সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

ডেস্ক রিপোর্টার
প্রকাশ : ০৭:০৮ বিকাল, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং

নির্বাচিতদের দুই শপথ, কী বলছেন আইনজ্ঞরা

বিএনপির নবনির্বাচিতরা সংসদ সদস্যের শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির বিজয়ীরা দুই শপথই নিয়েছেন।

দুই শপথ নিয়ে আলোচনা সামনে রেখে জ্যেষ্ঠ আইনজীবীদের কেউ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে শপথের বিষয়টি যুক্ত করা 'বেআইনি'। 

কেউ মনে করছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া বিএনপির 'অহেতুক সতর্কতা'। মঙ্গলবার প্রথমে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল বিএনপির সদস্যরা শপথ নেন। এরপর ক্রমানুসারে জামায়াত ও এনসিপির সদস্যরা শপথ নেন।

বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার বিষয়ে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সিদ্ধান্ত জানান।

হাতে ফর্ম দেখিয়ে তিনি বলেন, ''আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনও ধারণ করা হয়নি।  গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন, সেটা বিধান করতে হবে এবং কোনো এরকম ফর্ম-এটা সংবিধানে নেই।

''এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে, সাদাটা। এই রকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি।'' দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি সংবিধান মেনে চলছে এবং আগামী দিনেও চলবে।

সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলছেন, রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে যেভাবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে, যেভাবে তাতে সংবিধান সংশোধন পরিষদের সদস্য হিসেবে শপথের বিষয় যুক্ত করা হয়েছে, তা ‘বেআইনি’।

তিনি প্রশ্ন রেখেছেন, ''সংবিধানকে আপনি আলাদা আরেকটা আদেশ দিয়ে কি সাবস্টিটিউট করতে পারবেন?''

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই এক সঙ্গে গণভোট আয়োজনের সময় দিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয় গেল ১৩ নভেম্বর।

দীর্ঘ এক বছরের আলোচনা, সংলাপ ও তর্কবিতর্কের পর রাষ্ট্র সংস্কারের উদ্যোগগুলো নিয়ে জাতীয় সনদ চূড়ান্ত করাহয়, যা স্বাক্ষর হয় গেল ১৭ অক্টোবর।

সনদের সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮টি বিষয়ে চার প্রশ্নে 'হ্যাঁ/না' ভোটের মাধ্যমে ভোটারদের সম্মতি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সংসদ নির্বাচনে বিএনপি ২০৯ আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করছে। জামায়াত ৬৮ ও এনসিপি ৬ আসনে জয় পেয়েছে। গণভোটে ৬০ দশমিক শূন্য ৬ শতাংশ ভোট পেড়ে ‘হ্যাঁ’তে।

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেব কি না এ আলোচনার মধ্যে সোমবার রাতে যমুনা টিভির এক আলোচনা অনুষ্ঠানে জ্যোতির্ময় বড়ুয়া বলেন, গণভোটে 'হ্যাঁ' ভোট জয় পাওয়ার পর আপাতদৃষ্টিতে মনে হয়, নবনির্বাচিত সংসদ সদস্যদের আলাদাভাবে দুটো শপথ নেওয়ার আইনি বাধ্যবাধকতা তৈরি হয়েছে। কিন্তু ব্যাখ্যা করলে বোঝা যায়, বিষয়টি অন্যরকম।

''এটা কোনোরকম ব্যাখ্যা-বিশ্লেষণ ছাড়া জাস্ট মেনে নেওয়ার মত কোনো বিষয় না। খুব বেআইনিভাবে কিছু কাজ হয়েছে। দ্বিতীয় আরেকটি শপথের বিষয় যুক্ত করা হয়েছে, যেটার আসলে কোনো এখতিয়ারই নেই।''

বিষয়টি ব্যাখ্যা করে এই আইনজীবী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পুরোটা সময়ে অনেকগুলো আইন প্রণয়ন করা হয়েছে। সেগুলো কার্যকর করা হয়েছে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে।

''কিন্তু জুলাই সনদ সই হওয়ার পরে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বলে একটি আদেশ পরে দেওয়া হয়েছে যেটা রাষ্ট্রপতির একমাত্র আদেশ, যেটা ১৩ নভেম্বর ২০২৫ এ উনি (রাষ্ট্রপতি) আদেশ দিলেন।  এখন এই যে আদেশটা দিলেন, এই আদেশ দেওয়ার আসলে রাষ্ট্রপতির কোনো এক্তিয়ার আছে কিনা?''

