সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ১০:০৮ দুপুর, রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং

ইসরায়েলি বিমান হামলায় গাজায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন।

গাজায় ইসরায়েলি বিমান হামলা

যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ  অন্তত ৩২ জন নিহত হয়েছে । শনিবার দিনভর এই হামলা চালায় ইসরায়েল সেনাবাহিনী। যুদ্ধবিরতি  হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায়  এ পর্যন্ত অন্তত  ৫০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। 

হামাস পরিচালিত সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের আশ্রয় হিসেবে ব্যবহৃত একটি তাঁবুতে হেলিকপ্টার গানশিপ থেকে হামলা করা হয়। বিবিসি লিখেছে, চলতি মাসের শুরুতে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার পর এদিনের হামলাকেই ‘সবচেয়ে ভয়াবহ’ বলছে ফিলিস্তিনিরা। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় এ যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল।

ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য, হামাস শুক্রবার ‘চুক্তি লঙ্ঘন’ করে, তার জবাবে একাধিক হামলা চালানো হয়েছে। গত বছর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ও হামাস-উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, ''গাজার পূর্ব রাফাহ এলাকায় ভূগর্ভস্থ সন্ত্রাসী অবকাঠামো থেকে বেরিয়ে আসা আট সন্ত্রাসীকে শনাক্ত করা হয়েছে।''ওই এলাকায় অক্টোবরে হওয়া চুক্তির আওতায় ইসরায়েলি বাহিনী মোতায়েন রয়েছে।

আইডিএফ বলছে, ইসরায়েল সিকিউরিটি এজেন্সির (আইএসএ) সঙ্গে যৌথভাবে তারা বিভিন্ন স্থানে আক্রমণ করেছে, যার মধ্যে রয়েছে-'চারজন কমান্ডার ও সন্ত্রাসী', একটি অস্ত্র সংরক্ষণাগার, একটি অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং 'মধ্য গাজায় হামাসের দুটি উৎক্ষেপণ কেন্দ্র'। হামাস হামলাগুলোর নিন্দা জানিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে, ''চলমান লঙ্ঘনগুলো এটাই প্রমাণ করে যে ইসরায়েলি সরকার গাজার বিরুদ্ধে তাদের নৃশংস গণহত্যামূলক যুদ্ধ অব্যাহত রেখেছে।''

হামাস বলছে, খান ইউনিসে নিহতদের মধ্যে বাস্তুচ্যুত একই পরিবারের সাত সদস্য ছিলেন। সিভিল ডিফেন্সের এক মুখপাত্র বলেন, আবাসিক অ্যাপার্টমেন্ট, তাঁবু, আশ্রয়কেন্দ্র এবং একটি পুলিশ স্টেশনে আঘাত হানা হয়েছে। গাজা সিটির শিফা হাসপাতালের কর্মকর্তারা জানান, এক বিমান হামলায় শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে আঘাত হানা হয়, তাতে তিন শিশু ও দুই নারী নিহত হন। ওই তিন শিশুর চাচা সামের আল-আতবাশ রয়টার্সকে বলেছেন, ''আমার তিন ছোট ভাগনিকে আমরা রাস্তায় পেয়েছি। তারা 'যুদ্ধবিরতি'র কথা বলে ওই শিশুরা কী করেছিল? আমরা কী করেছি?'' 

ভিডিও ও ছবিতে গাজাজুড়ে ছড়িয়ে পড়া ধ্বংসস্তূপের নিচ থেকে একাধিক মরদেহ উদ্ধার করতে দেখা গেছে এবং বহু ভবন ধ্বংস হয়েছে।

বিবিসি লিখেছে, এই হামলাগুলো এমন সময়ে হল, যখন মিসরের সঙ্গে গাজা সীমান্তের রাফাহ ক্রসিং রোববার ফের খোলার কথা রয়েছে। আইডিএফ চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলের শেষ জিম্মির মরদেহ উদ্ধার করার পর এ সিদ্ধান্ত আসে।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলাগুলোর নিন্দা জানিয়ে সব পক্ষকে 'সর্বোচ্চ সংযম' দেখানোর আহ্বান জানিয়েছে।

যুদ্ধবিরতি আলোচনার অন্যতম প্রধান মধ্যস্থতাকারী কাতারও বারবার ইসরায়েলের 'চুক্তি লঙ্ঘনের' নিন্দা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দেন।

প্রথম ধাপের আওতায় হামাস ও ইসরায়েল ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতিতে সম্মত হয়। এ ধাপে জিম্মি-বন্দি বিনিময়, আংশিক ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ত্রাণ সহায়তা বৃদ্ধি অন্তর্ভুক্ত ছিল।

উইটকফ বলেন, দ্বিতীয় ধাপে গাজায় একটি অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি সরকার প্রতিষ্ঠা, অঞ্চলটির পুনর্গঠন এবং পূর্ণ নিরস্ত্রীকরণ-যার মধ্যে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর অস্ত্রসমর্পণও থাকবে।

দক্ষিণ ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়।

এ হামলার জবাবে গাজায় যে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলে, তাতে ৭১,৬৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর অন্তত ৫০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চারজন ইসরায়েলি সেনাও নিহত হয়েছেন।

ইসরায়েলের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, গাজায় যুদ্ধ চলাকালে ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে স্বীকার করে সামরিক বাহিনী। যদিও হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান নিয়ে এর আগে আপত্তি তুলেছিল ইসরায়েল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করছে জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থা। এ পরিসংখ্যান আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে উদ্ধৃত হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫ খুন, ফরেনসিক প্রতিবেদনে লোমহর্ষক তথ্য

1

বিএনপি মন্ত্রিসভায় ৪৯ জন ডাক পেলেন, শপথ গ্রহণ করবেন রাষ্ট্রপ

2

ত্রয়োদশ সংসদে তুলনামূলক তারুণ্যের ছোঁয়া, গড় বয়স ৫৯ বছর: টিআই

3

শিগগিরই জারি হতে যাচ্ছে নবম পে-স্কেলের গেজেট

4

শাপলা চত্বরের ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন চান ডা. শফিকুর রহমান

5

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

6

বাইকোলা প্রাথমিক বিদ্যালয়ে ফুলসুরাত ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ

7

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে সমাবেশের ড

8

ডেভিল হান্ট ফেজ-২:গ্রেফতার ৩৮

9

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন মামুন শিবলী

10

তারেক রহমানকে নিয়ে সমালোচনা , সোনারগাঁ উপজেলা বিএনপি নেতাকে

11

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট

12

সারাদেশে ৭ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার: দুর্যোগ ব

13

দেশ কোন পথে যাবে, ১২ ফেব্রুয়ারি জনগণই নির্ধারণ করবে: তারেক র

14

বাংলাদেশের দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করতে আগ্রহী সুইজারল্যা

15

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনম

16

আইআরজিসি নেতা আহমাদ বাহিদির নিহত হওয়ার গুঞ্জন

17

‘সোনালী কাবিন’খ্যাত কবি আল মাহমুদের জন্মদিন আজ

18

নারায়ণগঞ্জে ‘ফ্যামিলি কার্ড’ নামে প্রতারণার অভিযোগ, বিএনপি ন

19

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

20