সর্বশেষ
ইরানে হামলা হলে‘চোখের বদলে চোখ’ তুলে নেওয়ার হুঁশিয়ারি বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ,২০ দিনে রেমিট্যান্স ১৮০ কোটি যে কোনো সময় পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মানবতাবিরোধী অপরাধে জিয়া হত্যা মামলার আসামি মেজর মোজাফফর ট্রাইব্যুনালে কাফেলা মদিনার বদলে আমেরিকার দিকে যাচ্ছে: ফয়জুল করিম প্রশ্নফাঁসের বিচারে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদীর বিক্ষোভে যোগ দিতে সারাদেশ থেকে দিল্লিতে বিক্ষোভকারীরা, নিরাপত্তা জোরদার শার্শায় সওজের জমি থেকে পাঁচটি গাছ কাটার অভিযোগ, ক্ষোভ স্থানীয়দের যশোরে ৪৬ লাখ টাকার দুই স্বর্ণের বার জব্দ, আটক ১ টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন, মিলছে না মুক্তি জামায়াত থেকে বহিষ্কার সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, চার মাসে প্রাণহানি ৮০৩ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা সরকারের ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন একনেকে শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আমরা হেরেছি, কারণ ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে:স্কালোনি সিজিপির আন্দোলন দমাতে দিল্লির ১৬ মেট্রো স্টেশন সাময়িক বন্ধ ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র বন্যার্তদের সহায়তায় চীনের এক লাখ ডলার অনুদান ১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ইউপি চেয়ারম্যান প্রার্থীর ন্যূনতম যোগ্যতা স্নাতক করার প্রশ্নে হাইকোর্টের রুল এআই নীতিমালার সামনে অবকাঠামো, দক্ষ জনবল ও ডাটা নিরাপত্তার চ্যালেঞ্জ সিজিপির আন্দোলনের মধ্যে রাহুল গান্ধীর ৫ দফা দাবি দিল্লির জন্তর মন্তরে সকাল থেকেই বাড়ছে বিক্ষোভকারীদের ভিড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ রেখে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন বিপৎসীমার এক সেন্টিমিটার নিচে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবনের শঙ্কা নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে মার্কিন সরকারের প্রতি মামদানির আহ্বান একনেক সভা শুরু, উঠছে ১৪ হাজার ৮০০ কোটি টাকার ৯ প্রকল্প যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১:১৬ দুপুর, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ইং

যে কোনো সময় পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মো. সাহাবুদ্দিন- এমন দাবি করেছে দৈনিক আমার দেশ। প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে চলতি মাসেই তিনি বঙ্গভবন ছাড়তে পারেন।

তবে রাষ্ট্রপতির পদত্যাগের অভিপ্রায় নিয়ে সরকার কিংবা বঙ্গভবন থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে চান রাষ্ট্রপতি। এর আগে দেশটিতে তিনি বাইপাস সার্জারিসহ হৃদ্‌রোগের চিকিৎসা নিয়েছিলেন। পদত্যাগ ও চিকিৎসা সংক্রান্ত ব্যক্তিগত অভিপ্রায়ের কথা তিনি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঘনিষ্ঠজনদের জানিয়েছেন বলে দাবি করা হয়েছে।

বঙ্গভবনের একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতি শারীরিকভাবে অসুস্থ এবং বর্তমান অবস্থায় তার পক্ষে দায়িত্ব পালন অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে। চলতি মাসে তিনি দুই দফায় সম্মিলিত সামরিক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। সিটি স্ক্যান ও এমআরআই প্রতিবেদনে হৃদ্‌রোগজনিত দুর্বলতার পাশাপাশি স্নায়বিক সমস্যা ধরা পড়েছে বলে সূত্রটির দাবি।

বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাকে দ্রুত উন্নত চিকিৎসা নেওয়া এবং পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিবারের সদস্যরাও তার চিকিৎসাকে অগ্রাধিকার দিচ্ছেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, কিছুদিন আগে যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি। এর পরপরই আবার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাওয়ার বিষয়টি তিনি সমীচীন মনে করছেন না। এ কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে ওই কর্মকর্তা দাবি করেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সে সময় রাষ্ট্রপতির পদ শূন্য হলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে—এক বা একাধিক রাজনৈতিক দলের এমন অবস্থানের কারণে বিষয়টি আর এগোয়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

পরবর্তী সময়ে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রপতির বিদায়ের বিষয়টি নিয়ে আলোচনা হলেও ‘নিরাপদ প্রস্থান’ এবং পরবর্তী নির্বাচনের সময় রাষ্ট্রপতির দায়িত্বে কে থাকবেন—এমন বিভিন্ন প্রশ্ন সামনে আসায় আলোচনা থেমে যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে দায়িত্ব ছাড়ার জন্য এক বছর সময় দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়েছিল। এ সময় তার দপ্তরে নতুন কর্মকর্তা পদায়ন এবং জনবল বাড়ানো হয়।

তবে রাষ্ট্রপতির সাম্প্রতিক লন্ডন সফরের পর সরকারের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সফরের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির যোগাযোগ হয়েছে—সরকারের পক্ষ থেকে এমন অভিযোগ তোলা হয়েছিল বলে দাবি করা হয়। তবে এ অভিযোগের বিষয়ে রাষ্ট্রপতির দপ্তরের বক্তব্য পাওয়া যায়নি।

গত ১১ জুন অর্থবিলে সই এবং বাজেট অধিবেশন প্রত্যক্ষ করতে রাষ্ট্রপতি জাতীয় সংসদে গেলে সরকারের সংশ্লিষ্ট কেউ তার সঙ্গে সাক্ষাৎ করেননি বলেও গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল।

বঙ্গভবনের ঘনিষ্ঠ ও দায়িত্বশীল একাধিক কর্মকর্তার বরাতে আমার দেশ জানিয়েছে, রাষ্ট্রপতি পদত্যাগের আভাস দিয়েছেন। আগামী সাত দিনের মধ্যে বিষয়টি দৃশ্যমান হতে পারে বলে বঙ্গভবন ও সরকারি সূত্র দাবি করেছে।

আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

সংবিধান অনুযায়ী, পদত্যাগ, মৃত্যু বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। নতুন রাষ্ট্রপতি শপথ নেওয়ার আগপর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ শেষ হচ্ছে বনানীর BHE UNI এডুকেশন এক্সপো ২০২৬

1

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ: ইনুর মামলার রায় আজ

2

চাঁদপুরে কাফনের কাপড় পাঠিয়ে ইউপি চেয়ারম্যানকে প্রাণনাশের হুম

3

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

4

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

5

নিউজ প্রেজেন্টার থেকে নায়িকা, এবার গায়িকা বুবলী

6

অভিযানে আটক বিএনপি নেতার জানাজা সম্পন্ন

7

পশুর হাটের ইজারা নিয়ে পূর্বধলায় বিএনপি-জামায়াত কর্মীদের হাতা

8

শেখ হাসিনাসহ আসামিদের ফেরাতে কাজ করছে মন্ত্রণালয়গুলো: আইনমন্

9

বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা ইস্য

10

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের

11

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী

12

সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ

13

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

14

অস্ট্রেলিয়ার ছয় শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

15

ঘরের মাঠে শেষ ম্যাচে জয়, রংপুরকে হারিয়ে দুই নম্বরে সিলেট

16

পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ৩

17

বন্দরের চুক্তি বাতিল ঘিরে চীন–পানামা উত্তেজনা

18

হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

19

শিবিরকে 'গুপ্ত হতে মুক্ত' হওয়ার আহ্বান রাকিবের

20