ইরানের উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সেন্টকমের দাবি, ইরানে তাদের সর্বশেষ অভিযানটি প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে। এ সময় বুশেহর, চাবাহার, জাস্ক, কোনোরাক, আবু মুসা ও বন্দর আব্বাসসহ বিভিন্ন এলাকার সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়।
বিবৃতিতে বলা হয়, অভিযানে ইরানের উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি এবং নৌ সক্ষমতাকে লক্ষ্য করে নির্ভুল নিশানার অস্ত্র ব্যবহার করা হয়েছে।
মার্কিন বাহিনীর ভাষ্য, বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও দুর্বল করার উদ্দেশ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
সেন্টকম আরও জানিয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন