সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ১০:৩৭ দুপুর, রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং

ইউএস-বাংলাকে দায়সীমার অধিক ক্ষতিপূরণ দিতে হবে : কাঠমান্ডু আদালত

ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিধস্ত বিমান

আট বছর আগে নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইন্সকে হতাহত যাত্রীদের পরিবারকে দায়সীমার বেশি ক্ষতিপূরণ দিতে হবে বলে সেখানকার একটি আদালতের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে। কাঠমান্ডু পোস্ট লিখেছে, গত সপ্তাহে প্রকাশিত পূর্ণাঙ্গ রায় অনুযায়ী, দুর্ঘটনার জন্য আন্তর্জাতিকভাবে নির্ধারিত দায়সীমার বাইরে গিয়ে কোনো এয়ারলাইনকে দায়ী করার এই ঘটনা নেপালের এভিয়েশন ইতিহাসে প্রথম।

 ২০১৮ সালের ১২ মার্চ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়।৭৬ আসনের কানাডার তৈরি বোম্বার্ডিয়ার ড্যাশ ৮ কিউ-৪০০ উড়োজাহাজটিতে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই ৫১ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ২২ জন ছিলেন নেপালের নাগরিক, ২৮ জন বাংলাদেশি এবং একজন চীনা নাগরিক।

কাঠমান্ডু জেলা আদালত রায়ে বলেছে, ১৯২৯ সালের ওয়ারস কনভেনশন এবং ১৯৫৫ সালে হেগে সংশোধিত ওয়ারস কনভেনশন অনুযায়ী, এয়ারলাইন্সের কাছ থেকে নির্ধারিত ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রয়েছে যাত্রীদের। কনভেনশনের ২২ অনুচ্ছেদে ক্ষতিপূরণের ভিত্তিসূচক ঠিক করা আছে।

আদালত রায়ে বলেছে, পাইলট ও ফ্লাইট অফিসারের অবহেলা ও বেপরোয়া আচরণের কারণে দুর্ঘটনাটি ঘটায় সংশোধিত ওয়ারস কনভেনশনের ২৫ অনুচ্ছেদ অনুযায়ী এয়ারলাইনটির দায়ের পরিমাণ ক্ষতিপূরণের সীমার বাইরে পড়বে। আদালত বলেছে, এ দুর্ঘটনাকে কেবল নির্ধারিত দায়ের মধ্যে ফেলা যায় না।

গত ২০ জুলাই বিচারক দিবাকর ভট্ট এ রায় ঘোষণা করেন। ১৬ জন নিহত যাত্রীর পরিবার এবং একজন জীবিত যাত্রী মামলাটি দায়ের করেছিলেন। গত ২০ জানুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায়ে বলা হয়, ''দুর্ঘটনার প্রকৃতি ও পরিস্থিতি বিবেচনায় এ ধরনের অবহেলা ও বেপরোয়া আচরণের জন্য এয়ারলাইনটির ওপর সীমাহীন দায় বর্তায়।''

আদালত বলেছে, যেহেতু ইউএস-বাংলা এয়ারলাইন্সের সীমাহীন দায় রয়েছে, তাই ক্ষতিপূরণ ঠিক করতে ভুক্তভোগীদের অবস্থা ও সামাজিক অবস্থান বিবেচনা করতে হবে। মৃত্যুর ক্ষেত্রে নির্ভরশীলদের প্রত্যক্ষ ও পরোক্ষ-উভয় ক্ষতিই বিবেচনায় নিতে হবে, যা দায়সীমার আওতাভুক্ত নয়।

রায়ে ব্যাখ্যা করা হয় যে, সংশোধিত ওয়ারস কনভেনশনের ২৫ অনুচ্ছেদ অনুযায়ী, ইচ্ছাকৃতভাবে ক্ষতি করার উদ্দেশ্যে বা ক্ষতি হওয়ার সম্ভাবনা জেনেও বেপরোয়া আচরণের কারণে ক্ষতি হলে দায়সীমা প্রযোজ্য হয় না। কাঠমান্ডু পোস্ট লিখেছে, ১৯৯৯ সালের মন্ট্রিল কনভেনশনের ২১(২) অনুচ্ছেদেও অনুরূপ বিধান রয়েছে। সীমার বেশি দায় দাবি করা হলে, অবহেলা ছিল না-এটি প্রমাণের দায় এয়ারলাইন্সের ওপর পড়ে। এয়ারলাইন্স তা প্রমাণে ব্যর্থ হলে সীমার বেশি দায় প্রযোজ্য হয়।

এক্ষেত্রে আদালত ১৯৮১ সালের গোল্ডম্যান বনাম থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল লিমিটেড মামলার প্রসঙ্গ সামনে এনেছে; যেখানে যুক্তরাজ্যের আদালত 'ইচ্ছাকৃত অসদাচরণ' বলতে ইচ্ছা বা বিষয়গত বেপরোয়া আচরণ বোঝায় বলে ব্যাখ্যা করেছিল। 
নিরাপত্তা বিধি ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করা হলে তা ইচ্ছাকৃত অসদাচরণ হিসেবে বিবেচিত হয় এবং তখন দায়সীমা প্রযোজ্য হয় না। রায়ে বলা হয়, নিহতদের অভিভাবকদের তরফে সংশোধিত ওয়ারস কনভেনশনের ২২ অনুচ্ছেদ, মন্ট্রিল কনভেনশনের ২২ অনুচ্ছেদ এবং ২০১৭ সালের সিভিল কোডের ৬৮২(৬) ধারার ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়। কাঠমান্ডু আদালত নিহতদের পরিবারকে পুরো ক্ষতিপূরণ দিতে বাংলাদেশের ইউএস-বাংলা এয়ারলাইন্সকে নির্দেশ দিয়েছে। বীমা কোম্পানি থেকে প্রতি পরিবারকে ২০ হাজার ডলার করে যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, সেগুলোর বাইরে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে মোট ২৭ লাখ ৪০ হাজার ডলার পরিশোধ করতে হবে।  এ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারকে।

কাঠমান্ডু পোস্ট লিখেছে, এই রায়কে একটি আইনি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। গত সাত দশকে নেপালে ৭০টি বিমান দুর্ঘটনায় প্রায় ৯৬৪ জনের মৃত্যু হয়েছে, যেগুলোর বেশিরভাগই চরম অবহেলার কারণে ঘটেছে। কিন্তু এতদিন কোনো এয়ারলাইন্সটি আর্থিক শাস্তির মুখে পড়তে হয়নি। সাত বছরের আইনি লড়াইয়ের পর আদালত এই সিদ্ধান্তে এসেছে যে, প্রয়োজনীয় মান অনুসারে উড়োজাহাজ পরিচালনায় ব্যর্থ হওয়ার জন্য এয়ারলাইন্সটির ‘চরম অবহেলা’ দায়ী।

কাঠমান্ডু পোস্ট লিখেছে, ইউএস-বাংলা এয়ারলাইন্স দাবি করেছিল, দায় স্বীকার না করেই তারা ২০১৯ সালের ৪ এপ্রিল ওয়ারস কনভেনশনের ২২ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক পরিবারকে ২০ হাজার ডলার করে দিয়েছে। এছাড়া বাংলাদেশের আইনে ২৫ নিহত বাংলাদেশি যাত্রীর উত্তরাধিকারীদের ৫০ হাজার ডলার করে পরিশোধ করার কথা জানিয়েছিল এয়ারলাইন্সটি। আরও দুজনের ক্ষেত্রে সমঝোতা হলেও উত্তরাধিকার সংক্রান্ত আইনি প্রক্রিয়া অসম্পূর্ণ ছিল। এয়ারলাইন্সটি যুক্তি দিয়েছিল যে, নেপালি আইন অনুযায়ী ক্ষতিপূরণ ২০ হাজার ডলারে সীমাবদ্ধ এবং যেহেতু ফ্লাইটটির চূড়ান্ত গন্তব্য ঢাকা ছিল, তাই নেপালি আদালতের বিচারের এখতিয়ার নেই।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউএস-বাংলা দাবি করেছিল, কনভেনশনের ২৮ অনুচ্ছেদ লঙ্ঘিত হয়েছে এবং মামলাটি মূল বিষয়ে না গিয়েই খারিজ করা উচিত। এয়ারলাইন্সটি এও দাবি করেছিল, ২৫ অনুচ্ছেদ কেবল তখনই প্রযোজ্য, যখন ইচ্ছাকৃত বা ক্ষতি হওয়ার সম্ভাবনা জেনেও বেপরোয়া আচরণ করা হয়-যা প্রমাণ করতে পারেনি বাদীরা। এসব যুক্তি প্রত্যাখ্যান করে আদালত বলেছে, নিহতদের স্বজন ও নেপালি নাগরিক হিসেবে বাদীদের মামলা করার আইনগত অধিকার রয়েছে।

আদালত বলেছে, ২৮ অনুচ্ছেদ অনুযায়ী গন্তব্যস্থলে মামলা করা যায় এবং এক্ষেত্রে নেপালই গন্তব্য, কারণ নিহতরা পড়াশোনার জন্য বাংলাদেশে গিয়ে রাউন্ড-ট্রিপ টিকেটে নেপালে ফিরছিলেন।

''এই বিধান মোতাবেক তাদের যাত্রা ও গন্তব্যকে ঢাকা ধরা যথাযথ নয়; নিহত নেপালি নাগরিকরা পড়াশোনার জন্য বাংলাদেশে গিয়েছিলেন এবং রাউন্ড-ট্রিপ টিকেটে নেপালে ফিরছিলেন। এ বিবেচনায় নেপাল ছিল নিহতদের গন্তব্য, তাই নেপালি আদালতে মামলা দায়ের করা এখতিয়ারবহির্ভূত নয়।''

নেপালের সংবিধানের ১৫১ অনুচ্ছেদ, বিচারিক প্রশাসন আইন ২০১৬ এবং দেওয়ানি কার্যবিধি ২০১৭-এর উল্লেখ করে আদালত বলেছে, জেলা আদালতের নিজ এলাকার মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির এখতিয়ার রয়েছে। যেহেতু দুর্ঘটনাটি কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে এবং উদ্ধার ও তদন্ত কার্যক্রম সেখানেই হয়েছে, তাই এখতিয়ার নিয়ে কোনো ত্রুটি নেই।
এর আগে ২০২০ সালের ৬ মার্চ কাঠমান্ডু জেলা আদালতের আদেশ বহাল রেখে নেপালের এখতিয়ার নিশ্চিত করেছিল পাতান হাই কোর্ট। জীবিত যাত্রীদের সাক্ষ্য এ মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের একজন সামিরা ব্যাঞ্জনকর আদালতে বলেন, পর্যাপ্ত ক্ষতিপূরণ না পেয়ে তিনি মামলা করতে বাধ্য হন।'জাতীয় ও আন্তর্জাতিক আইনের অধীনে ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়া উচিত।''

আরেক জীবিত যাত্রী সনম শাক্য তার সাক্ষ্যে বলেন, স্বাভাবিক আবহাওয়া বিরাজ করলেও উড়োজাহাজটি সঠিকভাবে অবতরণ করতে পারেনি, কম উচ্চতায় বারবার চক্কর দেয় এবং শেষ পর্যন্ত নিয়ন্ত্রণহীনভাবে ভূমিতে আছড়ে পড়ে। তিনি এও বলেন, ''ক্যাপ্টেন ককপিটে ধূমপান করছিলেন, অবতরণের কোনো ঘোষণা দেননি এবং প্রয়োজনীয় নিরাপত্তা বিধি মানা হয়নি।''

কাঠমান্ডু পোস্ট লিখেছে, ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার বিশ্লেষণে কোনো কারিগরি ত্রুটি পাওয়া যায়নি। বরং পাইলটের ক্লান্তি, মানসিক চাপ, অবতরণের সময় বিভ্রান্তি, পরিচালন পদ্ধতির মানদণ্ড লঙ্ঘন এবং অতিরিক্ত কাজের চাপে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা হ্রাস পাওয়ার প্রমাণ পাওয়া যায়। এসব তথ্যের ভিত্তিতে আদালত রায় দেয় যে, দুর্ঘটনাটি বেপরোয়া আচরণ ও অবহেলার ফল; ফলে এয়ারলাইনটি 'সম্পূর্ণ দায়ী'।

নিহতদের একজন ছিলেন এমবিবিএস শিক্ষার্থী নিগা মহার্জন, তার পড়াশোনা তখন শেষের পথে ছিল। শিক্ষাব্যয়, অন্ত্যেষ্টিক্রিয়া, আইনি খরচ, অনার্থিক ক্ষতি ও ভবিষ্যৎ আয়ের ক্ষতি বাবদ তার পরিবারের জন্য মোট ২৬২.৪৫ মিলিয়ন রুপি ক্ষতিপূরণ ঠিক করা হয়েছে (আগে দেওয়া অর্থ বাদে)। আদালতের নথি অনুযায়ী, সাতজন এমবিবিএস শিক্ষার্থীর পরিবার-আশনা শাক্য, অঞ্জিলা শ্রেষ্ঠ, মেলি মহার্জন, নিগা মহার্জন, প্রিন্সি ধামি, সঞ্জয়া মহার্জন ও শ্রেয়া ঝা-প্রত্যেকের পরিবারের জন্য সীমাহীন দায়ের আওতায় প্রায় ১ লাখ ৭০ হাজার ৩৮২ ডলার ক্ষতিপূরণ ঠিক করা হয়েছে (বীমা কোম্পানির দেওয়া ২০ হাজার ডলার বাদে)।

আরও ছয় এমবিবিএস শিক্ষার্থী-শ্বেতা থাপা, সঞ্জয় পউডেল, পূর্ণিমা লোহানি, অ্যাঞ্জিলা বারাল, চারু বারাল ও সারুনা শ্রেষ্ঠ-প্রত্যেকের পরিবার ১ লাখ ৭৯ হাজার ৪১৮ ডলার ক্ষতিপূরণ পাবেন। তাদের পরিবার ২০১৯ সালের ৩১ জুলাই বেআইনি মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করে এবং দায়সীমার বাইরে ২৯৮.২৬ মিলিয়ন রুপি বা ২ লাখ ৭১ হাজার ৪২৬ ডলার ক্ষতিপূরণ দাবি করে।হিমালয়া এয়ারলাইন্সের কর্মচারী প্রসন্ন পাণ্ডের পরিবারের জন্য আদালত ১ লাখ ৭ হাজার ১৭০ ডলার ক্ষতিপূরণ ঠিক করেছে।নিউরোসার্জন বল কৃষ্ণ থাপার ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৫৪৮ ডলার। ৬৭ বছর বয়সি নার্স জ্ঞানী কুমারী গুরুংয়ের জন্য ক্ষতিপূরণ ঠিক করা হয়েছে ৪৫ হাজার ৩০১ ডলার।

গুরুতর আহত জীবিত যাত্রী সামিরা ব্যাঞ্জনকরের ক্ষতিপূরণের পরিমাণ ৪৪ হাজার ২৯০ ডলার।দুর্ঘটনার সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের মোট ১০৭ মিলিয়ন ডলারের বীমা কাভারেজ ছিল-এর মধ্যে বিমানের জন্য ৭ মিলিয়ন ডলার এবং যাত্রী দায়ের জন্য ১০০ মিলিয়ন ডলার। এই বীমা করেছিল বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান-সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি ও সাধারণ বীমা করপোরেশন।

কাঠমান্ডু পোস্ট লিখেছে, প্রাথমিকভাবে অনেক পরিবার দীর্ঘ আইনি লড়াই এড়াতে এয়ারলাইনের প্রস্তাবিত ৫০ হাজার ডলারের সমঝোতা গ্রহণের কথা ভেবেছিলেন। তবে শেষ পর্যন্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে 'ন্যায্য ও যথার্থ ক্ষতিপূরণের' জন্য তারা আদালতের দ্বারস্থ হন।

রায়ে ক্ষতিপূরণ ঠিক করার ক্ষেত্রে আর্থিক, শারীরিক, মানবিক ও মানসিক বিবেচনায় নেওয়া হয়েছে। ঘটনার উপসংহার টেনে আদালত বলেছে, পাইলটের প্রশ্নবিদ্ধ মানসিক অবস্থাসহ এয়ারলাইনের ইচ্ছাকৃত অসদাচরণ ও চরম অবহেলার কারণেই সম্পূর্ণ উড্ডয়নযোগ্য উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সরকারের সামনে বড় পরীক্ষা: সুশাসন, ন্যায়বিচার ও টেকসই উ

1

ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামে

2

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

3

জমা না পড়া ১০ হাজার অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দে

4

দুর্যোগ মোকাবিলায় গাফিলতি চলবে না: প্রধানমন্ত্রী

5

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

6

৯৮তম অস্কারের দৌড়ে সেরা চলচ্চিত্রের জন্য লড়াই করছে ১০টি সিনে

7

আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

8

ঝালকাঠিতে জাল ভোটের দায়ে নারীকে ২ বছরের কারাদণ্ড

9

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে প্রতিরোধ গড়া হবে: নাসীরুদ্দীন প

10

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার পর তেলের দাম আবার ১০০

11

সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস, বহাল থাকছে আওয়ামী লীগের রাজন

12

সেনা কর্মকর্তা নির্জন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের

13

রমজানে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশ সীমিত করতে পারে ইসরা

14

জুলাই গণঅভ্যুত্থান সবার, বিচারে কোনো ছাড় নয়: তারেক রহমান

15

পলাতক নেত্রীর অনুসারীরা শুধু অনলাইনেই সক্রিয়:ন্যান্সি

16

৩৬ দফা ইশতেহার ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি

17

চট্টগ্রাম বন্দরকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

18

ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে নিজেরাই পড়ে যায় জামায়াত: রিজ

19

বিশ্বকাপ চলাকালীন অবসরের ঘোষণা দিলেন কিংবদন্তি গোলরক্ষক ওচোয়

20