সর্বশেষ
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৩০ আগস্ট রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের নির্দিষ্ট তথ্য পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বসছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও BEAR সামিট পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, দাবি বঙ্গভবন সূত্রের সিজেপির বিক্ষোভ ঠেকাতে ডিজিটাল ট্র্যাকিং, মুম্বাই পুলিশের হুমকির অভিযোগ প্রশ্নপত্র ফাঁসের বিচার নয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ‘ককরোচ জনতা পার্টি’ ‘শিক্ষার্থীদের আন্দোলনের মূল উদ্দেশ্য যেন রাজনৈতিক স্বার্থের কারণে আড়াল না হয়ে যায়’ টিটন হত্যা মামলার আসামি ভাঙ্গারি রনি অস্ত্রসহ গ্রেপ্তার ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী দল থেকে বহিষ্কার হলেও এমপি পদ যাবে না গাজী নজরুলের : ইসি মাছউদ সংস্কার না হলে সব পাখনা ভেঙে পড়বে: বিএনপিকে পাটওয়ারী ইরানে হামলা হলে‘চোখের বদলে চোখ’ তুলে নেওয়ার হুঁশিয়ারি বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ,২০ দিনে রেমিট্যান্স ১৮০ কোটি যে কোনো সময় পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মানবতাবিরোধী অপরাধে জিয়া হত্যা মামলার আসামি মেজর মোজাফফর ট্রাইব্যুনালে কাফেলা মদিনার বদলে আমেরিকার দিকে যাচ্ছে: ফয়জুল করিম প্রশ্নফাঁসের বিচারে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদীর বিক্ষোভে যোগ দিতে সারাদেশ থেকে দিল্লিতে বিক্ষোভকারীরা, নিরাপত্তা জোরদার শার্শায় সওজের জমি থেকে পাঁচটি গাছ কাটার অভিযোগ, ক্ষোভ স্থানীয়দের যশোরে ৪৬ লাখ টাকার দুই স্বর্ণের বার জব্দ, আটক ১ টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন, মিলছে না মুক্তি জামায়াত থেকে বহিষ্কার সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, চার মাসে প্রাণহানি ৮০৩ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা সরকারের ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন একনেকে শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আমরা হেরেছি, কারণ ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে:স্কালোনি সিজিপির আন্দোলন দমাতে দিল্লির ১৬ মেট্রো স্টেশন সাময়িক বন্ধ ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র বন্যার্তদের সহায়তায় চীনের এক লাখ ডলার অনুদান ১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ইউপি চেয়ারম্যান প্রার্থীর ন্যূনতম যোগ্যতা স্নাতক করার প্রশ্নে হাইকোর্টের রুল এআই নীতিমালার সামনে অবকাঠামো, দক্ষ জনবল ও ডাটা নিরাপত্তার চ্যালেঞ্জ সিজিপির আন্দোলনের মধ্যে রাহুল গান্ধীর ৫ দফা দাবি দিল্লির জন্তর মন্তরে সকাল থেকেই বাড়ছে বিক্ষোভকারীদের ভিড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ রেখে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন বিপৎসীমার এক সেন্টিমিটার নিচে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবনের শঙ্কা নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে মার্কিন সরকারের প্রতি মামদানির আহ্বান একনেক সভা শুরু, উঠছে ১৪ হাজার ৮০০ কোটি টাকার ৯ প্রকল্প যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬:২০ বিকাল, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ইং

১১ কারণে রাজস্ব আদায় কমেছে: অর্থমন্ত্রী

ক্রয়ক্ষমতা হ্রাস, ব্যবসায়িক ক্ষতি, শিল্প উৎপাদনে ঘাটতি, মুনাফা কমে যাওয়াসহ ১১ কারণে দেশে রাজস্ব আদায় কম হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রী জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩১ হাজার ৪৬১ দশমিক ২৭ কোটি টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৯২৮ দশমিক ১৬ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার ৭৫ দশমিক ৭৭ শতাংশ অর্জিত হয়েছে।

তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার মূল কারণ ছিল রাজনৈতিক পটপরিবর্তনজনিত সাময়িক শূন্যতা, সরবরাহ শৃঙ্খলে বিপর্যয়, উচ্চ উৎপাদন ব্যয় এবং সামষ্টিক অর্থনীতির মন্দাভাব। তবে বছরের শেষভাগে অটোমেশন ও কর ফাঁকি রোধে এনবিআরের কঠোর অবস্থান ঘাটতি কিছুটা কাটিয়ে উঠতে সহায়তা করছে।

রাজস্ব আদায় কমার কারণ হিসেবে অর্থমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে প্রায় দুই অঙ্কের কাছাকাছি উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এতে মধ্যবিত্ত ও চাকরিজীবী শ্রেণির প্রকৃত সঞ্চয় বা করযোগ্য উদ্বৃত্ত আয় কমে গেছে।

ব্যবসায়িক ক্ষতির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, শিল্প উৎপাদন ব্যাহত হওয়া, সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়া এবং খুচরা ও পাইকারি ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ায় ব্যবসা প্রতিষ্ঠানের আয় কমেছে। এর সরাসরি প্রভাব পড়েছে কর্পোরেট কর আহরণে।

গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে তৈরি পোশাকসহ বিভিন্ন উৎপাদনমুখী শিল্প পূর্ণ সক্ষমতায় কাজ করতে পারেনি বলেও জানান অর্থমন্ত্রী। তার ভাষ্য, উচ্চ সুদহার এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের ফলে ব্যবসার পরিচালন ব্যয় বেড়েছে। এতে বড় কর্পোরেট প্রতিষ্ঠানের নিট মুনাফা কমেছে, যা আয়করের বড় উৎস।

অর্থমন্ত্রী আরও জানান, বিনিয়োগ কমে যাওয়া, আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা, উৎপাদন ও সরবরাহ কমে যাওয়া এবং মূসক ও সম্পূরক শুল্ক প্রদানকারী বেশ কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণেও রাজস্ব আদায়ে প্রভাব পড়েছে।

তিনি বলেন, ২৫ শতাংশ ও ১০ শতাংশ শুল্কহারবিশিষ্ট পণ্যের আমদানি আগের বছরের তুলনায় যথাক্রমে ১৮ ও ৩৭ শতাংশ কমেছে। এ কারণে চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

জ্বালানি পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পেট্রোলিয়াম পণ্যের শুল্ক-কর কমানো হয়েছে। একই সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের আমদানি পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এসব কারণেও রাজস্ব আদায় কমেছে বলে জানান অর্থমন্ত্রী।

মূলধনী যন্ত্রপাতি আমদানি সংশ্লিষ্ট এসআরওতে চলতি অর্থবছরে নতুন এইচএস কোড সংযোজনের কারণে রাজস্ব আহরণ কম হয়েছে। এ ছাড়া বিলাসবহুল গাড়ি আগের বছরের তুলনায় কম আমদানি হওয়ায় এ খাত থেকেও রাজস্ব কম এসেছে।

অর্থমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই ও আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং সরকার পরিবর্তনের কারণে দেশজুড়ে অর্থনৈতিক স্থবিরতা তৈরি হয়। এতে সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ে এবং ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দেয়।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি বছরের মার্চ পর্যন্ত সঞ্চয়পত্রের মাধ্যমে গৃহীত ঋণের স্থিতি ৩ লাখ ১৩ হাজার ৬৭০ দশমিক ৪৮ কোটি টাকা। অন্যদিকে চলতি মে পর্যন্ত ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড ও বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুকের মাধ্যমে সরকারের গৃহীত ঋণের স্থিতি ৮ লাখ ৯৩ হাজার ৮৩৭ দশমিক ২৬ কোটি টাকা।

তিনি জানান, ২০২৫ সালের মার্চের তুলনায় চলতি বছরের মার্চে সঞ্চয়পত্রের মাধ্যমে গৃহীত ঋণের স্থিতি ২২১ দশমিক ০১ কোটি টাকা বেশি। আর ২০২৫ সালের মে মাসের তুলনায় চলতি মে পর্যন্ত ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড ও বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুকের মাধ্যমে গৃহীত ঋণের স্থিতি ১ লাখ ৩১ হাজার ৯৩৫ দশমিক ৪৬ কোটি টাকা বেশি।

সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি ফেব্রুয়ারি পর্যন্ত অপরিশোধিত বৈদেশিক ঋণের স্থিতি ছিল ৭৮ হাজার ৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ।

এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি এবং অ্যাডাপটেশন ফান্ড-এই তিনটি জলবায়ু অর্থায়ন তহবিল থেকে অর্থায়ন পেয়ে থাকে। তহবিলগুলোর কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ ৪৮৪ দশমিক ৪১১ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশ্নপত্র ফাঁসের বিচার নয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে

1

২৪ ঘণ্টায় হামে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৩৪

2

রাজবাড়ীতে বজ্রপাতে যুবকের মৃত্যু, সন্তানকে বাঁচিয়ে দিলেন প্র

3

অনড় অবস্থানে বাংলাদেশ, ভারতের সাথে মিটিংয়ে বসছে আইসিসি

4

মার্চেন্ট হিসাবের জন্য বাধ্যতামূলক হচ্ছে ভ্যাট নিবন্ধন

5

ইউরোপজুড়ে তীব্র দাবদাহে ৩,৭০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু, চাপে

6

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু

7

জাবির সাবেক উপাচার্য ফারজানা ও স্বামীর আয়কর নথি জব্দের নির্দ

8

ঈদে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি দেওয়ার উদ্যোগ

9

ট্রাম্পের হুমকির মধ্যেও ইরানের সঙ্গে সমঝোতায় হরমুজ পার হচ্ছে

10

হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু

11

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ অনুমোদন

12

আপিলে ৪১৭ জনের প্রার্থিতা বৈধ, মোট প্রার্থী ২ হাজার ২৫৩

13

আমরা চাই না নতুন করে দানব তৈরি হোক: টিআইবি

14

জুলাই শহীদ ও আহতদের ভাতা অব্যাহত, আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্

15

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ: টিআইবি

16

রমজানে পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

17

দেশের বিভিন্ন খাতে দিল্লির প্রভাব রয়েছে: গোলাম পরওয়ার

18

টানা বৃষ্টিতে ডুবেছে ঢাকা, জলাবদ্ধতায় দুর্ভোগে নগরবাসী

19

শেরপুরে সংঘর্ষের ঘটনায় ইউএনও ও ওসি প্রত্যাহার: ইসি

20