সর্বশেষ
তথ্যমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় ধাপ উদ্বোধন প্রধানমন্ত্রীর শাপলা চত্বর মামলা: ভিডিও ফুটেজকে ‘এআই তৈরি’ দাবি মোজাম্মেল বাবুর ১ জুলাই থেকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি পুরোদমে শুরু: আইনমন্ত্রী ১৫ বারের মতো পিছিয়ে হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন শিশু আয়াত হত্যা মামলায় প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪, কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের পাঁচ হাজার মুসলিমকে বাংলাদেশে ‘পুশব্যাকের’ অভিযোগ এইচআরডব্লিউর মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার চিকিৎসক নাফিসার মৃত্যু: ইয়ার্কি ডটকমের সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল আজ ১৬ জুন, সংবাদপত্রের কালো দিবস হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি ট্রাম্পের, বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর যৌক্তিক ও গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত: শফিকুর রহমান ‘মিছিলের প্রস্তুতি’: নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ নেতাকর্মী রিমান্ডে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান গোলাম পরওয়ারের তারেক রহমান মুজিববাদের পথ ধরে মোদির কাছে নজরানা দিচ্ছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী আরও ১০ জেলা আসছে রেল যোগাযোগের আওতায়: রেলমন্ত্রী গণমাধ্যমের সহযোগী অংশীদার হতে চায় সরকার: তথ্যমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল জি-৭ সম্মেলনে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা ও ইউক্রেন যুদ্ধ আলোচনার কেন্দ্রে একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন ময়মনসিংহে চাঁদা না দেওয়ায় ব্যাংক কর্মকর্তার উপর হামলা নতুন হিজরি বছরে পবিত্র কাবা শরিফে পরানো হলো নতুন গিলাফ ছেলেদের নামে দুই ইউনিয়নের নামকরণ , প্রতিমন্ত্রী বললেন ‘মিরাক্যালি মিলে গেছে’ গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও অনিশ্চিত নেইমার তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছি: ডা. জাহেদ উর রহমান বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ স্থানীয় সরকার নির্বাচন কবে, আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না-সংসদে প্রশ্ন রুমিন ফারহানার কারিনা কায়সারের স্মরণে বিশেষ সম্মাননা দেবে চরকি দিল্লিতে উপদেষ্টাকে প্রবেশে বাধার ঘটনায় সংসদে মন্ত্রীর ৩০০ বিধিতে বিবৃতি দাবি দেশের উন্নয়নে সত্যনিষ্ঠভাবে কাজ করুন: সাংবাদিকদের প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে চলছে অটোরিকশা: সড়ক পরিবহনমন্ত্রী দিল্লিতে প্রবেশে উপদেষ্টাকে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ফেরাতে ৩০ দিনের মধ্যে নথি চেয়েছে আমিরাত হিজরি নববর্ষে বদলানো হবে পবিত্র কাবার গিলাফ প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন জরুরি: তথ্যমন্ত্রী মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যে মার্কিন নিষেধাজ্ঞায় ছিলেন বেনজীর সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী দিল্লিতে উপদেষ্টাকে আটকে দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর বেনজীরকে আটক সরকারের নয়, ইন্টারপোলের কৃতিত্ব: শফিকুর রহমান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে বিশ্ববাজারে তেলের দাম কমল স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার এক সপ্তাহে হামে নিশ্চিত মৃত্যু শূন্যে: স্বাস্থ্যমন্ত্রী গাড়িতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি

জেলা প্রতিনিধি
প্রকাশ : ০২:৩২ দুপুর, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ইং

ময়মনসিংহে চাঁদা না দেওয়ায় ব্যাংক কর্মকর্তার উপর হামলা

ময়মনসিংহে চাঁদা না দেওয়া এবং স্থানীয়দের কাছ থেকে নির্মাণসামগ্রী না কেনায় এক ব্যাংক কর্মকর্তা, তার স্ত্রীসহ চারজনকে মারধরের অভিযোগ উঠেছে। হামলার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সোমবার (১৫ জুন) দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য, শেরপুরের বাসিন্দা নজরুল ইসলাম ময়মনসিংহ নগরের জনতা ব্যাংকের চরপাড়া শাখায় কর্মরত। ২০২৩ সালে তিনি নগরের ময়নার মোড় এলাকায় চার শতক জমি কেনেন। প্রায় ছয় থেকে সাত মাস আগে পাঁচতলা ভবনের ভিত্তিসহ একটি বাড়ির নির্মাণকাজ শুরু করেন তিনি।

