সর্বশেষ
জাপানে শক্তিশালী ভূমিকম্প,ধসে পড়া শপিং মলে আটকা অনেকে ভারত বা যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেওয়া হবে না: নাহিদ ইসলাম যশোরে জামায়াতের এমপির বাড়ি ঘেরাও করে হামলা-ভাঙচুর টিসিবির লাইনে দাঁড়ানো মানুষের ওপর দেয়াল ধসে নিহত ২, আহত ৬ বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়গন’-এর তিন দিনে আয় ১৭১ কোটি রুপি শাপলা গণহত্যার ঘটনা কোনভাবেই উপেক্ষা করবে না সরকার - জাহেদ উর রহমান দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু শুধু শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান পানিসম্পদমন্ত্রীর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে প্রকাশ্য দলীয়করণ চলছে: মিয়া গোলাম পরওয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নতুন মিশন প্রধানের সাক্ষাৎ জনগণের প্রত্যাখ্যাতদের প্রশাসনিক পদে পুনর্বাসন গণতান্ত্রিক নয়: পাটওয়ারী ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৫১৬, অস্ত্র-মাদক উদ্ধার মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ঢাবিতে নীল দলের কার্যক্রম নিষিদ্ধ ও অভিযুক্ত শিক্ষকদের শাস্তি দাবি ইরানে হামলা স্থগিত, আলোচনা ব্যর্থ হলে আবার শুরু হবে: ট্রাম্প ‘পালিয়ে যাব না’ বলে যে পালায়, ‘আসি আসি’ বললেও সে আসবে না: হাসনাত আব্দুল্লাহ সম্পদ বিবরণী দাখিল না করায় এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্বকাপ ফাইনালে হারের পর ক্ষমা চাইলেন স্কালোনি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চেনা গল্প, অনবদ্য কল্পলোক—নেটফ্লিক্সের ‘সোয়াপড’ কেন এত জনপ্রিয় দেড় মাস পর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল খাল খননের পাশাপাশি নদী দখল ও দূষণ রোধে গুরুত্ব দিচ্ছে সরকার ২০২৬ সালের এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট যুক্তরাষ্ট্র-ইরান হামলা বিরতিতে একদিনে তেলের দাম কমল ৫ শতাংশ বিমান ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্পে পিপিপি ও জনসম্পৃক্ততায় জোর আনোয়ারায় চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর, হবে ৩৬ হাজার কর্মসংস্থান তারে ঝুলছিল এনসিপির নেতাদের কুশপুতুল, কর্মসূচিস্থলের কাছে বোমা সদৃশ বস্তু পশ্চিম তীর দখলের চেষ্টা ‘রেড লাইন’ অতিক্রম করবে: আমিরাত বছরের শেষে,না হয় আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন:মির্জা ফখরুল বিজ্ঞাপনের কথা বলে নির্যাতন, আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর মিরপুরে যুবদল কর্মী হত্যা মামলায় মাগুরা থেকে একজন গ্রেপ্তার ৭৬ শতাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক,দাঁত ব্রাশের সময় যা করনীয় স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য ঘোষণায় দলগুলোতে মিশ্র প্রতিক্রিয়া শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ শার্শায় সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে পাল্টা আক্রমণ করবে না ইরান কলকাতায় ৬৫৩ বছরের পুরোনো মসজিদকে মন্দির দাবি করে পূজার আয়োজন শাওন-আনিস আলমগীর-সোমা ইসলামসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ রাতে লাউডস্পিকার-আতশবাজি ও জুয়া নিয়ন্ত্রণে নিষ্ক্রিয়তা নিয়ে হাইকোর্টের রুল মতিঝিলে আইইডি বোমা উদ্ধারের ঘটনা চরম উদ্বেগজনক: পরওয়ার সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মার্কিন হামলা স্থগিতের পর পাল্টা হামলা বন্ধের ঘোষণা ইরানের সাহাবুদ্দিনকে আইনের আওতায় আনার দাবি সমমনা জোটের শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী বাংলাদেশকে জ্ঞান ও উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে চায় সরকার জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কার নীতি চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী স্মার্টফোন ব্যবহার করেন না নোলান, জানালেন কারণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭:৪৩ বিকাল, শনিবার, ১৩ জুন ২০২৬ ইং

বড় বাজেট বাস্তবায়ন সম্ভব, প্রয়োজন স্বচ্ছতা ও দক্ষতা: এফবিসিসিআই

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের আকার বড় হলেও তা বাস্তবায়ন অসম্ভব নয় বলে মনে করে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই। তবে বাজেটের লক্ষ্য অর্জনে দূরদর্শী পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শনিবার প্রস্তাবিত বাজেট নিয়ে প্রকাশিত পর্যবেক্ষণে এসব কথা জানায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

সংগঠনটির মতে, প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচারকে গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, ব্যবসাবান্ধব পরিবেশ, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে এফবিসিসিআই।

অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের ঘোষিত ‘রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন’ বা ‘থ্রিআর’ কৌশল অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো, বিনিয়োগ বাড়ানো এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে বলে আশা করছে সংগঠনটি।

আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৮ দশমিক ৭ শতাংশ বেশি। বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতিতে এ বাজেট বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ হলেও সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে তা সম্ভব বলে মনে করে এফবিসিসিআই।

