দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১,৪৩৪ শিশু।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারাদেশে ৫২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ৮৬ শিশু। হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৪২ শিশু।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮,৬২২ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩,৮১৩ শিশু। স্বাস্থ্য অধিদপ্তর জরুরি সতর্কতা জারি করেছে এবং পিতামাতাদের শিশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য তৎপর হতে বলা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন