আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়েও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আপিল বিভাগের রায়ে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর এর আলোকে সরকার সংবিধান সংশোধনের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করবে।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে জুলাই সনদসহ জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়া হবে। এটি সরকারের প্রতিশ্রুতি বলেও উল্লেখ করেন তিনি।
আইনমন্ত্রী জানান, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে এ বিষয়ে বিল উত্থাপন করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন