সর্বশেষ
বৈদেশিক ঋণের তথ্য এখন প্রতি মাসে দিতে হবে ব্যাংকগুলোকে ধামা ইলিয়াছের তথ্যে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার: এসপি মাসুদ আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো: নাসীরুদ্দিন পাটওয়ারী তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান, প্রশ্ন সারজিসের শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়া শ্রমবাজার শুরুর লক্ষ্য সরকারের : মাহদী আমিন সন্তানকে সম্পত্তি দিয়েও ভোগদখলের অধিকার রাখতে পারবেন বাবা-মা ব্রাজিলের জার্সিকে বিদায় বললেন নেইমার সিলেটে ফের এনসিপি নেতা সারজিসের গাড়িতে হামলা পর্যাপ্ত সময় না থাকলে বিপিএল আয়োজন করবে না বিসিবি পাঁচ মাসেও দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন দেখিনি: মির্জা ফখরুল মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন গ্রেপ্তার লোহিত সাগরে নিরাপত্তা ঝুঁকি, আফ্রিকা ঘুরে আসছে বাংলাদেশের জ্বালানি তেল বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিলেন মাসুমা ইউনেস্কোর সঙ্গে বহুমুখী সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ মোদির প্রধানমন্ত্রী পদ ছেড়ে ‘ইনফ্লুয়েন্সার’ হওয়া উচিত: সিজেপি দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী বিশ্ব মুক্তির এক দিন আগেই বাংলাদেশে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর অপেক্ষায় ভারত: হাইকমিশনার পেপাল-পেওনিয়ারের সঙ্গে ব্যাংকের অংশীদারত্বের পথ খুলল বাংলাদেশ ব্যাংক হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলে পুলিশি বাধায় এনসিপি নেতারা পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি নেতারা ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলা, ২০ যোদ্ধা নিহতের দাবি ১৭ বছরের রক্তঝরা সংগ্রামেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি: রিজভী সার্ক পুনরায় সক্রিয় করতে একমত বাংলাদেশ ও নেপাল ভারতে পালানোর পথে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন আটক ইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার ডলারের দুর্বলতায় বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম ভারতের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী রাষ্ট্রপতি হওয়ার আগের অভিযোগে সাহাবুদ্দিনের দায়মুক্তি নেই-ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম গ্যাস সংকটে আশার আলো, নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান হামলায় আহত আলিফের এক চোখের দৃষ্টি নষ্ট হয়েছে নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে ওয়াশিংটনে বিক্ষোভ জামায়াতের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই বিএনপি এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-পাটওয়ারীসহ অনেকে জাপানে শক্তিশালী ভূমিকম্প,ধসে পড়া শপিং মলে আটকা অনেকে ভারত বা যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেওয়া হবে না: নাহিদ ইসলাম যশোরে জামায়াতের এমপির বাড়ি ঘেরাও করে হামলা-ভাঙচুর টিসিবির লাইনে দাঁড়ানো মানুষের ওপর দেয়াল ধসে নিহত ২, আহত ৬ বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়গন’-এর তিন দিনে আয় ১৭১ কোটি রুপি শাপলা গণহত্যার ঘটনা কোনভাবেই উপেক্ষা করবে না সরকার - জাহেদ উর রহমান দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু শুধু শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান পানিসম্পদমন্ত্রীর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে প্রকাশ্য দলীয়করণ চলছে: মিয়া গোলাম পরওয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নতুন মিশন প্রধানের সাক্ষাৎ জনগণের প্রত্যাখ্যাতদের প্রশাসনিক পদে পুনর্বাসন গণতান্ত্রিক নয়: পাটওয়ারী

ডেস্ক রিপোর্টার
প্রকাশ : ০৫:৩৭ বিকাল, সোমবার, ১৫ জুন ২০২৬ ইং

স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন জরুরি: তথ্যমন্ত্রী

বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ভিত্তিতে একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন বর্তমান প্রেক্ষাপটে অপরিহার্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, প্রস্তাবিত কমিশন গণমাধ্যমের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ দেখাবে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্বশীলতা ও জবাবদিহিতার সীমারেখাও নির্ধারণ করবে।

সোমবার রাজধানীর সার্কিট হাউস রোডে তথ্য ভবনের ডিএফপি সম্মেলন কক্ষে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাকশালী শাসনে সংবাদপত্র বন্ধের কালো দিবস’  স্মরণ এবং ‘ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা’  শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে বহুমতের সহাবস্থান এবং দায়িত্বশীলতার সঙ্গে জবাবদিহিতার বিষয়টি সরাসরি যুক্ত। বস্তুনিষ্ঠ ভিত্তির ওপর দাঁড়াতে না পারলে একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন সম্ভব হবে না।

অতীতের উদ্যোগগুলোর সমালোচনা করে তিনি বলেন, গণমাধ্যমসংক্রান্ত আগের প্রচেষ্টাগুলো ছিল আংশিক এবং সেগুলো কোনো পূর্ণাঙ্গ কাঠামো তৈরি করতে পারেনি। এ কারণে বাংলাদেশের গণমাধ্যমকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, অতীতে আতাউর রহমান খানের নেতৃত্বে একটি প্রেস কমিশন গঠন করা হলেও ওই কমিশনের প্রতিবেদন ও সুপারিশ বাস্তবায়িত হয়নি। সেই অভিজ্ঞতাকে বিবেচনায় রেখে একজন সাবেক বিচারপতির নেতৃত্বে নতুন গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান জানান তিনি।

তাঁর প্রস্তাব অনুযায়ী, কমিশনে তথ্য ও আইন মন্ত্রণালয়, ন্যাশনাল এডিটরস কাউন্সিল, সংবাদপত্রের বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং জাতীয় প্রেস ক্লাবের প্রতিনিধি থাকতে পারেন।

তথ্যমন্ত্রী বলেন, কমিশন গণমাধ্যমের জন্য প্রয়োজনীয় নীতি, আইন ও কাঠামো প্রণয়ন করবে। এটি গণমাধ্যমের পেশাগত ও বাণিজ্যিক বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি নীতিনিষ্ঠ সাংবাদিকতাকে উৎসাহিত করবে এবং অপসাংবাদিকতা ও পেশাগত বিচ্যুতি রোধে কাজ করবে।

যুক্তরাজ্যের ‘অফিস অব কমিউনিকেশনস’, যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল কমিউনিকেশনস কমিশন’ এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন নিয়ন্ত্রক কাঠামোর উদাহরণ দিয়ে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের নীতি ও বিধিমালা সংশ্লিষ্ট সবাইকে মেনে চলতে হয়। এর মাধ্যমে যেমন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়, তেমনি স্বাধীনতার অপব্যবহার ঠেকাতে দায়িত্বশীলতার সীমাও নির্ধারিত থাকে।

তিনি জানান, জাতীয় সম্পাদক কাউন্সিল, মালিক সমিতি, সম্পাদকদের সংগঠন, সাংবাদিক ইউনিয়ন এবং সংবাদপত্রের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনসহ সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে।

সব পক্ষকে শুরুতেই একই মঞ্চে এনে লক্ষ্য ও কাঠামোর বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা না গেলে অতীতের মতো উদ্যোগটি ব্যর্থ হতে পারে বলেও সতর্ক করেন তথ্যমন্ত্রী।

সেমিনারে সভাপতিত্ব করেন দৈনিক আমার দেশ সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক মারুফ কামাল খান সোহেল।

মূল প্রবন্ধে মারুফ কামাল খান সংবাদপত্রের স্বাধীনতাকে গণতন্ত্রের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন বাকশাল গঠনের পর চারটি সরকারি পত্রিকা ছাড়া দেশের অন্য সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল করা হয়েছিল। ঘটনাটিকে তিনি সাংবাদিকতার ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বর্ণনা করেন।

সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা হলো নিজের মত প্রকাশের সুযোগ। কোনো বক্তব্যের সঙ্গে দ্বিমত থাকলে লেখার মাধ্যমে তার প্রতিবাদ করা যেতে পারে, তবে শক্তি প্রয়োগ করে কারও কণ্ঠরোধ করা উচিত নয়।

বিগত সরকারের সহযোগী হিসেবে কাজ করা এবং জুলাইয়ের হত্যাকাণ্ডকে গণমাধ্যমে বৈধতা দেওয়ার চেষ্টা করা ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।

যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদারের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন দৈনিক নয়াদিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ হাজার টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরা নিশ্চিত করতে বিশেষ

1

জাপানের বিপক্ষে প্রতিশোধের মিশনে আনচেলত্তির ব্রাজিল

2

দিনাজপুরে অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৬৭১ লিটার ডিজেল জব্দ

3

জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা সরকারে

4

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

5

বিশ্বে সবচেয়ে কম ওজন জাপানিদের! কোন বিশেষ পন্থায় ওজন নিয়ন্ত্

6

কাফেলা মদিনার বদলে আমেরিকার দিকে যাচ্ছে: ফয়জুল করিম

7

প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ সরকারের

8

জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়

9

জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন

10

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াক্‌ফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

11

কান উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নুড়ি’

12

অর্থ, স্বাস্থ্য, শিক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী পরিবর্তনের দাবি

13

বাংলাদেশ থেকে মুরগি ও ডিম নেবে না সৌদি আরব

14

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০৮

15

নির্বাসন থেকে প্রধানমন্ত্রী হওয়ার পথে তারেক রহমান

16

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু

17

আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুতে কাউকে ছাড় নয়: স্বাস্থ্যমন্ত্র

18

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিলেন মাসুমা

19

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা-ভাঙন থেকে মুক্তি

20