সর্বশেষ
কারফিউ ভেঙে জনস্রোত, যেভাবে বদলে গিয়েছিল ৫ আগস্টের ঢাকা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের গণসমাবেশ জুলাই জাদুঘর একক রাজনৈতিক ভাষ্যের স্থান হবে না: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত রাজনৈতিক-অর্থনৈতিক সহযোগিতায় নতুন উচ্চতায় ইরান-ইরাক সম্পর্ক: আরাগচি ভারতে যাওয়ার সময় বেনাপোলে কৃষক লীগ নেতা গ্রেপ্তার ঢাকা আলিয়ার সংঘর্ষস্থলে হেলমেট ও লাঠি হাতে যুবদল নেতা নয়ন জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধন, নেওয়া হবে সর্বস্তরের মতামত ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার ক্যাম্পাসে ছাত্রদলের ‘সন্ত্রাসের রাজনীতি’ বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আসিফ মাহমুদ হলের সিট দখল নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সংঘর্ষ দূষণ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার তাগিদ স্থানীয় সরকারমন্ত্রীর ডিসেম্বরের মধ্যে নির্ভুল কৃষক তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত কয়েকজন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: জাহেদ উর রহমান দাম নিয়ন্ত্রণে বেনাপোল দিয়ে এলো কাঁচা মরিচের প্রথম চালান গণরায় বাস্তবায়ন ও জুলাইয়ের ইতিহাস সংরক্ষণের দাবি শফিকুর রহমানের গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি সেলিম উদ্দিনের জবিতে জকসু নেতাদের ওপর ছাত্রদলের হামলা বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৩৫ জুলাই: রক্তাক্ত অসহযোগে চূড়ান্ত পরিণতির পথে গণআন্দোলন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পানির সংকটে এশিয়া-প্রশান্ত মহাসাগরের খাদ্যব্যবস্থা ঝুঁকিতে: এডিবি রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৫৮ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০ চোখে ব্যান্ডেজ বেঁধে আলিফের প্রতি সংহতি জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে দশম ওয়েজবোর্ড গঠনের দাবি সাংবাদিক নেতাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জামায়াতের জরুরি সেবার যান ছাড়া হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহারে নিষেধাজ্ঞা টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা চাইলেন পানিসম্পদমন্ত্রী অবৈধ সম্পদের মামলায় ‘ছাগলকাণ্ডে’র মতিউরের বিচার শুরু ৩ আগস্ট শহীদ মিনারে ঘোষণা হয় সরকার পতনের ‘এক দফা’ অনিয়মিত অভিবাসন ও মানবপাচার রোধে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে: মির্জা ফখরুল জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার: তথ্যমন্ত্রী জমির আইল নিয়ে সংঘর্ষ,যুবদল নেতার কব্জি বিচ্ছিন্ন করলেন আওয়ামী লীগ নেতা ৬ আগস্ট প্রকাশ পাচ্ছে নির্জো হাবিবের রোমান্টিক গান ‘অবুঝ প্রেম’ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের দরপতন ও দুর্বল ডলারে বাড়ল স্বর্ণের দাম জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে বর্ষা বিপ্লবের গান স্থানীয় নির্বাচন ঘিরে ১১–দলীয় ঐক্যে মতভেদ, বিকল্প সমঝোতার আলোচনা ইরান যুদ্ধ বন্ধে নিজ দেশেই বাড়ছে ট্রাম্পের ওপর চাপ প্রশাসন-পুলিশে বড় সংস্কার, নজরদারিতে বিতর্কিত কর্মকর্তারা তিতুমীরে বরিশাল জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে তারেক - সৈকত যেভাবে ২ আগস্টের ‘দ্রোহযাত্রা’ আন্দোলনে নতুন গতি এনেছিল

ফিচার ডেস্ক
প্রকাশ : ০১:৪০ দুপুর, রবিবার, ২১ জুন ২০২৬ ইং

আজ বাবা দিবস: নীরব ভালোবাসা ও নির্ভরতার মানুষটিকে সম্মান জানানোর দিন

বাবা- মাত্র দুটি অক্ষরের একটি শব্দ । কিন্তু এর সঙ্গে জড়িয়ে থাকে নির্ভরতা, নিরাপত্তা, ত্যাগ, শাসন, সাহস এবং নিঃশর্ত ভালোবাসার অসংখ্য গল্প। পরিবারের সবার মুখে হাসি ধরে রাখতে যিনি নিজের কষ্ট আড়াল করেন, সন্তানের ভবিষ্যৎ গড়তে যিনি নিরলস পরিশ্রম করেন, আজ সেই মানুষটির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন।

আজ রোববার, ২১ জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে বাবা দিবস। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিশ্বের অনেক দেশে প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার দিবসটি উদ্‌যাপন করা হয়। ২০২৬ সালে দিনটি পড়েছে ২১ জুন। 

বাবা দিবস কোনো একটি বিশেষ উপহার বা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। দিনটি সন্তানের জীবনে বাবার অবদান, ত্যাগ এবং পথনির্দেশনাকে নতুন করে উপলব্ধি করার সুযোগ এনে দেয়।

বাবা দিবসের ইতিহাস
আধুনিক দিনে বাবা দিবসের প্রচলনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সোনোরা স্মার্ট ডডের নাম বিশেষভাবে জড়িত। তার বাবা উইলিয়াম জ্যাকসন স্মার্ট ছিলেন একজন গৃহযুদ্ধের প্রবীণ সৈনিক। স্ত্রীর মৃত্যুর পর তিনি একাই সোনোরা ও তার পাঁচ ভাইবোনকে লালন-পালন করেছিলেন।

১৯০৯ সালে মা দিবসের একটি অনুষ্ঠান থেকে অনুপ্রাণিত হয়ে সোনোরা মনে করেন, সন্তানদের জন্য বাবাদের ত্যাগ ও অবদানকে সম্মান জানাতেও একটি বিশেষ দিন থাকা প্রয়োজন। তার প্রচেষ্টায় ১৯১০ সালের ১৯ জুন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেনে প্রথম আনুষ্ঠানিক বাবা দিবস পালিত হয়। 

এরও আগে ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় একটি খনি দুর্ঘটনায় নিহত বাবাদের স্মরণে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে বাবা দিবসকে নিয়মিত জাতীয় দিবসে পরিণত করার আন্দোলনের প্রধান উদ্যোক্তা হিসেবে সোনোরা স্মার্ট ডডকেই স্বীকৃতি দেওয়া হয়। 

১৯২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ বাবা দিবস পালনের উদ্যোগে সমর্থন জানান। ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন জুন মাসের তৃতীয় রোববারকে বাবা দিবস হিসেবে পালনের ঘোষণা দেন। পরে ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের স্বাক্ষর করা আইনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে দিনটি স্থায়ী জাতীয় স্বীকৃতি পায়। 

বাবা মানেই ছায়া ও সাহস
বাবার ভালোবাসা অনেক সময় প্রকাশ্য নয়। তিনি হয়তো মুখে বারবার ভালোবাসার কথা বলেন না, কিন্তু সন্তানের প্রয়োজন পূরণের জন্য নিজের প্রয়োজনকে পিছিয়ে দেন। সন্তানের ব্যর্থতায় সাহস জোগান, সাফল্যে নীরবে গর্ব করেন এবং কঠিন সময়ে শক্ত হয়ে পাশে দাঁড়ান।

একজন বাবা সন্তানের প্রথম দিকনির্দেশক। কীভাবে দায়িত্ব নিতে হয়, প্রতিকূলতার সামনে দাঁড়াতে হয় এবং সততার সঙ্গে জীবনযাপন করতে হয়-এসব মূল্যবোধের অনেকটাই সন্তান বাবার কাছ থেকে শেখে।

সব ধর্মে বাবার সন্তুষ্টির কথা বলা হয়েছে। ইসলাম ধর্মে আছে, ‘আল্লাহর সন্তুষ্টি বাবার সন্তুষ্টিতে এবং আল্লাহর অসন্তুষ্টি বাবার অসন্তুষ্টিতে নিহিত।’ সনাতন ধর্মমতে, ’পিতা স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই পরম তপস্যা। পিতাকে খুশি করলে সব দেবতা খুশি হন।’ 

শুধু একটি দিনের ভালোবাসা নয় 
ব্যস্ত জীবনে অনেক সন্তানই বাবার সঙ্গে মনের কথা বলার সময় পান না। কেউ কর্মসূত্রে দূরে থাকেন, কেউ আবার একই বাড়িতে থেকেও অনুভূতি প্রকাশ করতে পারেন না। বাবা দিবস সেই দূরত্ব কমানোর একটি উপলক্ষ হতে পারে।

দামি উপহারই যে বাবাকে সবচেয়ে বেশি আনন্দ দেবে, এমন নয়। একটি ফোনকল, হাতে লেখা ছোট্ট চিঠি, একসঙ্গে কিছু সময় কাটানো কিংবা আন্তরিকভাবে “তোমাকে ধন্যবাদ” বলাও তার কাছে বড় উপহার হয়ে উঠতে পারে।

যাদের বাবা আর পৃথিবীতে নেই, তাদের জন্য দিনটি স্মৃতি ও শূন্যতার। বাবার শেখানো কথা, তার সঙ্গে কাটানো সময় এবং জীবনে রেখে যাওয়া মূল্যবোধ স্মরণ করেই তারা দিনটি পালন করেন।

বাবা দিবসের এই দিনে পৃথিবীর সকল বাবার প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। সন্তানের স্বপ্ন পূরণে যারা নীরবে নিজেদের জীবন উৎসর্গ করেন, পরিবারের নিরাপত্তা ও সুখের জন্য নিরলস পরিশ্রম করেন তাদের প্রত্যেককে বাবা দিবসের শুভেচ্ছা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

1

বাগেরহাটে ট্রাক চাপায় দুই যুবক নিহত

2

জুলাই সনদের প্রতিটি অক্ষর সরকার বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল

3

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জামায়াত শপথ নেবে

4

জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগ চাইলেন প্রধানমন্ত

5

তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়ের পাশে কংগ্রেস

6

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

7

জমা না পড়া ১০ হাজার অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দে

8

দিল্লিতে উপদেষ্টাকে প্রবেশে বাধার ঘটনায় সংসদে মন্ত্রীর ৩০০

9

চেক ডিজঅনার মামলায় রিজেন্ট সাহেদের এক বছরের কারাদণ্ড

10

‘দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, এটি জীবনবান্ধব বাজেট’—প

11

ডোপ টেস্ট 'পজিটিভ' হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি

12

জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা বাতিলে হাইকোর

13

রংপুরে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ, ওসিসহ প্

14

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০৮

15

মোহাম্মদপুরের হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন দীপু মনি

16

টানা সাত দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

17

বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত

18

ওসমান হাদি হত্যার অধিকতর তদন্ত প্রতিবেদন ১৭ বার পেছাল

19

স্বর্ণের দাম ভরিতে কমল ২ হাজার ১৫৮ টাকা

20