প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নিরাপদে বসবাস করতে পারে—এমন একটি রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে সরকার কাজ করছে। শুধু মানুষের নিরাপত্তা নয়, কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয়, সে বিষয়েও সরকার সচেষ্ট রয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজধানীর সচিবালয়ে ‘নজরুল বর্ষ’ পালনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী নজরুল বর্ষের কার্যক্রম উদ্বোধন করেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে। এর মেয়াদ ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত।
গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দেন। বৃহস্পতিবার সেই ঘোষণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন