সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১:৪৯ দুপুর, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ইং

ভারতকে সামরিক নয়, বুদ্ধিবৃত্তিকভাবে মোকাবিলা করতে হবে: মাহমুদুর রহমান

আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, হিন্দুধর্ম ও হিন্দুত্ববাদকে এক করে দেখার সুযোগ নেই। হিন্দুত্ববাদ একটি রাজনৈতিক মতাদর্শ এবং এর মোকাবিলা সামরিক বা অর্থনৈতিকভাবে নয়, বরং রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক পরিসরে করতে হবে।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার মিলনায়তনে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেদুইন প্রকাশনীর উদ্যোগে প্রকাশিত বই দুটি হলো এ. এম. আব্দুল্লাহ রচিত ‘বাংলাদেশে জুলাই বিপ্লব’ এবং সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনীর গ্রন্থের বাংলা অনুবাদ ‘হিন্দুত্ববাদী চরমপন্থা: মতাদর্শগত দ্বন্দ্ব এবং মুসলমান’।

মাহমুদুর রহমান বলেন, “হিন্দুত্ববাদ আর হিন্দু এক বিষয় নয়। যেমন ইহুদি ও জায়োনিজম এক নয়, তেমনি হিন্দু ও হিন্দুত্ববাদও এক নয়। হিন্দুত্ববাদকে কেবল ধর্মীয় পরিচয় হিসেবে দেখলে ভুল হবে। এটি একটি রাজনৈতিক মতাদর্শ।”

তিনি দাবি করেন, হিন্দুত্ববাদের রাজনৈতিক ভিত্তির সঙ্গে মুসলমানদের প্রতি বিদ্বেষের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী ও দক্ষিণ এশিয়ার শক্তিশালী আঞ্চলিক রাষ্ট্র ভারতকে সামরিক শক্তি দিয়ে মোকাবিলা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

মাহমুদুর রহমান বলেন, “বাংলাদেশের মানুষ জ্ঞান, গবেষণা ও চিন্তাশক্তিতে এগিয়ে যেতে পারলে কোনো শক্তিই আমাদের দমিয়ে রাখতে পারবে না। ভারত ও হিন্দুত্ববাদকে বুদ্ধিবৃত্তিকভাবেই মোকাবিলা করতে হবে।”

মুসলিম বিশ্বের বর্তমান অবস্থার প্রসঙ্গে তিনি বলেন, জ্ঞানচর্চা, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক নেতৃত্বে পিছিয়ে পড়ার কারণে মুসলমানরা বিশ্বে নেতৃত্ব হারিয়েছে। জ্বালানি সম্পদ থাকা সত্ত্বেও মুসলিম দেশগুলো এর কার্যকর ব্যবহার করতে পারেনি বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, কোনো জাতিকে নেতৃত্ব দিতে হলে জ্ঞান, বাণিজ্য ও সামরিক সক্ষমতায় শক্তিশালী হতে হয়। মুসলমানদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজেদের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা বৃদ্ধি করা।

‘বাংলাদেশে জুলাই বিপ্লব’ বইটি প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, বইটির নামই এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। জুলাইয়ের ঘটনাপ্রবাহকে কেউ আন্দোলন বা অভ্যুত্থান বললেও তিনি এটিকে বিপ্লব হিসেবে বিবেচনা করেন।

তার ভাষ্য, বিপ্লব মানে প্রতিষ্ঠিত ব্যবস্থা ভেঙে নতুন রাজনৈতিক ও রাষ্ট্রীয় বন্দোবস্ত প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। বিদ্যমান ক্ষমতার কাঠামো ধরে রাখতে আগ্রহী ব্যক্তিরা স্বাভাবিকভাবেই ‘বিপ্লব’ শব্দটি এড়িয়ে চলেন।

জুলাইয়ের ইতিহাস দ্রুত সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মানুষের স্মৃতি সতেজ থাকার সময় ঘটনাগুলো লিপিবদ্ধ হলে ইতিহাস বিকৃতির সুযোগ কমে যায়। কেউ নিজের মতো করে ইতিহাস উপস্থাপন করলে তা সহজেই প্রশ্নের মুখে পড়বে।

বই পড়ার অভ্যাস কমে যাওয়াকে বড় সংকট উল্লেখ করে তিনি বলেন, মানুষ এখন মোবাইল ফোন, টেলিভিশন ও কম্পিউটারের পর্দায় বেশি সময় কাটাচ্ছে। বই পড়ার সংস্কৃতি কমে যাওয়ায় ইতিহাস বিকৃত হলেও অনেকের পক্ষে তা বোঝা বা প্রতিবাদ করা কঠিন হবে।

বই প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট লেখক ও প্রকাশকদের প্রশংসা করে তিনি বলেন, একটি বই প্রকাশে শ্রম, সময় ও অর্থ ব্যয় হয়। সম্পাদনা, বানান সংশোধন, প্রচ্ছদ ও ছাপাসহ পুরো প্রক্রিয়াটি কঠিন। বাংলাদেশের ইতিহাস সংরক্ষণে এ ধরনের প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‘হিন্দুত্ববাদী চরমপন্থা: মতাদর্শগত দ্বন্দ্ব এবং মুসলমান’ বইটি প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, বইটির লেখকের সব বক্তব্যের সঙ্গে তিনি একমত না হলেও এটি একটি গুরুত্বপূর্ণ গবেষণাধর্মী ও একাডেমিক কাজ।

তিনি বলেন, “কোনো মতাদর্শকে মোকাবিলা করতে হলে প্রথমে সেটিকে বুঝতে হবে। আমরা প্রায়ই হিন্দুত্ববাদ শব্দটি ব্যবহার করি, কিন্তু এর ভিত্তি, বিকাশ ও বর্তমান চরিত্র নিয়ে খুব কম মানুষই চিন্তা করি।”

হিন্দুত্ববাদের ঐতিহাসিক পটভূমি বুঝতে ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধ, ব্রিটিশ শাসনের সূচনা, ১৯০৫ সালের বঙ্গভঙ্গ, ১৯৪৭ সালের দেশভাগ এবং হিন্দু মহাসভার রাজনৈতিক অবস্থান নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মাহমুদুর রহমান বলেন, ইতিহাস না জেনে কেবল স্লোগানের মাধ্যমে কোনো মতাদর্শ মোকাবিলা করা সম্ভব নয়। এ জন্য পড়াশোনা, গবেষণা এবং যুক্তি ও তথ্যভিত্তিক অবস্থান তৈরি করতে হবে।

হিন্দুধর্মের সাংস্কৃতিক ও ভৌগোলিক বৈচিত্র্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেব-দেবীকে কেন্দ্র করে ধর্মীয় সংস্কৃতি গড়ে উঠেছে। ধর্মীয় বিশ্বাস ও রাজনৈতিক মতাদর্শকে আলাদাভাবে বিশ্লেষণ করলেই হিন্দুধর্ম ও হিন্দুত্ববাদের পার্থক্য বোঝা সম্ভব।

তরুণদের উদ্দেশে মাহমুদুর রহমান বলেন, “বিতর্ক করুন, প্রশ্ন করুন এবং গবেষণা করুন। কিন্তু না পড়ে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। জ্ঞানচর্চাই একটি জাতির সবচেয়ে বড় শক্তি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং ইসলামী চিন্তাবিদ মুফতি আলী হোসেন ওসামা। সভাপতিত্ব করেন বেদুইন প্রকাশনীর প্রকাশক আনাস বিন মালেক।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই আন্দোলনে চোখ হারানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক খান জসিম। সমাপনী বক্তব্যে আনাস বিন মালেক সুস্থ ও প্রগতিশীল জ্ঞানচর্চায় বেদুইন প্রকাশনীর পাশে থাকার আহ্বান জানান।

পরে অতিথিরা ‘বাংলাদেশে জুলাই বিপ্লব’ এবং ‘হিন্দুত্ববাদী চরমপন্থা: মতাদর্শগত দ্বন্দ্ব এবং মুসলমান’ বই দুটির মোড়ক উন্মোচন করেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

1

হামে শিশু মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে: স্বাস্থ্য সচিব

2

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষা

3

‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েল আসছে, আবারও একসঙ্গে র‍্যাঞ্চো-ফারহান

4

জুনিয়র বৃত্তি পাবেন ৪৬ হাজার শিক্ষার্থী

5

শাপলা চত্বর ট্র্যাজেডি, স্মৃতি ও বিচারহীনতার ১৩ বছর

6

জামায়াতের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো

7

বাংলাদেশের ফুটবলপ্রেমের প্রশংসায় ফিফা

8

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, জুন পর্যন্ত সংকট হবে না: মী

9

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় দেশ গড়ার আহ্বান রেল প্রতিমন্ত্রী

10

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অভিনেতা বিজয়

11

এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো: ডা. তাহের

12

আলেম-ওলামাদের ওপর অবিচার হতে দেব না: ধর্মমন্ত্রী

13

চাঁদপুর যাওয়ার পথে তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে মহাসড়কে নে

14

শার্শায় বালু কেনাবেচার বিরোধে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ

15

ধর্ষণচেষ্টার অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে জাবিতে মানববন্ধন

16

বাংলাদেশে প্রথম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ‘অ্যাডাপটেশন কমপ্লেক্

17

খামেনির দাফন আজ মাশহাদে, প্রতিশোধের স্লোগানে উত্তাল জনতা

18

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

19

ভারতীয় হাইকমিশনারের ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যে

20