সর্বশেষ
কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসী নিহত মাদকবিরোধী অভিযানে পিকাসোর চিত্রকর্ম উদ্ধার ফরাসি পুলিশের জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের বৈঠক পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় সপ্তাহ পর তেল রপ্তানি শুরু ইরানের অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী নতুন পে-স্কেলে নিচের গ্রেডে বেতন বেশি বাড়ানোর পরিকল্পনা চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় গুলি ছুড়ে চাঁদা দাবি আজ বাবা দিবস: নীরব ভালোবাসা ও নির্ভরতার মানুষটিকে সম্মান জানানোর দিন বাউফলে শিশু ও অভিভাবকদের সঙ্গে ড. এহসান হকের মতবিনিময় প্রস্তাবিত বাজেট জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী: রাষ্ট্র সংস্কার আন্দোলন বাজেটের আয়কর কাঠামোতে বৈষম্য বাড়ছে: সিপিডি সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র–ইরান পারমাণবিক আলোচনা, পৌঁছালেন জেডি ভ্যান্স নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে থাকবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে: তাজুল ইসলাম স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র গঠনে ‘আরেকটি বিপ্লবের’ প্রস্তুতির আহ্বান শফিকুর রহমানের পুকুরে মাছ ধরা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন: প্রতিমন্ত্রী টুকু মুন্সীগঞ্জে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় সরকার মন্ত্রী বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকর্ষণে রোড শো, উপস্থিত দেশি-বিদেশি বিনিয়োগকারীরা প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত রয়েছে: রিজভী আগামীর বিপ্লব হবে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র গঠনের জন্য: ডা. শফিকুর রহমান জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না, বিএনপি ৫০ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করছে রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশের মৃত্যু দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৮৭ যুদ্ধবিরতিতেও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১৬, আহত ১২ বেনাপোল বন্দরে আমদানি পণ্য পাচারের অভিযোগ, তদন্তে প্রশাসন আজাদ কাশ্মীরে বিক্ষোভে উত্তেজনা, নিহত বেড়ে অন্তত ২৪ চীন সফরে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা: পররাষ্ট্র সচিব স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিরছেন নেইমার, নিশ্চিত করলেন আনচেলত্তি মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাসিক সম্মানী ভাতা পাচ্ছেন ১৩ হাজারের বেশি জুলাই যোদ্ধা ‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’— পার্থকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে ভিএফজিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ শফিকুর রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় আরও ১ কোটি ৪০ লাখ ইউরো দিচ্ছে ইইউ যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত হাজার ছাড়াল এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী হাকালুকি হাওরে বজ্রপাতে দুই ভাইসহ ৩ জনের মৃত্যু ইরান ইস্যুতে সমালোচনার জবাব দিলেন ট্রাম্প স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বড় সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী সংসদে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সভাপতিকে সম্মান জানাবেন এমপিরা স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল সরবে ২ থেকে আড়াই বছরের মধ্যে হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে : প্রধানমন্ত্রী সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় এসএসএফকে যুগোপযোগী হতে হবে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্টার
প্রকাশ : ০৩:০৮ দুপুর, রবিবার, ২১ জুন ২০২৬ ইং

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। রোববার বিকেল ৩টার দিকে তাকে বহনকারী বিমান কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের সফরে দেশটিতে যাচ্ছেন তিনি। মালয়েশিয়া সফর শেষে আগামী ২২ জুন রাতে কুয়ালালামপুর থেকে চীনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর চীন সফরে দুই দেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং প্রটোকল-সংক্রান্ত একটি নোট সই হওয়ার কথা রয়েছে। এ ছাড়া তিস্তা মহাপরিকল্পনা, সমন্বিত নদী ব্যবস্থাপনা, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় আলোচনায় আসবে।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী ২৩ থেকে ২৬ জুন চীনে অবস্থান করবেন।

পররাষ্ট্র সচিবের দেওয়া সূচি অনুযায়ী, মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী ২২ জুন বিকেলে রওনা হয়ে সন্ধ্যায় চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী ডালিয়ানে পৌঁছাবেন।

পরদিন তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি সামার দাভোসে অংশ নেওয়া কাজাখস্তান, মঙ্গোলিয়া ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

সন্ধ্যায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেওয়া স্বাগত নৈশভোজে অংশ নেবেন তারেক রহমান।

