সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

ডেস্ক রিপোর্টার
প্রকাশ : ০৭:৫৯ সকাল, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং

গণভোটে ‘হ্যাঁ’-এর জয়, সংস্কারের পক্ষে রায়

সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সংস্কারের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সংখ্যাগরিষ্ঠ রায় এসেছে। তবে মোট ভোটদানের হার ছিল ৬০ দশমিক ২৫ শতাংশ, যা দেশে অতীতে অনুষ্ঠিত তিনটি গণভোটের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১২ কোটি ৭৭ লাখ দুই হাজার ৩৩৪ ভোটারের মধ্যে গণভোটে অংশ নেন সাত কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৩৮২ জন। এর মধ্যে বৈধ ভোট হিসেবে গণনা করা হয়েছে ছয় কোটি ৯২ লাখ ৩০ হাজার ২৯৬টি। বাতিল হয়েছে ৭৭ লাখ ২১ হাজার ৮৬টি ভোট।

বৈধ ভোটের মধ্যে ‘হ্যাঁ’ পেয়েছে চার কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট (৬৮ দশমিক ০৫ শতাংশ)। ‘না’ পেয়েছে দুই কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট, যা মোট বৈধ ভোটের প্রায় ৩২ শতাংশ।

এর আগে ১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে সংবিধানের নির্দিষ্ট অনুচ্ছেদ সংশোধন, রাষ্ট্রপতির পদে থাকা-না থাকা এবং সংসদীয় ব্যবস্থায় প্রত্যাবর্তন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেসব গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সর্বনিম্ন ভোট পড়েছিল ৮৪ শতাংশ।

কী ছিল গণভোটের প্রশ্ন

এবারের গণভোটের ব্যালটে প্রশ্ন ছিল—“আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার-সম্পর্কিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন?”

‘হ্যাঁ’ জয়ী হওয়ায় এখন জুলাই জাতীয় সনদে একমত হওয়া বিষয়গুলোর আলোকে সংবিধানের গুরুত্বপূর্ণ অংশে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

সংস্কার বাস্তবায়ন করবেন এমপিরা

সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা অধিবেশন শুরুর পরবর্তী ১৮০ দিন ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। জুলাই জাতীয় সনদে উল্লিখিত ৩০টি প্রস্তাব বাস্তবায়নে জাতীয় নির্বাচনে বিজয়ী দল বাধ্য থাকবে—গত নভেম্বরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এমনটাই জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা।

যেসব পরিবর্তন আসছে

বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদের নির্দিষ্ট সময়সীমা নেই। তবে জুলাই জাতীয় সনদের প্রস্তাব অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন—যতবার নির্বাচিতই হন না কেন। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় সংশ্লিষ্ট অনুচ্ছেদ সংশোধনের পথ খুলে গেল।

এ ছাড়া নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনার্জি রেগুলেটরি কমিশনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও স্বশাসিত প্রতিষ্ঠানে রাষ্ট্রপতি নিজ এখতিয়ারে নিয়োগ দিতে পারবেন।

সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে ক্ষমতাসীন দল, বিরোধী দল এবং প্রয়োজনে বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠনের বিধান যুক্ত হবে। সংসদ সদস্যদের ভোটদানের স্বাধীনতা বাড়ানো এবং সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির প্রস্তাবও রয়েছে।

দুই কক্ষবিশিষ্ট সংসদ

সংবিধান সংস্কারের আরেকটি বড় প্রস্তাব হলো দুই কক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠন করা হবে। সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন বাধ্যতামূলক হবে।

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বণ্টন হবে। কোনো দল জাতীয় নির্বাচনে মোট ভোটের ১ শতাংশের কম পেলে তারা উচ্চকক্ষে প্রতিনিধিত্ব পাবে না।

উচ্চকক্ষ সরাসরি আইন প্রণয়ন করতে পারবে না। তবে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে নিম্নকক্ষকে সুপারিশ করতে পারবে। নিম্নকক্ষে পাস হওয়া সব বিল (অর্থবিল ও আস্থা ভোট ছাড়া) অনুমোদনের জন্য উচ্চকক্ষে যাবে। দুই মাসের বেশি বিল আটকে রাখলে তা অনুমোদিত বলে গণ্য হবে। তবে সংবিধান সংশোধনী বিল পাসে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সমর্থন বাধ্যতামূলক থাকবে।

গণভোটের এই রায়ের মাধ্যমে দেশে একটি নতুন সাংবিধানিক কাঠামোর পথে যাত্রা শুরু হলো বলে বিশ্লেষকদের অভিমত।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়নকাজে বাধা ও অপপ্রচারের অভিযোগ তুললেন মুফতি আমির হামজা

1

পুলিশ সদস্যকে মারধরের মামলায় বিএনপি নেতা রায়হান কারাগারে

2

ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তেজনাপূর্ণ ফোনালাপ

3

শাপলা চত্বর মামলা: একাত্তর টিভির লাইসেন্সসহ নথি তলব

4

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

5

যমজ দুই প্রতিবন্ধী সন্তানকে কোলে নিয়ে জীবনযুদ্ধ, অসহায় দিনমজ

6

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

7

প্রস্তাবিত বাজেটে জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই: শাজাহান

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

মে মাসে জাতীয় গ্রিডে যোগ হবে ১,৯৮২ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ:যু

10

জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো

11

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

12

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০৮

13

অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনা করা হবে : স

14

সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

15

পরিবেশ সংস্কার নিয়ে বাপা–বেনের দুই দিনব্যাপী সম্মেলন শুরু ক

16

তামিলনাড়ুতে গরু জবাই নিয়ে জয়ের পথে বিজয় সরকার

17

আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুতে কাউকে ছাড় নয়: স্বাস্থ্যমন্ত্র

18

ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি: তারেক রহমান

19

শ্রীলঙ্কার কাছে ৩ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল

20