সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

ডেস্ক রিপোর্টার
প্রকাশ : ০৪:১৭ দুপুর, বুধবার, ২০ মে ২০২৬ ইং

শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে আয়োজিত বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, একটি সুশৃঙ্খল বাহিনীর মূল ভিত্তি হলো ‘চেইন অব কমান্ড’ এবং কঠোর শৃঙ্খলা মেনে চলা। এ ক্ষেত্রে সামান্য বিচ্যুতিও জনগণের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, কোনো বাহিনীতে শৃঙ্খলার ঘাটতি দেখা দিলে সেই বাহিনীর প্রতি সাধারণ মানুষের বিশ্বাস দুর্বল হয়ে পড়ে।

তিনি আশা প্রকাশ করেন, নিষ্ঠা, দেশপ্রেম ও আধুনিক দক্ষতার সমন্বয়ে আনসার-ভিডিপি ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর, মানবিক ও জনবান্ধব বাহিনী হিসেবে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।

বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে আনসার ও ভিডিপি শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, সামাজিক উন্নয়ন ও জনসচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে থানার নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় পাহারার দায়িত্ব পালনে বাহিনীর সদস্যরা প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার, উপজেলা ও থানা পর্যায়ের সদস্যসহ ভিডিপি-টিডিপির সমন্বিত কার্যক্রম দেশের নিরাপত্তা এবং তৃণমূল পর্যায়ের আর্থ-সামাজিক উন্নয়নে বড় অবদান রাখছে। এই সমন্বিত কাঠামো বাহিনীটিকে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে কার্যকর শক্তিতে পরিণত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে আনসার-ভিডিপি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন মোকাবিলা, মাদকবিরোধী কার্যক্রম এবং বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বৃদ্ধির মতো সামাজিক কর্মকাণ্ডেও বাহিনীটির সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

মানবসম্পদ উন্নয়নে বাহিনীর উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, জাপানি ভাষা শিক্ষা, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এবং সিক্স-জি ওয়েল্ডিংয়ের মতো আধুনিক প্রশিক্ষণ কর্মসূচি সময়োপযোগী পদক্ষেপ। এসব উদ্যোগ দেশ-বিদেশে আনসার-ভিডিপির দক্ষতা ও সক্ষমতা আরও বাড়াবে বলে তিনি মনে করেন।

দুর্যোগ ব্যবস্থাপনায় বাহিনীর ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বন্যা, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে আনসার-ভিডিপি একটি নির্ভরযোগ্য ‘ফাস্ট রেসপন্ডার’ বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে। একই সঙ্গে রেইন ওয়াটার হারভেস্টিং, সোলার প্যানেল ও বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মতো পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়নেও তারা অবদান রাখছে।

ক্রীড়া ক্ষেত্রে বাহিনীর সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ গেমসে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী স্বাধীনতা পদক অর্জন করে। এছাড়া দেশের ১০টি ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তা নিশ্চিতে ৩৭৯ জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কৃতী খেলোয়াড়দের স্পোর্টস কার্ড দিচ্ছে। আনসার-ভিডিপির ১৫ জন ক্রীড়াবিদও এ সুবিধার আওতায় এসেছেন।

মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, প্রায় ৪০ হাজার সদস্য অস্ত্র হাতে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং ৬৭০ জন শহীদ হন। তিনি শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী একাডেমির বিভিন্ন প্রশিক্ষণ ও উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি তাঁত ও বুনন শিল্প, মৃৎশিল্প, গবাদিপশু খামার এবং জাপানি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন ও সদস্যদের কাজ সম্পর্কে খোঁজখবর নেন।

সমাবেশে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এটিএম শামসুল ইসলাম এবং সেনাবাহিনী প্রধান ওয়াকার উজ জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজি ও হামলার অভিযোগে উজিরপুর ছাত্রদল নেতা গ্রেপ্তার, দ

1

তারেক রহমানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

2

জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ

3

ধানমন্ডি থেকে আটক শিরীন শারমিন, লালবাগের মামলায় গ্রেপ্তার দে

4

প্রকল্পের মেয়াদ-ব্যয় বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর বিরক্তি, দায়ীদে

5

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অং

6

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আজ ইসিতে আপিল করবেন মনিরা শারমিন

7

সংস্কারের প্রশ্নে বিএনপি পিছিয়ে যাচ্ছে: আখতার হোসেন

8

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকি ‘অগ্রহণযোগ্য’

9

চীন-ভারত থেকে ৫৩,৬০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে দুই জাহা

10

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যে মার্কিন নিষেধাজ্ঞায় ছিলেন বেনজ

11

রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু,পরমাণু বিশ্বে বাংলাদে

12

শরিফ হাদির হত্যার ঘটনায় অস্ত্র বিক্রেতা হেলালের তিন দিনের রি

13

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১

14

১৫ বারের মতো পিছিয়ে হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন

15

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবি গ্রাহ

16

জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত

17

এআই ট্রাফিক নজরদারি ফাঁকি দিলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

18

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে:

19

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০৮

20