সর্বশেষ
কারফিউ ভেঙে জনস্রোত, যেভাবে বদলে গিয়েছিল ৫ আগস্টের ঢাকা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের গণসমাবেশ জুলাই জাদুঘর একক রাজনৈতিক ভাষ্যের স্থান হবে না: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত রাজনৈতিক-অর্থনৈতিক সহযোগিতায় নতুন উচ্চতায় ইরান-ইরাক সম্পর্ক: আরাগচি ভারতে যাওয়ার সময় বেনাপোলে কৃষক লীগ নেতা গ্রেপ্তার ঢাকা আলিয়ার সংঘর্ষস্থলে হেলমেট ও লাঠি হাতে যুবদল নেতা নয়ন জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধন, নেওয়া হবে সর্বস্তরের মতামত ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার ক্যাম্পাসে ছাত্রদলের ‘সন্ত্রাসের রাজনীতি’ বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আসিফ মাহমুদ হলের সিট দখল নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সংঘর্ষ দূষণ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার তাগিদ স্থানীয় সরকারমন্ত্রীর ডিসেম্বরের মধ্যে নির্ভুল কৃষক তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত কয়েকজন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: জাহেদ উর রহমান দাম নিয়ন্ত্রণে বেনাপোল দিয়ে এলো কাঁচা মরিচের প্রথম চালান গণরায় বাস্তবায়ন ও জুলাইয়ের ইতিহাস সংরক্ষণের দাবি শফিকুর রহমানের গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি সেলিম উদ্দিনের জবিতে জকসু নেতাদের ওপর ছাত্রদলের হামলা বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৩৫ জুলাই: রক্তাক্ত অসহযোগে চূড়ান্ত পরিণতির পথে গণআন্দোলন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পানির সংকটে এশিয়া-প্রশান্ত মহাসাগরের খাদ্যব্যবস্থা ঝুঁকিতে: এডিবি রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৫৮ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০ চোখে ব্যান্ডেজ বেঁধে আলিফের প্রতি সংহতি জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে দশম ওয়েজবোর্ড গঠনের দাবি সাংবাদিক নেতাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জামায়াতের জরুরি সেবার যান ছাড়া হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহারে নিষেধাজ্ঞা টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা চাইলেন পানিসম্পদমন্ত্রী অবৈধ সম্পদের মামলায় ‘ছাগলকাণ্ডে’র মতিউরের বিচার শুরু ৩ আগস্ট শহীদ মিনারে ঘোষণা হয় সরকার পতনের ‘এক দফা’ অনিয়মিত অভিবাসন ও মানবপাচার রোধে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে: মির্জা ফখরুল জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার: তথ্যমন্ত্রী জমির আইল নিয়ে সংঘর্ষ,যুবদল নেতার কব্জি বিচ্ছিন্ন করলেন আওয়ামী লীগ নেতা ৬ আগস্ট প্রকাশ পাচ্ছে নির্জো হাবিবের রোমান্টিক গান ‘অবুঝ প্রেম’ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের দরপতন ও দুর্বল ডলারে বাড়ল স্বর্ণের দাম জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে বর্ষা বিপ্লবের গান স্থানীয় নির্বাচন ঘিরে ১১–দলীয় ঐক্যে মতভেদ, বিকল্প সমঝোতার আলোচনা ইরান যুদ্ধ বন্ধে নিজ দেশেই বাড়ছে ট্রাম্পের ওপর চাপ প্রশাসন-পুলিশে বড় সংস্কার, নজরদারিতে বিতর্কিত কর্মকর্তারা তিতুমীরে বরিশাল জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে তারেক - সৈকত যেভাবে ২ আগস্টের ‘দ্রোহযাত্রা’ আন্দোলনে নতুন গতি এনেছিল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১:২৭ দুপুর, রবিবার, ২১ জুন ২০২৬ ইং

বাউফলে শিশু ও অভিভাবকদের সঙ্গে ড. এহসান হকের মতবিনিময়

পটুয়াখালীর বাউফলে শিশু, অভিভাবক, শিক্ষক ও কমিউনিটির সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেছেন ডিস্ট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের (ডিসিআই) প্রতিষ্ঠাতা ড. এহসান হক।

শনিবার (২০ জুন) উপজেলার কালাইয়া এলাকায় আয়োজিত একটি ইন্টারঅ্যাকটিভ সেশনে তিনি অংশ নেন। ডিসিআইয়ের বাস্তবায়নকারী সংস্থা রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে ড. এহসান হক শিশুদের শিক্ষা, শিশুশ্রম প্রতিরোধ এবং তরুণদের দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, ডিসিআই দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে। পরিবারগুলোকে আর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ এবং শিশুদের বিদ্যালয়ে ধরে রাখার মাধ্যমে শিশুশ্রম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে।

ড. এহসান হক জানান, শিক্ষা সহায়তা ও পারিবারিক সহযোগিতার মাধ্যমে অনেক শিশু পুনরায় বিদ্যালয়ে ফিরে এসেছে এবং পড়াশোনা চালিয়ে যেতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, “একটি শিশুকে শিক্ষিত করা মানে শুধু তার জীবন পরিবর্তন করা নয়; এর মাধ্যমে একটি পরিবার, এমনকি পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎও বদলে যায়।”

তিনি আরও বলেন, “যারা পড়াশোনা শেষ করে বর্তমানে বিভিন্ন জায়গায় চাকরি করছেন, তারা এখন নিজেদের সন্তান বা পরিবারের কাউকে শিশুশ্রমে যুক্ত হতে দিচ্ছেন না। অর্থাৎ, একজনের শিক্ষা গ্রহণের মাধ্যমে পুরো পরিবার থেকেই শিশুশ্রম বন্ধ করা সম্ভব।”

তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্প্রসারণ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ডিসিআইয়ের চলমান উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, সুবিধাভোগী শিশু-কিশোর এবং কমিউনিটির প্রতিনিধিরা বক্তব্য দেন। তারা জানান, ডিসিআই ও আরএসসির বিভিন্ন কার্যক্রমের ফলে এলাকায় শিক্ষাগ্রহণের হার বৃদ্ধি, শিশুশ্রম হ্রাস এবং পারিবারিক জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে।

ভবিষ্যতেও এসব কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন স্থানীয় প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শেষ পর্বে উন্মুক্ত প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। এ সময় শিশু-কিশোর, অভিভাবক ও তরুণ প্রতিনিধিরা শিক্ষা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে ড. এহসান হকের কাছে বিভিন্ন প্রশ্ন করেন।

তিনি তাদের প্রশ্নের উত্তর দেন এবং তরুণ প্রজন্মকে শিক্ষা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।

এই মতবিনিময় সভার মাধ্যমে শিশু শিক্ষা, শিশুশ্রম প্রতিরোধ এবং যুব উন্নয়ন কার্যক্রমে কমিউনিটির অংশগ্রহণ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে ওয়াশিংটনে বিক্ষোভ

1

বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবর

2

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না: মার্কিন

3

ঢাকার জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

4

ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না: আখতার হ

5

নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

6

কবিতা, সাহিত্য আর পরিবারের গল্পে উজ্জ্বলের ‘বনলতা সেন’

7

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন-ইমরান

8

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু

9

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা আইনের অধ্যাদেশ

10

দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ফেরাতে ৩০ দিনের মধ্যে নথি চেয়েছে

11

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১

12

গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: শফিকুর রহমান

13

ইউনেস্কোর সঙ্গে বহুমুখী সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদে

14

প্রথমবার সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন

15

ভারী বর্ষণে বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, পানিতে নষ্ট হচ্ছে আমদা

16

ভারত বা যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেওয়া হবে না: নাহিদ ই

17

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

18

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮

19

ভোট গণনার আগে রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তার প

20