সর্বশেষ
কলকাতায় ৬৫৩ বছরের পুরোনো মসজিদকে মন্দির দাবি করে পূজার আয়োজন শাওন-আনিস আলমগীর-সোমা ইসলামসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ রাতে লাউডস্পিকার-আতশবাজি ও জুয়া নিয়ন্ত্রণে নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্টের রুল মতিঝিলে আইইডি বোমা উদ্ধারের ঘটনা চরম উদ্বেগজনক: পরওয়ার সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মার্কিন হামলা স্থগিতের পর পাল্টা হামলা বন্ধের ঘোষণা ইরানের সাহাবুদ্দিনকে আইনের আওতায় আনার দাবি সমমনা জোটের শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী বাংলাদেশকে জ্ঞান ও উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে চায় সরকার জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কার নীতি চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী স্মার্টফোন ব্যবহার করেন না নোলান, জানালেন কারণ একরামুল হত্যা : হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা এক দশক পর শুরু হচ্ছে চট্টগ্রামের চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ সেনাবাহিনীর পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনা নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ অনিয়মের অভিযোগে সাহাবুদ্দিনের সংশ্লিষ্টতা, তদন্তে দুদক জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের শ্রদ্ধা হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ইরান-ওমানের আলোচনা একরামুল হত্যা মামলা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন নাহিদ ইসলাম জুলাইয়ের চেতনা নস্যাতের যেকোনো ষড়যন্ত্র রুখতে জাতি প্রস্তুত: প্রতিরক্ষা উপদেষ্টা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গণতন্ত্র ও রাজপথের বিজয়: সোনম ওয়াংচুক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ , প্রজ্ঞাপন জারি পানির বোতলের ঢাকনার রং কী বোঝায়? হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮১৬ অবসরের পর যেসব সুযোগ-সুবিধা পান একজন রাষ্ট্রপতি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আন্দোলনের শুরু, শেষ নয়: অভিজিৎ দীপকে জুলাই আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬০ শিক্ষার্থীর এনসিপিতে যোগ দান আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ‘শিক্ষার্থীদের কাছ থেকে গণতন্ত্র শিখেছি’: অপর্ণা সেন পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম: রিজভী বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপ দিতে চায় সরকার সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী ঝিনাইদহ সীমান্তে ছয়জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার মিরপুরে গুলিতে যুবদলকর্মী নিহত, অস্ত্রসহ একজন আটক শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়: সিজেপি সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৩০ আগস্ট রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের নির্দিষ্ট তথ্য পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বসছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও BEAR সামিট পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, দাবি বঙ্গভবন সূত্রের সিজেপির বিক্ষোভ ঠেকাতে ডিজিটাল ট্র্যাকিং, মুম্বাই পুলিশের হুমকির অভিযোগ প্রশ্নপত্র ফাঁসের বিচার নয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ‘ককরোচ জনতা পার্টি’ ‘শিক্ষার্থীদের আন্দোলনের মূল উদ্দেশ্য যেন রাজনৈতিক স্বার্থের কারণে আড়াল না হয়ে যায়’ টিটন হত্যা মামলার আসামি ভাঙ্গারি রনি অস্ত্রসহ গ্রেপ্তার ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী দল থেকে বহিষ্কার হলেও এমপি পদ যাবে না গাজী নজরুলের : ইসি মাছউদ সংস্কার না হলে সব পাখনা ভেঙে পড়বে: বিএনপিকে পাটওয়ারী ইরানে হামলা হলে‘চোখের বদলে চোখ’ তুলে নেওয়ার হুঁশিয়ারি বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ,২০ দিনে রেমিট্যান্স ১৮০ কোটি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২:৫০ দুপুর, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ইং

মামলার জট কমাতে লিগ্যাল এইডে মধ্যস্থতা ব্যবস্থা: আইনমন্ত্রী

আইনমন্ত্রী ; ফাইল ছবি

 আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে ৪০ লাখের বেশি মামলা চলমান রয়েছে। একদিকে মামলার জট কমানো, অন্যদিকে নতুন মামলা দায়েরের প্রবণতা কমানো—এই দুই লক্ষ্য সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি জোরদার করেছে।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইল বস্তির এরশাদ মাঠে আয়োজিত ‘ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, লিগ্যাল এইড কর্মসূচির মধ্যে মধ্যস্থতার ব্যবস্থা রাখা হয়েছে। কেউ চাইলে ছোটখাটো মামলার ক্ষেত্রে মামলা চলমান অবস্থায়ও মধ্যস্থতার মাধ্যমে সমাধানের সুযোগ নিতে পারবেন। এতে একদিকে বিচারপ্রার্থীর পথ সহজ হবে, অন্যদিকে মামলা করার আগেই বিরোধ মীমাংসা করা গেলে নতুন মামলার সংখ্যাও কমবে।

তিনি বলেন, গরিব ও অসহায় মানুষের দোরগোড়ায় লিগ্যাল এইড সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। ১৯৯৪ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ কর্মসূচি শুরু করেছিলেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত অধ্যাদেশকে আইনে রূপান্তর করেছেন। চলমান সংসদ অধিবেশনে লিগ্যাল এইড আইন পাস হয়েছে।
আইনমন্ত্রী জানান, এই আইন পাসের মধ্য দিয়ে সরকার মানুষকে আইনগত সহায়তা দিতে পৃথক অধিদপ্তর চালু করেছে। মানুষের অধিকার আদায়ের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এই অধিদপ্তর কাজ করবে।
তিনি বলেন, আদালতে যাওয়ার আগে বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি করতেই লিগ্যাল এইড কর্মসূচিতে নতুনত্ব আনা হয়েছে। যৌতুক মামলা, দেনমোহর, ভরণপোষণ, চেক ডিজঅনারসহ ছোট ছোট মামলা বছরের পর বছর আদালতে চলতে থাকে। এতে বিচারপ্রার্থীরা হয়রানির শিকার হন এবং আদালতে মামলার জট বাড়ে।
মো. আসাদুজ্জামান বলেন, আদালতে যাওয়ার আগে পক্ষগুলো নিজেদের মধ্যে আইনসম্মতভাবে মীমাংসা করলে সমস্যার দ্রুত সমাধান সম্ভব। লিগ্যাল এইডের মাধ্যমে যে সমাধান হবে, তা আদালতের রায় বা ডিক্রির সমতুল্য হবে বলেও আইনে বলা হয়েছে।
আইনমন্ত্রী আরও বলেন, বিগত ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে যারা সর্বস্ব হারিয়েছেন, স্বজন হারিয়েছেন, মামলা-হামলার শিকার হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন বা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরও লিগ্যাল এইডের আওতায় আনা হয়েছে।

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার, আহত, পঙ্গু, সর্বস্ব হারানো এবং মামলা-হামলার শিকার ব্যক্তিরাও এই কর্মসূচির সুবিধা পাবেন। এ ছাড়া যৌন নির্যাতন ও হয়রানির শিকার নারী, যারা অর্থনৈতিক কারণে আদালত বা পুলিশের কাছে যেতে পারেন না, তারাও লিগ্যাল এইড সুবিধার আওতায় থাকবেন।

আয়োজকরা জানান, সোমবার বিকেল ৪টা পর্যন্ত চারটি ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে বস্তির বিভিন্ন এলাকায় আইনি সহায়তা দেওয়া হবে। প্রতিটি গাড়িতে একজন করে আইনজীবী থাকবেন। তারা আইনি জটিলতায় পড়লে কোথায় যেতে হবে এবং কীভাবে সহায়তা পাওয়া যাবে- সে বিষয়ে সাধারণ মানুষকে পরামর্শ দেবেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন

1

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে ‘জুলাই যোদ্ধা’ বলে নির্যাতন,নি

2

কুষ্টিয়ায় ছয় হত্যার মামলা: হানিফসহ চারজনের রায় যেকোনো দিন

3

মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: স্বরাষ

4

শেরপুরে জামায়াত নেতা নিহত:বিএনপি প্রার্থীসহ ৪৫০ জনের বিরুদ্ধ

5

একনেকে অনুমোদন পেল ৩৩ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প

6

ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে বিতর্কিত পোস্ট পরিকল্পিত

7

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মাসুদ উদ্দিনের বিরুদ্ধে তদন্ত প

8

এবার যশোরে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

9

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

10

৫০০ টাকা অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, চিকিৎসা না পেয়ে প্রা

11

মেহেরপুরে বিএনপির ১৮ নেতাকর্মীকে হত্যার হুমকি দিয়ে চিরকুট, ক

12

আমি যে বিবাহিত সেটা ভুলেই গেছি: তাপসী

13

ভারী বৃষ্টির কারণে ৫ জেলায় বন্যার আশঙ্কা

14

সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাট

15

ভারতীয় হাইকমিশনারের ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যে

16

৬ বছর পর এমসি কলেজে ছাত্রলীগ কর্তৃক গৃহবধূ ধর্ষণ মামলার রায়

17

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন ছাড়া পথ নেই: চিফ হুইপ

18

ইরানে হামলা হলে‘চোখের বদলে চোখ’ তুলে নেওয়ার হুঁশিয়ারি

19

আসিফ আকবরের বিস্ফোরক মন্তব্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনৈতিক

20