লিখিত অভিযোগে বলা হয়েছে, নির্মাণকাজ শুরুর পর স্থানীয় সাইফুল ইসলাম (৪০) ও তার সহযোগীরা নজরুল ইসলামের কাছে চাঁদা দাবি করেন। একই সঙ্গে নির্মাণসামগ্রী তাদের কাছ থেকে কেনার জন্য চাপ দেওয়া হয়। নজরুল ইসলাম নিজের পছন্দ অনুযায়ী মালামাল কিনে নির্মাণকাজ চালিয়ে গেলে অভিযুক্তরা ক্ষুব্ধ হন বলে অভিযোগ পরিবারের।

ভুক্তভোগীদের দাবি, সাইফুল ও তার সহযোগীরা একাধিকবার হুমকি দিয়ে বলেন, তাদের কাছ থেকে মালামাল না কিনলে নির্মাণকাজ করতে দেওয়া হবে না। সর্বশেষ রোববার বিকেলে তারা আবারও বাড়িতে গিয়ে নির্মাণসামগ্রী কেনার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় একই দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হামলা চালানো হয় বলে অভিযোগ।

হামলায় নজরুল ইসলাম, তার স্ত্রী মাসুমা হায়াত, ভাই আজিজুল ইসলাম এবং প্রতিবেশী ব্যাংক কর্মকর্তা সাকিম আহম্মেদ আহত হন। অভিযোগ রয়েছে, হামলাকারীদের একজন চাকু দিয়ে সাকিম আহম্মেদের মাথায় আঘাত করেন এবং অন্যদের মারধর করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে কয়েকজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকা তিনজনের ওপর হামলা করতে দেখা যায়। পরে আরও কয়েকজন সেখানে এসে মারধরে অংশ নেন। একপর্যায়ে কয়েকজনকে ধারালো অস্ত্র হাতে দেখা যায়। বাধা দিতে গেলে নজরুল ইসলামের স্ত্রীও হামলার শিকার হন বলে অভিযোগ।

নজরুল ইসলামের স্ত্রী মাসুমা হায়াত বলেন, “আমি বাসায় একাই থাকি। কয়েক দিন পরপর কিছু লোক এসে হুমকি দিত। রোববার ময়নার মোড়ের দিক থেকে কয়েকজন এসে হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। বাধা দিতে গেলে আমাকেও মারধর করা হয়। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

নজরুল ইসলাম বলেন, “ব্যাংক ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করছি। তারা চাঁদা দাবি করে এবং তাদের কাছ থেকেই মালামাল কিনতে বলে। আমি ভেবেছিলাম বিষয়টি হুমকির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু এভাবে হামলার শিকার হব, তা কল্পনাও করিনি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

আহত সাকিম আহম্মেদ বলেন, “আমরা তিনজন দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ পাঁচ থেকে সাতজন দৌড়ে এসে হামলা চালায়। একপর্যায়ে একজন আমার মাথায় চাকু দিয়ে আঘাত করে।”

ঘটনার পর থেকে অভিযুক্ত সাইফুল ইসলাম আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তার মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তিনি নগরের বলাশপুর কলমিস্ত্রি মোড় এলাকার বাসিন্দা।

সোমবার দুপুরে নজরুল ইসলাম বাদী হয়ে সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে চাঁদা না দেওয়ায় হামলার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “বাড়ি নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্

1

খালেদা জিয়ার চিকিৎসায় কি ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল ?

2

ভারতীয় সেনাপ্রধানের মন্তব্যে পাকিস্তানের কড়া প্রতিক্রিয়া

3

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

4

প্রথমবার সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন

5

বাংলাদেশের বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের

6

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে শেহরীন আমিনের পদত্যাগ

7

আবাসিক মাদ্রাসায় যৌন নিপীড়ন প্রতিরোধে কমিশন গঠনের প্রস্তাব

8

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান?

9

ক্রেন সংকটে ব্যাহত বেনাপোল বন্দরের আমদানি কার্যক্রম

10

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবি গ্রাহ

11

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান বাদীর

12

‘এপস্টেইন ফাইলস’ ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তীব্র বিতর্ক

13

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

14

ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ড

15

মরিশাসে বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ

16

জেনিভায় পারমাণবিক আলোচনা শুরু যুক্তরাষ্ট্র ও ইরানের

17

ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশন

18

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অং

19

ফেসবুকে পোস্ট দেওয়ায় নাটোরে বিএনপি-জামায়েত সংঘর্ষ আহত ৯

20