সর্বশেষ
যাত্রাবাড়ীতে গুলি সরবরাহের কথা ট্রাইব্যুনালে জানালেন পুলিশ কনস্টেবল বরগুনায় ইয়াবাসহ জেলা ছাত্রদল নেতা গ্রেফতার সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশাধিকার চেয়ে সাংবাদিকদের মানববন্ধন বিনা অপরাধে কোনো সাংবাদিক কারাগারে থাকবে না: তথ্যমন্ত্রী জ্বালানি-অর্থনীতি-মানবাধিকার ও গণভোট নিয়ে এনসিপির জাতীয় কনভেনশন শুরু দুই দিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবির করলে তাকেও জড়িত ধরা হবে: ডিএমপি ভারতে ট্রেন থেকে ফেলে ইমামকে হত্যার অভিযোগ, অডিও ক্লিপ ঘিরে চাঞ্চল্য ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না: আখতার হোসেন জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা ফিরে আসতে পারে:দিলারা চৌধুরী ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকারের পদত্যাগ ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে:জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রী ৭ দিনের সফরে জাপানে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীলঙ্কার কাছে ৩ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল চীন-ভারত থেকে ৫৩,৬০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে দুই জাহাজ চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড বাইকোলা প্রাথমিক বিদ্যালয়ে ফুলসুরাত ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ নিউমার্কেটে টিটন হত্যা মামলার ছায়া তদন্ত করছে র‌্যাব সুনামগঞ্জের হাওরে বাঁধ ভাঙন, ডুবছে ফসল ফেনীতে ব্যবসা দখল ও চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা চেয়ে আবেদন জার্মানি থেকে ৫ হাজার সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ঢাবির টিএসসিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২ এনসিপিতে যোগ দিচ্ছেন সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথেই ফয়সালা: সেলিম উদ্দিন সিন্ডিকেটের ছোবলে কম দামে ইজারা, বাগআঁচড়া-সাতমাইল পশুহাট নিয়ে প্রশ্ন সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহান মে দিবস: শ্রমিকের অধিকার, সংগ্রাম ও বাংলাদেশের বাস্তবতা শ্রমিকের ঘামে লেখা হয় ইতিহাস: শিক্ষার্থীদের চোখে শ্রমিক দিবস তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনার আশা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ শেষ, ভোট পড়েছে ৩২.৫ শতাংশ সংসদে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার শ্রমিকদের ন্যায্য অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে ৭টি সুপারিশ ছলচাতুরী করে সংস্কারকে ডাইভার্ট করার সুযোগ নেই: হামিদুর রহমান আযাদ বাংলাদেশ শেয়ার বাজারে এক লাখ কোটি টাকার লুটপাট: রুমিন ফারহানা ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলা: পুলিশের ভূমিকা নিয়ে সংসদে প্রশ্ন সুনামগঞ্জের হাওরে বন্যায় ৫০ হাজার টন ধানের ক্ষতি তিতুমীরস্থ শেরপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে সুজন ফাহিম কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড ফ্যাসিস্ট সরকারের সময়ের ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী পরবর্তী কর্মসূচি নির্ধারণে বৈঠকে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৫, একই পরিবারের ৪ জন ৮ মে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘জন নায়গন’, শেষ সিনেমা ঘিরে ভক্তদের উন্মাদনা শেখ হাসিনাকে ফেরাতে শপথের ঘটনায় কমলনগরে যুবলীগ নেতা গ্রেপ্তার মুক্তিযুদ্ধে শহীদ ও গণহত্যার শিকারদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়া দুঃখজনক: মুক্তিযুদ্ধমন্ত্রী ওপেক ও ওপেক প্লাস ছাড়ার ঘোষণা আমিরাতের, ধাক্কায় সৌদি নেতৃত্ব ভারী বৃষ্টির কারণে ৫ জেলায় বন্যার আশঙ্কা আমরা আল্লাহর আইন চাই, মানুষের আইন নয়:জামায়াত এমপি মুজিবুর রহমান সিদ্ধিরগঞ্জ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে লুট হওয়া পিস্তল ও শর্টগানের কার্তুজ উদ্ধার

