রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের কার্যক্রম পরিচালনার জন্য নতুন একটি কেন্দ্রীয় কমিটি গঠন করেছে সরকার। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটিবিষয়ক অধিশাখার অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার কার্যক্রম গ্রহণসংক্রান্ত কেন্দ্রীয় কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা হয়রানিমূলক হিসেবে বিবেচিত মামলাগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেবে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সদস্যসচিব হিসেবে কাজ করবেন।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই কমিটির মাধ্যমে রাজনৈতিক হয়রানির অভিযোগে দায়ের করা মামলাগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন