জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং বিগত সরকারের আমলে সংঘটিত গুম ও খুনের বিচার নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ থেকে ৫ জুলাই দেশের সব জেলা ও মহানগরে সেমিনার আয়োজন করা হবে। ২৩, ২৪ ও ২৫ জুলাই অনুষ্ঠিত হবে চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি।
এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশ আয়োজন করা হবে। কর্মসূচির শেষ দিন ৫ আগস্ট সারা দেশের জেলা, উপজেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জোটের নেতারা বলেন, চলমান আন্দোলন আরও বেগবান করতে ধারাবাহিক এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন