বাংলাদেশের উন্নয়নযাত্রার মূল কারিগর শ্রমিক শ্রেণির সুরক্ষা, মর্যাদা, অধিকার রক্ষা এবং শিল্প খাতের টেকসই বিকাশে সরকার ও মালিকপক্ষের প্রতি সাতটি সুপারিশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মালিক মিয়া হলে এইচআরএসএস আয়োজিত আলোচনা সভায় সুপারিশগুলো তুলে ধরেন সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম। সংগঠনটি জানায়, শ্রমিকের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত না হলে দেশের উন্নয়ন অসম্পূর্ণ থেকে যাবে।
এইচআরএসএস সাতটি সুপারিশ করেছে যা শ্রম অধিকার নিশ্চিতে সরকারকে কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানায়। সুপারিশগুলো হলো-
১. শ্রম আইনের কঠোর বাস্তবায়ন
২. শ্রম পরিদর্শন জোরদার
৩. ন্যায্য মজুরি নির্ধারণ
৪. শ্রম আদালত সংস্কার
৫. গৃহকর্মী ও অনানুষ্ঠানিক শ্রমিক সুরক্ষা
৬. প্রবাসী শ্রমিক সুরক্ষা
৭. নারী শ্রমিকবান্ধব নীতি প্রণয়ন
এছাড়া, শিল্প মালিকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়ে আরো সুপারিশ করা হয়-
১. শ্রমিককে ‘ব্যয়’ নয় বরং ‘সম্পদ’ হিসেবে দেখা
২. সময়মতো বেতন ও বোনাস প্রদান
৩. নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা
৪. ট্রেড ইউনিয়নের প্রতি সম্মান
৫. নারী শ্রমিকের মর্যাদা রক্ষা
৬. দক্ষতা উন্নয়ন বিনিয়োগ ও সামাজিক দায়বদ্ধতা পালন
ইজাজুল ইসলাম বলেন,শ্রমিকদের ঘাম যেন শোষণের নয়, বরং সম্মানের প্রতীক হয়। তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নযাত্রার প্রকৃত কারিগর শ্রমিক শ্রেণি। তাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত না হলে উন্নয়ন অসম্পূর্ণ থেকে যাবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন