রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী মন্তব্য করেছেন যে, জুলাই সনদ বাস্তবায়ন না হলে বাংলাদেশ আবারও কর্তৃত্ববাদী শাসনের পথে ফিরে যেতে পারে এবং একটি পূর্ণাঙ্গ ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থার ঝুঁকি সৃষ্টি হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মাধ্যমে সরকারকে ভেতর-বাইরে থেকে চাপ সৃষ্টি করতে হবে, যাতে জুলাই সনদ বাস্তবায়ন এবং বাতিল হওয়া অধ্যাদেশগুলো পুনর্বহাল করা হয়।
রোববার (৩ মে) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব ও পলিটিসাইজেশনের ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের সেবা দেওয়ার মৌলিক দায়িত্ব থেকে সরে গিয়েছিল।
দিলারা চৌধুরী বলেন, নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, যা গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করে দিয়েছে। তিনি বলেন, ২০২৪-পরবর্তী পরিস্থিতিতে নানা সংস্কারের মাধ্যমে এসব প্রতিষ্ঠানকে পুনরায় গণতান্ত্রিক মূল্যবোধে ফিরিয়ে আনার প্রত্যাশা করা হয়েছিল, কিন্তু বর্তমান সরকারের পদক্ষেপে সেই প্রত্যাশা ভঙ্গ হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন