সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০৬:৫৯ সকাল, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং

তাইওয়ানে আস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন শি জিনপিং

শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প, ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে 'সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু' অভিহিত করেছেন। তাইওয়ানে দ্বীপটিতে অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে ট্রাম্পকে 'সাবধান' হতে হবে, বুধবার ফোনে শি মার্কিন প্রেসিডেন্টকে এ সতর্কবার্তা দিয়েছেন বলে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

শি বলেছেন, তিনি ওয়াশিংটনের সম্পর্ককে 'বিশেষ গুরুত্ব দেন' এবং দুই পক্ষ তাদের মতপার্থক্য সমাধানের পথ খুঁজে পাবে বলেও তিনি আশাবাদী। 

ট্রাম্পও চীনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপকে 'অসাধারণ' আখ্যা দিয়েছেন। বলেছেন, তাদের মধ্যে 'দীর্ঘ ও বিস্তৃত' আলাপচারিতা হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, কানাডার মার্ক কার্নিসহ গত কয়েক সপ্তাহে চীনে একাধিক পশ্চিমা নেতার পা পড়ার পর বুধবার বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির কর্ণধারদ্বয়ের মধ্যে এ ফোনালাপ হল।
 শুল্ক যুদ্ধ ও ভূরাজনৈতিক নানা কারণে যুক্তরাষ্ট্রকে ঘিরে উদ্বেগ থেকে ইউরোপের অনেক দেশই এখন চীনের দিকে ঝুঁকছেন বলে মনে হচ্ছে।

আগামী এপ্রিলে ট্রাম্পেরও চীন সফর করার কথা রয়েছে। রিপাবলিকান এ প্রেসিডেন্ট বলছেন, তিনি ওই সফরের দিকে 'আগ্রহভরে তাকিয়ে আছেন'।
শি'র সঙ্গে ফোনালাপের পর তিনি বলেছেন, বেইজিং এখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২ কোটি টন সয়াবিন কেনার কথা ভাবছে। এখন চীন তাদের কাছ থেকে ১ কোটি ২০ লাখ টন কেনে।

''চীনের সঙ্গে সম্পর্ক এবং আমার সঙ্গে প্রেসিডেন্ট শি'র ব্যক্তিগত সম্পর্ক এখন খুবই ভালো, এটা বজায় রাখা যে কত গুরুত্পূর্ণ তা আমরা দুজনেই বুঝি,'' ট্রুথ সোশালে দেওয়া পোস্টে এমনটাই বলেছেন ট্রাম্প।

দুই নেতা এর আগে গত নভেম্বরে ফোনে কথা বলেছিলেন। সেসময় তাদের আলাপের মধ্যে বাণিজ্য, ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযান, ফেন্টানিল ও তাইওয়ান প্রসঙ্গ ছিল বলে ট্রাম্প এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে জানা গিয়েছিল।

এবার তাইওয়ান ও সয়াবিন ছাড়াও দুই প্রেসিডেন্টের মধ্যে ইউক্রেইনে যুদ্ধ, ইরানকে ঘিরে বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে চীনের তেল-গ্যাস ক্রয় প্রসঙ্গেও কথা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।

তাইওয়ান প্রসঙ্গে শি স্বশাসিত দ্বীপটিকে 'চীনের ভূখণ্ড' আখ্যা দিয়ে বলেন, বেইজিং অবশ্যই সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার সুরক্ষা নিশ্চিত করবে।

''তাইওয়ানকে অস্ত্র বিক্রির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সাবধানতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে,'' সতর্ক করে শি এমনটা বলেছেন বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

তাইওয়ানকে মূল ‍ভূখণ্ডের সঙ্গে জুড়ে নেওয়ার অঙ্গীকার চীনের বহুদিনের। এ কাজে বল প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি তারা।

যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে 'এক চীন' নীতির সমর্থক, অর্থ্যাৎ কাগজে-কলমে তারা তাইওয়ানকে চীনের অংশ বলেই মনে করে। যদিও দশকের পর দশক ধরে তারা এ প্রসঙ্গে 'ধোঁয়াশা' রেখে সতর্ক কূটনৈতিক পদক্ষেপে এগিয়েছে। তারা বেইজিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক রাখলেও তাইওয়ানের প্রভাবশালী মিত্র, দ্বীপটি সবচেয়ে বেশি অস্ত্রও পায় ওয়াশিংটন থেকে।

ডিসেম্বরেই ট্রাম্প প্রশাসন তাইওয়ানে অত্যাধুনিক রকেট লঞ্চার, স্বচালিত কামান ও নানান ক্ষেপণাস্ত্রসহ এক হাজার ১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে।

বেইজিং সেসময় একে 'তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদে সমর্থনের চেষ্টা' হিসেবে অভিহিত করেছিল এবং বলেছিল, এমন পদক্ষেপ 'তাইওয়ান প্রণালীর চারপাশের অঞ্চলকে বিপজ্জনক ও সহিংস পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার গতিই কেবল বাড়াবে'।

''সমতা, সম্মান ও পারস্পরিক উপকারের দিকেই যদি উভয় পক্ষ কাজ করি তাহলে অবশ্যই আমরা একে অপরের উদ্বেগ নিরসনের পথ খুঁজে পাবো,'' বুধবার ট্রাম্পকে শি এ কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার কয়েক ঘণ্টা আগে শি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন বলেও দুই দেশের গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে। বৈঠকে দুই নেতাই বেইজিং ও মস্কোর জোরাল সম্পর্ক নিয়ে উচ্ছ্বাস ব্যক্ত করেছেন, বলেছে তারা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বৃষ্টির কারণে ৫ জেলায় বন্যার আশঙ্কা

1

পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম সোমবার থেকে শুরু

2

বৃষ্টি কমলেও কাটেনি চট্টগ্রামের বন্যা দুর্ভোগ, পানিবন্দি সাড়

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

বাংলাদেশে এমপি ও মন্ত্রীরা কি ধরনের সুযোগ-সুবিধা পান?

5

ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে :

6

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

7

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

8

জমি নিয়ে বিরোধের জেরে মা-মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ

9

হিংসামুক্ত ও ঐক্যের বাংলাদেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ আমরা:গোপালগঞ

10

ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্

11

রমজান আসার আগেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, সিন্ডিকেট বা সর

12

‘দুর্নীতি ও দালালমুক্ত হাসপাতাল গড়ে তুলছে সরকার, সাধারণ মানু

13

বাইকোলা প্রাথমিক বিদ্যালয়ে ফুলসুরাত ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ

14

মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানের পথে তারেক রহমান

15

১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আমির খ

16

‘জুট্রোপলিস ২’ হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা

17

পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন গঠন হবে না: স্বরাষ্ট্রম

18

গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডির ৫ ও স্ত্রীর ৭ দিনের র

19

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮

20