সর্বশেষ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ প্রথমবার ৫০০ বিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাৎ আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলায় ১৩ জন নিহতের দাবি তালেবানের ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: শোকজের জবাবে সন্তুষ্ট নয় সরকার নাসির-তামিমার বিরুদ্ধে সব অভিযোগ খারিজ, আদালতে খালাস ‘ইতিহাসের পাতায় থাকবে বনলতা সেন’: স্পর্শিয়া শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারের প্রমাণ: প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতেই নিরাপদ: অর্থমন্ত্রী বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বৃষ্টিতে খেলা বন্ধ প্রকল্পের মেয়াদ-ব্যয় বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর বিরক্তি, দায়ীদের খুঁজে বের করার নির্দেশ আমরণ অনশনে ইবতেদায়ি শিক্ষকবৃন্দ, অসুস্থ অনেকে ইসরাইলি শাসনব্যবস্থার মাত্র কয়েক দিন বাকি : হুঁশিয়ারি মোজতবা খামেনি নাহিদ ইসলামের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক ১১ কারণে রাজস্ব আদায় কমেছে: অর্থমন্ত্রী আইআরজিসি নেতা আহমাদ বাহিদির নিহত হওয়ার গুঞ্জন উখিয়ায় সাড়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব জামায়াতের তরুণদের ধূমপান ঠেকাতে বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি নতুন উদ্যোক্তারা বিনা জামানতে পাবেন ১০ লাখ টাকা ঋণ ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ছায়া বাজেট দিল জামায়াত যশোরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যার অভিযোগ শর্ত পূরণে ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগ নেতাকর্মীরা: জাহেদ উর রহমান কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ পাকিস্তান-শাসিত কাশ্মীরে সংঘর্ষে নিহত ১১ একনেক বৈঠকে ১২ প্রকল্প, ব্যয় ধরা হয়েছে ৮১০৬ কোটি টাকা ৪৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি ভিত্তিহীন: বিজিবি শিগগিরই জারি হতে যাচ্ছে নবম পে-স্কেলের গেজেট সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে নবম দিনের আন্দোলন সৈয়দপুরে দগ্ধ বৃদ্ধের মৃত্যু, মরদেহ নিয়ে থানা ঘেরাও বাংলাদেশে প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয় বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ার একদিন পরই প্রতিমন্ত্রীর ছেলে মীর সীমান্তের পদত্যাগ ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা উচিত: গভর্নর আগামী অর্থবছরে ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য সরকারের ভারতের পুশইন চেষ্টার বিষয়ে দিল্লিকে ১২-১৩টি চিঠি দেওয়া হয়েছে: শামা ওবায়েদ ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ, নিবন্ধন শেষ ২৬ সেপ্টেম্বরের মধ্যে মরিশাসে বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ ইসরায়েল-ইরানকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের ডা. শফিকুর রহমানের সঙ্গে আইসিএপিপি মহাসচিবের সাক্ষাৎ সরকারি দল-বিরোধী দল দেখে কি দুর্যোগ আসে, প্রশ্ন আখতারের এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন শামা ওবায়েদ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানে উল্লাস ইসরায়েলের কয়েকটি শহর লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু ভালো কাজে স্বীকৃতি পেলে পুলিশের মনোবল বাড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭:৪০ সকাল, বুধবার, ১০ জুন ২০২৬ ইং

শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারের প্রমাণ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শান্তিরক্ষীদের আত্মত্যাগ প্রমাণ করে-শুধু মাতৃভূমির স্বাধীনতা রক্ষাই নয়, জাতিসংঘের পতাকা তলে শান্তি প্রতিষ্ঠায়ও বাংলাদেশ বদ্ধপরিকর।

বুধবার (১০ জুন) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে প্রধানমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ২০২৫ সালে সুদানে শাহাদাতবরণকারী ছয় সেনাসদস্যের স্ত্রীর হাতে বিশেষ সম্মাননা তুলে দেন। একই সঙ্গে ওই হামলাসহ সাম্প্রতিক বিভিন্ন মিশনে আহত সশস্ত্র বাহিনীর সদস্যদেরও সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ পর্যন্ত দেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর দুই লাখেরও বেশি শান্তিরক্ষী বিশ্বের ৪৩টি দেশে প্রায় ৬৩টি মিশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ৪ হাজার ২১২ জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের ৯টি মিশনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। পাশাপাশি হাইতিতে নতুন একটি মিশনে যোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পুরুষের পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশের নারী সদস্যদের অংশগ্রহণের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শান্তিরক্ষা মিশনে প্রায় ১১ শতাংশ নারী সদস্যের সাহসী অংশগ্রহণ কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে।

সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্মযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল ঐতিহাসিক। তার ভাষায়, সেনাবাহিনীর একজন মেজরই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এই গৌরব সশস্ত্র বাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস বলে উল্লেখ করেন তিনি।

সশস্ত্র বাহিনীর শৃঙ্খলা ও চেইন অব কমান্ড বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে সেনাবাহিনী যেভাবে ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়িয়েছিল, তেমনি ২০০৯ সালের ফেব্রুয়ারিতে সশস্ত্র বাহিনীর ওপর আসা সর্বগ্রাসী আঘাতসহ সব ধরনের অভ্যন্তরীণ ও বাহ্যিক ষড়যন্ত্র মোকাবিলা করে বাহিনীকে এগিয়ে যেতে হবে। ইউনিফর্মধারী বাহিনীর জন্য পেশাদারিত্ব, ঐক্য, শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড বজায় রাখা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত ভূ-রাজনৈতিক সমীকরণ এবং প্রযুক্তির অগ্রগতির কারণে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জ এখন অনেক বেশি বহুমুখী ও ঝুঁকিপূর্ণ। প্রথাগত যুদ্ধের পাশাপাশি সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, মিডিয়া অপপ্রচার এবং জলবায়ু পরিবর্তনজনিত নিরাপত্তা সংকট বিশ্বশান্তির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ মিশনসহ আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্ব পালনের সক্ষমতা বাড়াতে সরকার সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর আধুনিকায়নে পর্যায়ক্রমিক উদ্যোগ বাস্তবায়ন করছে।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও সাংবিধানিক অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং পারস্পরিক রাষ্ট্রীয় মর্যাদার নীতিতে বিশ্বাস করে। সংবিধানে ব্যক্ত বিশ্বশান্তি ও আন্তর্জাতিক সহাবস্থানের প্রতিও বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, বাংলাদেশ যেকোনো আগ্রাসন ও সংঘাতের বিরুদ্ধে নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বহুপাক্ষিক কূটনৈতিক প্রচেষ্টা এবং জাতিসংঘের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল।

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সশস্ত্র বাহিনী ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মার্চ সরকারি দলের সংসদীয় সভা

1

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

2

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

3

শেখ হাসিনাসহ আসামিদের ফেরাতে কাজ করছে মন্ত্রণালয়গুলো: আইনমন্

4

সাড়ে ১৩ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে শেখ সেলিমের বিরুদ্ধে

5

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

6

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

7

রাজবাড়ীতে বজ্রপাতে যুবকের মৃত্যু, সন্তানকে বাঁচিয়ে দিলেন প্র

8

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫

9

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না: মার্কিন

10

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে পাবেন ১০ লাখ টাকা ঋণ

11

মেহেরপুরে বিএনপির ১৮ নেতাকর্মীকে হত্যার হুমকি দিয়ে চিরকুট, ক

12

নির্বাচনি প্রচারে নারীদের ওপর হামলার প্রতিবাদে রাবি ছাত্রী স

13

ঝালকাঠিতে জামায়াতের কার্যালয়ে আগুন, পরিকল্পিত নাশকতার অভিযোগ

14

সংরক্ষিত নারী আসন : বিএনপি ৩৫ ও জামায়াত পেতে পারে ১১ আসন

15

হাম-রুবেলার টিকাদান শুরু : লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ শিশু

16

আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে কিন্তু মতবিভেদ যেন না হয়:তারেক

17

বাগেরহাটে ট্রাক চাপায় দুই যুবক নিহত

18

রামিসা হত্যাকাণ্ড: আরও যে চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

19

মিড-ডে মিল তদারকিতে বিদ্যালয়ভিত্তিক গার্ডিয়ান কমিটি গঠনের নি

20