সর্বশেষ
তেলের দরপতন ও দুর্বল ডলারে বাড়ল স্বর্ণের দাম জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে বর্ষা বিপ্লবের গান স্থানীয় নির্বাচন ঘিরে ১১–দলীয় ঐক্যে মতভেদ, বিকল্প সমঝোতার আলোচনা ইরান যুদ্ধ বন্ধে নিজ দেশেই বাড়ছে ট্রাম্পের ওপর চাপ প্রশাসন-পুলিশে বড় সংস্কার, নজরদারিতে বিতর্কিত কর্মকর্তারা তিতুমীরে বরিশাল জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে তারেক - সৈকত যেভাবে ২ আগস্টের ‘দ্রোহযাত্রা’ আন্দোলনে নতুন গতি এনেছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর এজেন্ডা: স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন আমিন খান বেনজীরের জামিন নিয়ে ইউএই সরকারের সঙ্গে যোগাযোগ করবে বাংলাদেশ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার আজ বন্ধু দিবস: বিশ্বাস, ভালোবাসা ও নির্ভরতার চিরন্তন বন্ধন আগস্টে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা চেক ডিজঅনার মামলায় রিজেন্ট সাহেদের এক বছরের কারাদণ্ড ঢাকার চারপাশের নৌপথ সচলে বেসরকারি ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মী–বাসিন্দা সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে শেখ হাসিনার ছবি সরিয়েছিলেন জাবি অধ্যাপক 'ফ্যাসিস্ট যা করে গেছে, হুবহু ফটোকপি আপনারা করছেন' কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে চৌগাছা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার হত্যা ও অস্ত্র মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড প্রাইভেসিকে অগ্রাধিকার, ২০২৭ সালের শেষে আসতে পারে অ্যাপলের স্মার্ট গ্লাস পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৩১ জন গ্রেপ্তার ‘গুলশানের চামেলী’ দিয়ে ঢালিউডে অভিষেক মধুমিতা সরকারের গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার দেশে আবারও ভয়ের পরিবেশ ফিরছে: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্য সংঘাতে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী মজুত হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭২ বাংলাদেশে আসছেন ২৫ মার্কিন প্রতিষ্ঠানের ৪৫ শীর্ষ নির্বাহী বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, এবং খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন হাওরের জন্য আসছে শীতসহনশীল ‘ব্রি ধান-১১৮’ আহত রাজমিস্ত্রি কাইয়ুমের চিকিৎসার দায়িত্ব নিলেন খন্দকার নিঝুম বিরোধিতার মুখে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিল ফিফার কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু আধুনিক প্রশিক্ষণ ও সহজ ঋণে তাঁতশিল্পের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ ‘মজলুমের সংসদের’ দিকে তাকিয়ে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার ঢাবিতে জুলাই গ্রাফিতি সংরক্ষণে রং ও পুনর্লিখন শুরু দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: শিক্ষামন্ত্রী কীর্তন দেখে ফেরার পথে নৌকাডুবে নিহত ১, নিখোঁজ ৩ কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৯, আহত ২৮ তিন দিনে বাড়তে পারে সুরমা-কুশিয়ারার পানি, নিম্নাঞ্চল প্লাবনের শঙ্কা ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল : চিফ প্রসিকিউটর মিরপুর ও ফার্মগেটের সন্দেহজনক বস্তায় মেলেনি বোমা জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো ব্যক্তি বা একক দলের নয়: আতিকুর রহমান দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা,কর্মহীন প্রায় ৬ হাজার শ্রমিক গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের প্রথম সপ্তাহে ‘জন নায়াগন’-এর বিশ্বব্যাপী আয় ২৫৫ কোটি রুপি রাষ্ট্রপতি নির্বাচনসহ তিন ইস্যুতে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ভারত সিরিজের অনিশ্চয়তা কাটাতে সরকারের সঙ্গে যোগাযোগ বিসিবির

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২:৩০ দুপুর, সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ইং

স্থানীয় নির্বাচন ঘিরে ১১–দলীয় ঐক্যে মতভেদ, বিকল্প সমঝোতার আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১–দলীয় ঐক্যের অংশ হয়ে নির্বাচন করলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এককভাবে প্রস্তুতি নেওয়ার কথা ভাবছে জামায়াতে ইসলামী। তবে জোটের কয়েকটি শরিক দল স্থানীয় নির্বাচনেও সমন্বিত কৌশল চায়। জামায়াতের সঙ্গে সমঝোতা না হলে বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস বিকল্প নির্বাচনী বোঝাপড়ার চিন্তা করছে। এ আলোচনায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) যুক্ত করার চেষ্টাও চলছে।

আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকারের কয়েকটি স্তরে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সরকার ও ইসি সূত্র জানায়, আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরে তফসিল ঘোষণা হতে পারে। শুরুতে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা এবং পরে ধাপে ধাপে সিটি করপোরেশনসহ অন্য স্তরের নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় এটিই হবে দলগুলোর প্রথম বড় নির্বাচনী পরীক্ষা। তাই প্রায় সব দলই স্থানীয় নির্বাচনকে সাংগঠনিক শক্তি ও স্থানীয় নেতৃত্ব যাচাইয়ের সুযোগ হিসেবে দেখছে। প্রার্থী নির্বাচন ও সম্ভাব্য সমঝোতা নিয়ে আগেভাগেই আলোচনা শুরু হয়েছে।

১১–দলীয় ঐক্যের কয়েকটি দলের মতে, স্থানীয় নির্বাচনেও সমন্বয় না থাকলে মাঠপর্যায়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। যেসব এলাকায় জোটভুক্ত একাধিক দলের শক্তিশালী অবস্থান রয়েছে, সেখানে একাধিক প্রার্থী হলে ভোট ভাগ হওয়ার আশঙ্কা আছে।

তবে জামায়াতের নেতারা মনে করেন, ইউনিয়ন পরিষদ থেকে সিটি করপোরেশন পর্যন্ত বিপুলসংখ্যক পদে কেন্দ্রীয়ভাবে সমঝোতা করা বাস্তবসম্মত নয়। স্থানীয় নির্বাচন দলীয় সাংগঠনিক সক্ষমতা ও নেতৃত্ব যাচাইয়ের ক্ষেত্র হওয়ায় প্রতিটি দলের এককভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকা উচিত।

জামায়াত সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনে সমঝোতা করতেই কয়েক মাস সময় লেগেছিল। স্থানীয় সরকারের বিপুলসংখ্যক পদে একই ধরনের সমঝোতা বাস্তবসম্মত নয়। অতীতেও জোটবদ্ধভাবে স্থানীয় নির্বাচন হয়নি। তবে স্থানীয় পর্যায়ে কোথাও সমঝোতা হলে কেন্দ্র থেকে বাধা দেওয়া হবে না।

এদিকে স্থানীয় নির্বাচন সামনে রেখে এনসিপিও সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে সম্ভাব্য প্রার্থী। দলীয় সূত্রের দাবি, তিনি এ পদে জামায়াতের সমর্থন চান। তবে একই পদে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রস্তুত করছে জামায়াত। ফলে ঢাকা দক্ষিণে দুই দলের সমঝোতার সম্ভাবনা কম বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এনসিপির সূত্রগুলো বলছে, দলটি আপাতত একক প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছে। তফসিল ঘোষণার বিষয়টি এখনো পরিষ্কার না হওয়ায় নির্বাচনী জোট বা সমঝোতা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বিভিন্ন দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চলছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো দলই এখন পর্যন্ত চূড়ান্ত অবস্থান নেয়নি। তবে কেন্দ্রীয়ভাবে সমন্বিত নির্বাচন হবে, নাকি স্থানীয় বাস্তবতা অনুযায়ী দলগুলো ভিন্ন কৌশল নেবে—এ প্রশ্নে ১১–দলীয় ঐক্যের শরিকদের মতপার্থক্য স্পষ্ট হয়েছে। তফসিল ঘোষণার পর দলগুলোর অবস্থান আরও পরিষ্কার হতে পারে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা-ভাঙন থেকে মুক্তি

1

বিএসইসির চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

2

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

3

চেনা গল্প, অনবদ্য কল্পলোক—নেটফ্লিক্সের ‘সোয়াপড’ কেন এত জনপ্র

4

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

5

ভালোবাসা ও বসন্তের রঙে রাঙা আজকের দিন

6

সংবিধানে সংস্কার পরিষদের উল্লেখ নেই, আগে সংশোধনী দরকার: স্বর

7

নাসিরনগরে বোরো ধান তলিয়ে ১৩ কোটি টাকার ক্ষতি, কৃষিমন্ত্রীর হ

8

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

9

নিজেকেই বিসিবির বৈধ সভাপতি দাবি আমিনুলেন, চাইলেন আইসিসির হস্

10

জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু, প্র

11

‘সরকারের কানে কি তুলো? নাকি ভাসুরের নাম নিতে ভয়’

12

ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দ

13

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ, আসছেন ৫৭ জন দ্বিপক্ষীয

14

প্রথমবার ৫০০ বিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি

15

সীমান্ত হত্যায় ভারতকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করার দাবি

16

এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল

17

জুলাই আন্দোলনের দুই বছরেও খোঁজ মেলেনি কিশোর মারুফের, দিশেহার

18

যুদ্ধবিরতিতে ফের লেবাননে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৭

19

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলার

20