সংবিধানের ৯৩ অনুচ্ছেদে তিনটি সুনির্দিষ্ট শর্ত থাকার কথা তুলে ধরে এই আইনজীবী বলেন, ''তার প্রথম একটাই হচ্ছে যে এটা বিদ্যমান সংবিধানের এমন কোনো বিষয় বলছে যে 'তবে শর্ত থাকে যে' অর্থাৎ সংসদ নেই এমন কোনো বিশেষ মুহূর্ত বা পরিবেশ তৈরি হয়েছে, যেখানে এরকম অধ্যাদেশ পাস করতে হচ্ছে। কিন্তু তিনি তিনটি জিনিসের কারণে করবেন না, কন্ডিশনটা কী?

''যাহা এই সংবিধানের অধীনে সংসদে আইনের দ্বারা আইনসম্মতভাবে করা যায় না এরকম কোনো অধ্যাদেশ পাস করতে পারবেন না।
 
যাহাতে এই সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায়। অর্থাৎ বিদ্যমান সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হইয়া যায় সেরকমের কোনো অধ্যাদেশই ওনার দেওয়ার এক্তিয়ার নাই, তো উনি আদেশ দিবেন কোত্থেকে? আর এই ৯৩ অনুচ্ছেদের মধ্যে তো আদেশ দেওয়ার মতো কোনো এক্তিয়ারও ওনাকে রাখা হয়নি, যেটা সংবিধানের মৌলিক পরিবর্তন করে ফেলবে।''

তিনি বলেন, রাষ্ট্রপতি যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে সে আদেশের সবশেষে তফসিল-১ এ আরেকটি শপথ যুক্ত করা হয়েছে।

"কন্সটিটিউশনকে আপনি আলাদা আরেকটা অর্ডার দিয়ে কি সাবস্টিটিউট করতে পারবেন?

সংসদ সদস্যদের শপথ বিষয়ে সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের কথা তুলে ধরে জ্যোতির্ময় বড়ুয়া বলেন, সে অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের তৃতীয় তফসিলে যে শপথের নমুনাগুলো দেওয়া আছে সে অনুযায়ী এই শপথ পাঠ হবে।

"এই সংবিধানের ভেতরে আপনি অর্ডারের মাধ্যমে সংবিধানের মৌলিক পরিবর্তন করে শপথ ঢুকাবেন? এটা কোন আইনে পেলেন আপনারা?

সংবিধান বিদ্যমান আছে কি না, এ বিষয়ে তিনি বলেন, "এই জায়গাতেও আপত্তির জায়গা আছে। ওটাকে আমি একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। 
কিন্তু আমি এখানে যেটা বলতে চাইছি যে মেম্বার অব পার্লামেন্ট থেকে শুরু করে যে শপথগুলো আছে, এই শপথের বাইরে যদি আপনাকে সাপ্লিমেন্ট করতে হয় তাহলে তো আসলে এখানে শপথের বিষয়টা থাকতে হবে, না হলে এই সংবিধানের অধীনে তো আর শপথ নিচ্ছেন না আপনারা।

"যখন আপনি ১৪৮ এর উপধারা ২ এর ক উপ-অনুচ্ছেদ ২ এর ক, এই অনুযায়ী যখন প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াচ্ছেন তখন কিন্তু এই বিদ্যমান কন্সটিটিউশনেই।

তাহলে কি দুই শপথ অপরিহার্য নয়? এ নিয়ে এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, "আমি তো এই পার্টিকুলার এই আদেশটার কোনো লিগ্যালিটিই পাই নাই। এটা তো আইনগতভাবে উনার পাস করারই কোনো এক্তিয়ার ছিল না। 

এই অর্ডারটাই হচ্ছে ইলিগ্যাল। মানে দ্বিতীয় শপথের কথা যেটা আসছে যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। এই আদেশটাই তো অবৈধ আদেশ। এই আদেশটাই তো আইনগতভাবে টিকবে না। ওনার তো এক্তিয়ার নেই সংবিধানের মৌলিক পরিবর্তন করে ফেলার।

"প্লাস, আরেকটা যেটা করেছেন উনারা। উনারা নির্বাচিত একটি সংসদকে বাধ্য করছেন। আপনি এই একটা ধরেন, এখন একটা সংসদ আছে, তাদের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে পরবর্তী সংসদকে কি বাধ্য করা যায়? কোনো সুযোগই নেই আপনি বাধ্য করার। কারণ তাতে তো পার্লামেন্টারি সভারেন্টির পুরো আইডিয়াটাই নষ্ট হয়ে যায়। 

ওটা তো আর থাকে না। সংসদের যে সার্বভৌমত্বের প্রশ্ন আছে সেটাই তো আপনি প্রশ্নবিদ্ধ করে তুলছেন যখন আপনি ডিক্টেট করছেন যে আপনারা এটা করবেন ওটা করবেন।"

১৯৯১ সালের গণভোট প্রসঙ্গ ধরে তিনি বলেন, "তখন তো এরকম দুইটা শপথের কোনো ব্যাপারই ছিল না।
 এবার দুইটা শপথের প্রশ্ন আসছে তো হচ্ছে জুলাই চার্টার আলাদাভাবে চার্টার হয়েছে সেজন্য। সেই কারণেই এই দ্বিতীয় শপথের প্রশ্ন আসছে। 
ওই সময়টা যেটা হয়েছে আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গভর্নমেন্ট, সেখান থেকে আপনি ট্রানজিশনের মধ্যে আপনি পরিবর্তিত হয়ে যাচ্ছেন হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অব গভর্নমেন্টে।

"ডিসিশনটা মেইক করেছে কে? ডিসিশন মেইক করেছে কিন্তু এদেশের মানুষ। এদেশের মানুষ ভোট দিয়ে বলেছে যে আমরা পার্লামেন্টারি ফর্ম অব গভর্নমেন্ট চাই। কিন্তু এখন তো আপনার ওই কাউন্সিল, আমার হয়ে সিদ্ধান্ত নিতে পারবে সেজন্য হ্যাঁ না ভোট নিলেন আপনি।  আমি তো এই কন্সটিটিউশনের সমস্ত যে চেঞ্জেসগুলো হবে সেখানে তো আমি কোনো ম্যান্ডেট দিই নাই।

"আমি তো হ্যাঁ-র যদি ম্যান্ডেট দিই, ম্যান্ডেট দিলাম কিন্তু হচ্ছে ওই কাউন্সিল যারা বসবে সে কাউন্সিল ১৮০ দিনে কন্সটিটিউশন পরিবর্তন করে ফেলতে পারবে সেজন্য। এটা বাংলাদেশের অধিকাংশ মানুষ বুঝেছে কিনা এতে তো আমার সন্দেহ আছে।"

আরেকজন জ্যেষ্ঠ আইনজীবী বলছেন, বিএনপি গণভোটের অধ্যাদেশসহ সব অধ্যাদেশ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিতে চায়। তারপরে দলটির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে চান।

তিনি মনে করেন, একসঙ্গে দুই শপথ না নেওয়া বিএনপির 'অহেতুক সতর্কতা,' কারণ (গণভোটে) জনগণ স্পষ্টভাবে তাদের মত দিয়েছে। তবে বিএনপির সন্দেহ দূর করার চেষ্টায় দোষ দেখছেন না এই আইনজীবী।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গে মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত আসনেও বিজেপির বড় সাফল্

1

জর্ডানের কাছ থেকে আল-আকসা মসজিদের নিয়ন্ত্রণ নেয়ার পাঁয়তারা

2

আপিলে ৪১৭ জনের প্রার্থিতা বৈধ, মোট প্রার্থী ২ হাজার ২৫৩

3

উখিয়ায় সাড়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার

4

দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে প

5

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, ভর্তি ১০৩৯

6

হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে বাধা দে

7

কিশোর অটোরিক্সাচালক মিলন হত্যায় ৩ জন গ্রেপ্তার

8

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

9

‘নামধারী সাংবাদিকদের পুনর্বাসন’ নিয়ে সংসদে প্রশ্ন হাসনাতের

10

এপস্টিনের কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন মার্কিন বিচারক

11

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

12

২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে

13

ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্

14

ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা উচিত: গভর্নর

15

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার জন্য চিটাগাং ড্রাই ডকের চ

16

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধিদলের বৈঠক, উন্নয়ন সহযোগ

17

ভারতের কামাল মওলা মসজিদকে সরস্বতীর মন্দির ঘোষণা করল মধ্যপ্রদ

18

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে হামলা, আহত ৪

19

২৪ ঘণ্টায় হামে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৩৪

20