সুনামগঞ্জের হাওরে অতিরিক্ত বৃষ্টির কারণে ফসল ডুবে যাওয়ায় কৃষকরা চরম বিপদের মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা ঋণ পরিশোধ, পরিবারের খরচ এবং ধানের উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় আছেন।
বুধবার (২৯ এপ্রিল) সকালে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে দেখা যায় কৃষকরা কনকনে বাতাসের মধ্যে পানিতে ডুবে থাকা জমি থেকে ধান কাটার চেষ্টা করছেন। কৃষকরা জানান, গত দুই দিনের টানা বৃষ্টিতে তাদের ফসল তলিয়ে গেছে, ফলে অনেকেই তাদের আবাদকৃত ধান ঘরে তুলতে পারছেন না।
কৃষকরা জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভারী বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছে। বিশেষ করে নলুয়ার হাওরে কৃষকরা পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।
এ বিষয়ে কৃষি বিভাগের তথ্যে বলা হয়, গত বুধবার বিকেল পর্যন্ত ৯ হাজার ৪৯ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫০ হাজার টন ধানের ক্ষতি হয়েছে, যার মোট মূল্য প্রায় ২০০ কোটি টাকা। তবে, এ ক্ষতি আরও বাড়তে পারে।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, "নলুয়ার হাওরের ৫০% জমির ধান কাটা শেষ হয়েছে। তবে শ্রমিক সংকট এবং জলাবদ্ধতার কারণে অনেক কৃষক ধান তুলতে পারছেন না।"
এ ছাড়া, বৃষ্টির কারণে বিভিন্ন হাওরের জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কৃষি বিভাগ আপৎকালীন ব্যবস্থা গ্রহণে চেষ্টা করছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন