জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার মামলায় সাজাপ্রাপ্ত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য ড. হাসিবুর রশিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (১৭ মে) দুপুর ১২টা ২৪ মিনিটে তাকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে আনা হয়। এর আগে শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।
ড. হাসিবুর রশিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে হাজির করা হবে। এরপর প্রসিকিউশন পক্ষ আনুষ্ঠানিকভাবে তাকে কারাগারে প্রেরণের আবেদন জানাবে।
এর আগে, ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার দায়ে দায়েরকৃত মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল-২। এই মামলায় প্রধান আসামি হিসেবে ড. হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বা পলাতক ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন