সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫:৩৭ বিকাল, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ইং

বায়ুদূষণে ছয় শহরে প্রতিদিন ২৪২ জনের অকালমৃত্যু: জাবির গবেষণা

সূক্ষ্ম বস্তুকণা বা পিএম ২.৫ দূষণের কারণে দেশের ছয়টি প্রধান শহরে প্রতিদিন গড়ে প্রায় ২৪২ জনের অকালমৃত্যু হচ্ছে বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক গবেষণায় উঠে এসেছে। একই কারণে বছরে প্রায় ২৩ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২ লাখ ৮০ হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৫ শতাংশের সমান।

বুধবার বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণার ফলাফল তুলে ধরা হয়।

বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ক্লাইমেট চেঞ্জ, এয়ার কোয়ালিটি অ্যান্ড হেলথ রিসার্চ ইউনিট গবেষণাটি পরিচালনা করেছে। গবেষণা দলের নেতৃত্ব দেন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন। গবেষণাপত্রটি তেহরানভিত্তিক ‘Pollution’ জার্নালে প্রকাশিত হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশালের বায়ুদূষণের স্বাস্থ্য ও অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করে গবেষণাটি পরিচালিত হয়।

গবেষণায় বলা হয়েছে, পিএম ২.৫ দূষণের কারণে ছয় শহরে বছরে আনুমানিক ৮৮ হাজার ২৪০ জনের অকালমৃত্যু হচ্ছে। এর মধ্যে হৃদ্‌রোগে ৩৭ হাজার ৫৯১ জন, দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগে ৮ হাজার ৩৪৪ জন এবং ফুসফুসের ক্যানসারে ৮১১ জনের মৃত্যু হয়েছে।

শহরগুলোর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি অকালমৃত্যুর তথ্য পাওয়া গেছে। রাজধানীতে পিএম ২.৫ দূষণের সঙ্গে সম্পর্কিত মৃত্যুর সংখ্যা প্রায় ৬৮ হাজার ৭০৩। এরপর চট্টগ্রামে ১১ হাজার ২০২ জন, রাজশাহীতে ২ হাজার ৮২৭ জন, খুলনায় ২ হাজার ৬২৫ জন, সিলেটে ১ হাজার ৪৮৮ জন এবং বরিশালে ১ হাজার ৩৯৫ জনের অকালমৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০১৩ থেকে ২০২১ সালের মধ্যে ছয় শহরে সূক্ষ্ম বস্তুকণাজনিত অকালমৃত্যু ধারাবাহিকভাবে বেড়েছে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি ঢাকায়। সেখানে প্রতিবছর গড়ে প্রায় ৩ হাজার ৪৮৪ জন অতিরিক্ত মানুষের মৃত্যু বায়ুদূষণের সঙ্গে সম্পর্কিত বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

অকালমৃত্যুর পাশাপাশি কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা হ্রাস এবং চিকিৎসা ব্যয় বৃদ্ধির কারণে দেশের অর্থনীতিতে বছরে প্রায় ২৩ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন গবেষকেরা।

গবেষণা দলের প্রধান ড. মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বায়ুদূষণকে আমরা দীর্ঘদিন শুধু পরিবেশগত সমস্যা হিসেবে দেখেছি। আমাদের গবেষণা বলছে, এটি এখন জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য বড় সংকটে পরিণত হয়েছে। বছরে প্রায় ৮৮ হাজার মানুষের অকালমৃত্যু এবং জিডিপির প্রায় ৫ শতাংশের সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি অত্যন্ত উদ্বেগজনক।’

কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ুমান নির্দেশিকা বাস্তবায়ন, শিল্পকারখানা ও যানবাহন থেকে সূক্ষ্ম বস্তুকণা নিঃসরণ কমানো, নগর বায়ু ব্যবস্থাপনা জোরদার এবং সমন্বিত পরিবেশনীতি গ্রহণের মাধ্যমে বায়ুদূষণজনিত মৃত্যু ও অর্থনৈতিক ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ বুলবুল-ফারুকদের

1

নির্বাচন কমিশন সবার জন্য লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে -

2

বাজেট অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন

3

জুলাই সনদ নিয়ে সরকার প্রতারণা করছে: জামায়াত আমির

4

ত্রয়োদশ সংসদ নির্বাচিতদের গেজেট প্রকাশ

5

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনম

6

আমেরিকা নয় ডেনমার্কের সঙ্গেই থাকবে গ্রিনল্যান্ডের

7

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না: মার্কিন

8

কৃষিপণ্যের কোল্ড চেইন উন্নয়নে সহযোগিতা দিতে আগ্রহী যুক্তরাষ্

9

নবজাতক মৃত্যুর ঘটনায় পরিবারপ্রতি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে

10

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে প্রতিরোধ গড়া হবে: নাসীরুদ্দীন প

11

জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা সরকারে

12

জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়

13

নারীদের চুল কাটার ঘটনায় জামায়াত নেতার সম্পৃক্ততার দাবি মিথ্য

14

ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতেই নিরাপদ: অর্থমন্ত্রী

15

রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্ট বাবা, দ্রুত কার্যকরের দাবি

16

এবার মোদিকে চ্যালেঞ্জ ছুড়তে রাজপথের ঘোষণা ‘ককরোচ জনতা পার্ট

17

কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০

18

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল দাবিতে আজও গ্র

19

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

20