ডেস্ক রিপোর্টার
প্রকাশ : ০৩:২৮ দুপুর, রবিবার, ০৩ মে ২০২৬ ইং

বিনা অপরাধে কোনো সাংবাদিক কারাগারে থাকবে না: তথ্যমন্ত্রী

রিরাইট কপি
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিনা অপরাধে কোনো সাংবাদিক কারাগারে থাকবে না। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা আইনের আওতায় নিশ্চিত করতে সরকার নীতিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার সকালে রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬’ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবার বাংলাদেশে দিবসটির প্রতিপাদ্য ছিল-‘জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম’।

তথ্যমন্ত্রী বলেন, মানহানি মামলাসহ সাংবাদিকদের বিভিন্ন আইনি জটিলতা প্রেস কাউন্সিলের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় আনা হবে। দেশে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কাঠামো গড়ে তুলতে একটি শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করবে সরকার।

তিনি জানান, পূর্ণাঙ্গ কমিশন গঠনের আগে গণমাধ্যম বিশেষজ্ঞ ও অংশীজনদের সমন্বয়ে একটি পরামর্শক কমিটি গঠন করা হবে। এই কমিটির মতামতের ভিত্তিতে স্থায়ী গণমাধ্যম কমিশন গঠন করা হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম একটি বড় ও জটিল ইকোসিস্টেম। তাই সরকার এককভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। সব পক্ষের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষার কাঠামো তৈরি করা হবে।

অবাধ তথ্যপ্রবাহ ও অপতথ্য রোধের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অ্যালগরিদমের এই সময়ে অপতথ্য মোকাবিলায় বৈশ্বিক প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। সরকারের লক্ষ্য অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা, তবে তা হতে হবে দায়িত্বশীল ও পরিচ্ছন্ন তথ্য।

সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকদের পেশাগত অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে প্রেস কাউন্সিলকে আরও কার্যকর করা হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তবে স্বাধীনতার পাশাপাশি জবাবদিহিও জরুরি।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন নোয়াব সভাপতি ও মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, অ্যাটকো মহাসচিব ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম, সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এস এম শামীম রেজা। শুভেচ্ছা বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন মজুমদার এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছিরসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত প্রার্থীর পক্ষে ফেসবুক পোস্ট, বহিষ্কার ছাত্রদল নেতা

1

এনসিটি ইস্যুতে বিশৃঙ্খলার অভিযোগ, আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে

2

১১ মার্চ সরকারি দলের সংসদীয় সভা

3

একুশের চেতনায় গণতন্ত্র সুসংহত করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

4

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

5

ঈদযাত্রা নিরাপদ করতে রাজধানীতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা: ডি

6

ঝালকাঠিতে জাল ভোটের দায়ে নারীকে ২ বছরের কারাদণ্ড

7

নেত্রকোণায় ধানের শীষ ও ঘোড়া প্রতীকের সমর্থকদের সংঘর্ষে আহত ৭

8

রমজান আসার আগেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, সিন্ডিকেট বা সর

9

শিবিরকে 'গুপ্ত হতে মুক্ত' হওয়ার আহ্বান রাকিবের

10

বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাস্তব অগ্রগতি: অন্তর্বর্তী সরকার

11

নির্বাসন থেকে প্রধানমন্ত্রী হওয়ার পথে তারেক রহমান

12

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ জনের মৃত্যু

13

শেরপুরে সংঘর্ষে নিহত নেতার কবর জিয়ারত করলেন জামায়াত আমির

14

‘দুর্নীতি ও দালালমুক্ত হাসপাতাল গড়ে তুলছে সরকার, সাধারণ মানু

15

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

16

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ, পুল

17

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের কাছে ১০টি 'বোমা সদৃশ' বস্তু উদ্ধার

18

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

19

বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা ইস্য

20