্যতামূলক হচ্ছে ভ্যাট নিবন্ধন তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা সহায়তা পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর নিম্নাঞ্চল প্লাবিত, দোকানপাটে পানি শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ রামপুরায় সংকটাপন্ন ‘কাইল্যা পলাশ’, মামলা হলেও গ্রেপ্তার নেই শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলায় দুই আসামির জেল আপিল গ্রহণ মরক্কোর সঙ্গে ড্রয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের তথ্যপ্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু বড় বাজেট বাস্তবায়ন সম্ভব, প্রয়োজন স্বচ্ছতা ও দক্ষতা: এফবিসিসিআই প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান প্রধানমন্ত্রীর ভুল বক্তব্যে বাংলাদেশ লজ্জিত হবে: শফিকুর রহমান শিল্পকলা একাডেমিতে উকিল মুন্সীকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘একতারার ইমাম’ ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : শাহবাজ শরিফ আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, পাঁচ সদস্য নিহত নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: সমাজকল্যাণমন্ত্রী জুলাইয়ে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য ও দাফন মুক্তির প্রথম দিনেই দর্শকদের প্রশংসায় ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ বাংলাদেশের ব্রাজিল উন্মাদনার খবর এখন দেশটির গণমাধ্যমে

ডেস্ক রিপোর্টার
প্রকাশ : ০৪:৫৮ দুপুর, সোমবার, ১৫ জুন ২০২৬ ইং

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যে মার্কিন নিষেধাজ্ঞায় ছিলেন বেনজীর

দুবাইয়ে গ্রেপ্তার বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। ২০২১ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং সংস্থাটির সাবেক ও তৎকালীন সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ট্রেজারি ডিপার্টমেন্টের পৃথক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার কারণ ব্যাখ্যা করা হয়। সেখানে বলা হয়, বাংলাদেশ সরকারের মাদকবিরোধী অভিযানের নামে র‍্যাবের কার্যক্রমের বিরুদ্ধে ব্যাপক ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড আইনের শাসন, মানবাধিকার, মৌলিক স্বাধীনতা এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করছে বলেও উল্লেখ করা হয়।

দেশি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানায়, ২০০৯ সাল থেকে বাংলাদেশে ছয় শতাধিক মানুষ গুম এবং ২০১৮ সাল থেকে প্রায় ৬০০ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এসব ঘটনায় র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদেরও এসব কর্মকাণ্ডের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

নিষেধাজ্ঞার তালিকায় প্রথমেই ছিল বেনজীর আহমেদের নাম। তিনি ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি পুলিশের মহাপরিদর্শক হন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ও প্রভাবশালী কর্মকর্তা হিসেবেও তিনি পরিচিত ছিলেন।

র‍্যাবের মহাপরিচালক হিসেবে বেনজীর আহমেদের দায়িত্বকালে মাদকবিরোধী অভিযানের নামে দেশজুড়ে বহু কথিত বন্দুকযুদ্ধ বা ‘ক্রসফায়ারের’ ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে তাঁর ওপর ভিসা নিষেধাজ্ঞার ক্ষেত্রে ২০১৮ সালের মে মাসে কক্সবাজারের টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হককে বিচারবহির্ভূতভাবে হত্যার অভিযোগে সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করা হয়।

একই ঘটনার সূত্রে র‍্যাব-৭-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দীন আহমেদের ওপরও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

মানবাধিকার সংস্থাগুলো ওই সময় গুম ও কথিত ক্রসফায়ারের ঘটনাগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেও তৎকালীন সরকারের পক্ষ থেকে এসব ঘটনাকে আত্মরক্ষার্থে চালানো গুলি হিসেবে বর্ণনা করা হয়। মার্কিন নিষেধাজ্ঞার পর বেনজীর আহমেদ অভিযোগগুলো অস্বীকার করেন। গুমসংক্রান্ত অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তিনি বলেছিলেন, লবিস্ট নিয়োগের মাধ্যমে তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আইজিপি হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি থেকে অবসরে যান বেনজীর আহমেদ। পরে তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ সামনে আসে।

বিগত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান চলার মধ্যেই ২০২৪ সালের ৪ মে তিনি সপরিবারে দেশ ছেড়ে যান। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁর বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।

বিদেশে অবস্থানকালে আর্থিক অপরাধের অভিযোগে ২০২৫ সালের এপ্রিলে তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়। এর ধারাবাহিকতায় গত ১২ জুন ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

বেনজীর আহমেদ ছাড়াও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিলেন র‍্যাবের তৎকালীন মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি ২০২০ সালের ১৫ এপ্রিল র‍্যাবের দায়িত্ব নেন এবং পরে পুলিশের আইজিপি হন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি বর্তমানে কারাগারে আছেন।

নিষেধাজ্ঞার তালিকায় আরও ছিলেন র‍্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মোহাম্মদ আজাদ। তিনি ২০২১ সালের ১৬ মার্চ থেকে ওই পদে দায়িত্ব পালন করছিলেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্য কর্মকর্তারা হলেন র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) তোফায়েল মোস্তফা সরওয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলম এবং সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. আনোয়ার লতিফ খান।

যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশ ১৩৮১৮-এর আওতায় এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়। গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পদ অবরুদ্ধ করার সুযোগ রয়েছে এ আদেশে। এর ফলে যুক্তরাষ্ট্রে বেনজীর আহমেদের কোনো সম্পদ থাকলে তা জব্দ বা অবরুদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়।

পরবর্তী সময়ে তাঁর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত জানায়নি যুক্তরাষ্ট্রের প্রশাসন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্ধারিত দামের চেয়ে ৩০ টাকা বেশি খোলা সয়াবিন তেল বিক্রি, সি

1

জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা সরকারে

2

ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলা: পুলিশের ভূমিকা নিয়ে

3

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

4

ঢাকার জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

5

ইরানের সঙ্গে এক সপ্তাহের মধ্যে সমঝোতার আশা ট্রাম্পের

6

ভারত-পাকিস্তানের বলয়ে নয়, বাংলাদেশ নিজস্ব অবস্থানে থাকতে চায়

7

রোহিঙ্গা প্রত্যাবাসনে নরওয়ের জোরালো ভূমিকা চাইলেন স্বরাষ্ট্র

8

অনলাইন জুয়ায় আসক্তি,টাকা না পেয়ে ভবন থেকে লাফিয়ে শিক্ষার্থীর

9

মুন্সিগঞ্জে দেশিয় অস্ত্রসহ ডাকাত দলের ১ সদস্য আটক

10

২৪ ঘণ্টায় হামে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৩৪

11

ভারতীয় গণমাধ্যমে প্রশংসা পাচ্ছেন আরিফিন শুভ, তবে ‘জ্যাজ সিট

12

বেনাপোলে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা

13

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান বাদীর

14

স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহম

15

বন্দরের চুক্তি বাতিল ঘিরে চীন–পানামা উত্তেজনা

16

আবাসিক মাদ্রাসায় যৌন নিপীড়ন প্রতিরোধে কমিশন গঠনের প্রস্তাব

17

আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধার খাতা থেকে আমার নাম কেটে দেয়-

18

সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর

19

‘জুট্রোপলিস ২’ হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা

20