২৪ জুন সকালে সামার দাভোসের ১৩তম বার্ষিক সভার মূল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘ইনোভেটিং অ্যাট স্কেল’। অনুষ্ঠান শেষে দুপুরে ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সেখানে রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউসে অবস্থান করবেন।

২৫ জুন সকালে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী, দেশটির বাণিজ্যমন্ত্রী, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির চেয়ারম্যান এবং এক্সিম ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ নামের একটি সম্মেলনেও বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সেখানে চীনা ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও সম্ভাবনা তুলে ধরে বিনিয়োগের আহ্বান জানাবেন তিনি।

একই দিন বিকেলে চীনের গ্রেট হলে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হবে।

বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে। পরে তারেক রহমানের সম্মানে চীনের প্রধানমন্ত্রীর দেওয়া রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেবেন তিনি।

২৬ জুন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। একই দিন বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে বীর যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র সচিব জানান, ২৬ জুন বিকেলে প্রধানমন্ত্রী বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। চীন সফরে এখন পর্যন্ত তার সফরসঙ্গীর সংখ্যা ২৮ জন।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা
প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, উজান থেকে আসা পানিপ্রবাহ ও সমন্বিত নদী ব্যবস্থাপনা বাংলাদেশের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।

আসাদ আলম সিয়াম বলেন, “তিস্তা ছাড়াও অন্যান্য নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে।”

চীনের প্রেসিডেন্ট ঘোষিত চারটি বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সফর শেষে কোন কোন উদ্যোগে বাংলাদেশ যোগ দিচ্ছে, তা জানানো সম্ভব হবে।

পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন, এই সফর বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

বাংলাদেশে চীনা বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, একটি নির্দিষ্ট চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ চলছে। প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের বেসরকারি খাতের প্রতিনিধিদের বৈঠকও হবে।

মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী নেওয়ার অনুরোধ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে বাংলাদেশ থেকে আরও কর্মী নেওয়ার বিষয়টি আলোচনায় তোলা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, মালয়েশিয়া সরকার বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে বিদেশি শ্রমিক নিয়োগের বর্তমান প্রক্রিয়া পর্যালোচনা করছে। এই প্রক্রিয়া শেষ হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে বলে আশা করছে ঢাকা।

আসাদ আলম সিয়াম বলেন, “আমাদের পক্ষ থেকে মালয়েশিয়াকে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার জন্য অনুরোধ জানানো হবে।”

পররাষ্ট্র সচিব আরও জানান, মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। বাংলাদেশ আসিয়ানের ডায়ালগ পার্টনার হতে আগ্রহী এবং এ ক্ষেত্রে মালয়েশিয়ার সহযোগিতা চায়।

এ ছাড়া রোহিঙ্গা সংকটেও মালয়েশিয়া বাংলাদেশের জোরালো সমর্থক। ফলে প্রধানমন্ত্রীর সফরে শ্রমবাজার, আসিয়ান সহযোগিতা ও রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে বলে জানান তিনি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা:নৃশংসতা কমিয়ে আনতে একমাত্র সমাধান শরিয়া আইন

1

শেরপুরের জামায়াত নেতা হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকারের উদ্বে

2

মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

3

ঈদে মুক্তি পাচ্ছে ‘মাসুদ রানা’, প্রকাশ্যে প্রথম অফিসিয়াল পোস

4

জুলাই সনদের বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন তারেক রহমান

5

নির্বাসন থেকে প্রধানমন্ত্রী হওয়ার পথে তারেক রহমান

6

ঈদে বেনাপোল বন্দর বন্ধ, পার্সপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক

7

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আজ ইসিতে আপিল করবেন মনিরা শারমিন

8

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ হচ্ছে : মন্ত্রিপরিষদ সচ

9

অনুতপ্ত বিল গেটস,এপস্টেইন ফাইলের ঘটনায় চাইলেন ক্ষমা

10

অপরাধীদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে ক্ষমতায় থাকার যৌক্তি

11

একুশে পদক দেওয়া হবে ২৬ ফেব্রুয়ারি

12

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত এগিয়ে নিতে চায় সরকার: পানিসম্পদমন্

13

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পবিত্র ঈদুল আজহা শু

14

মায়ের লাশে পচন : যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার

15

হাদি হত্যা মামলার দুই আসামি পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার

16

বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা ইস্য

17

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যে মার্কিন নিষেধাজ্ঞায় ছিলেন বেনজ

18

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না: মার্কিন

19

টানা পাঁচ দফা বৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম , ভরিতে কমলো ১৪

20