প্রস্তাবিত বাজেটে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে অর্থনৈতিক স্থিতিশীলতা ও ব্যবসা-বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার জরুরি বলে জানিয়েছে সংগঠনটি।

বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের ৩ দশমিক ৬ শতাংশ। এই ঘাটতি পূরণে দেশীয় ও বৈদেশিক উৎস থেকে বড় অঙ্কের ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ব্যাংক খাত থেকে অতিরিক্ত ঋণ নেওয়া হলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে বিনিয়োগ ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে এফবিসিসিআই। এ ক্ষেত্রে স্বল্পসুদের বৈদেশিক অর্থায়নের সুযোগ কাজে লাগানো এবং সতর্ক ঋণ ব্যবস্থাপনার পরামর্শ দিয়েছে সংগঠনটি।

আগামী অর্থবছরে সরকারকে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা সুদ পরিশোধ করতে হবে। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদ ১ লাখ ৫ হাজার কোটি এবং বৈদেশিক ঋণের সুদ ২২ হাজার ৫০০ কোটি টাকা। বিষয়টিকে বড় আর্থিক চ্যালেঞ্জ হিসেবে দেখছে এফবিসিসিআই।

উচ্চ মূল্যস্ফীতি, নিম্ন কর-জিডিপি অনুপাত, খেলাপি ঋণ, বৈদেশিক ঋণের চাপ ও বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তাকে বাজেট বাস্তবায়নের প্রধান ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে সংগঠনটি।

অর্থনীতি শক্তিশালী করতে অর্থনৈতিক অঞ্চল কার্যকর করা, রপ্তানি বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান, তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিকস খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং ব্যবসা পরিচালনার ব্যয় কমানোর সুপারিশ করেছে এফবিসিসিআই।

এ ছাড়া পুঁজিবাজার ও বন্ড মার্কেট শক্তিশালী করা, ব্যাংকিং খাত সংস্কার, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, লজিস্টিক ও সরবরাহব্যবস্থার উন্নয়ন, মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার আইনি কাঠামো তৈরি এবং ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে।

সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালু, ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ট্রেনে বিনা মূল্যে ভ্রমণ, মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড় এবং জুলাই আন্দোলনের যোদ্ধাদের ভাতা অব্যাহত রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এফবিসিসিআই।

এলডিসি উত্তরণের পর বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে মুক্ত বাণিজ্য চুক্তি, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সম্পাদনের উদ্যোগেরও প্রশংসা করেছে সংগঠনটি।

নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের উদ্যোগ, ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণ এবং ২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য শতাংশ করহার বজায় রাখার প্রস্তাবকে ইতিবাচক বলে উল্লেখ করেছে এফবিসিসিআই।

বেসরকারি খাতে ঋণপ্রবাহ, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৬০ হাজার কোটি টাকার ‘স্টিমুলাস প্যাকেজ-২০২৬’, এসএমই খাতে ২ হাজার কোটি এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে সংগঠনটি।

করভিত্তি সম্প্রসারণ, কর ফাঁকি রোধ, কর প্রশাসনের পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয়তা, অনলাইনে ভ্যাট ও আয়কর রিটার্ন দাখিল, ডিজিটাল সিঙ্গেল উইন্ডো এবং ঝুঁকিভিত্তিক স্বয়ংক্রিয় অডিট ব্যবস্থা চালুর উদ্যোগেরও প্রশংসা করেছে এফবিসিসিআই।

করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করায় সন্তোষ প্রকাশ করলেও ৫ শতাংশ কর স্ল্যাব বহাল রাখার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে সর্বোচ্চ ব্যক্তিগত আয়করের হার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা এবং তালিকাবহির্ভূত কোম্পানির করহার ও ন্যূনতম টার্নওভার কর আরও কমানোর সুপারিশ করা হয়েছে।

জীবনযাত্রার ব্যয় ও উৎপাদন খরচ কমাতে শিল্পের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর হ্রাস, নিত্যপ্রয়োজনীয় কৃষি ও ভোগ্যপণ্যে উৎসে কর কমানো, খেজুর ও রান্নার মসলায় নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার এবং দেশীয় ভোজ্যতেল উৎপাদনে কর প্রণোদনাকে ইতিবাচক হিসেবে দেখছে এফবিসিসিআই।

স্টার্টআপ, প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, নারী উদ্যোক্তা ও রপ্তানিকারকদের জন্য ঘোষিত কর সুবিধাকেও স্বাগত জানিয়েছে সংগঠনটি।

এ ছাড়া বৈদ্যুতিক যানবাহন, বাস-ট্রাক ও চার্জিং স্টেশনের জন্য কর প্রণোদনাকে পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে এমএস রডের কিছু পণ্যে উৎপাদন পর্যায়ে নির্দিষ্ট ভ্যাট বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করে এফবিসিসিআই বলেছে, এর নেতিবাচক প্রভাব নির্মাণ খাতে পড়তে পারে।

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ টার্নওভার কর ব্যবস্থা, ক্ষুদ্র আমানতে আবগারি শুল্ক অব্যাহতি, স্টার্টআপ প্রতিষ্ঠানের ভ্যাট সুবিধা, ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের ভ্যাট অব্যাহতি এবং কর-শুল্ক-ভ্যাট আপিল প্রক্রিয়া সহজ করার উদ্যোগকেও ইতিবাচক হিসেবে দেখছে সংগঠনটি।

বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থায় স্বর্ণ আমদানি ও গহনা রপ্তানির নতুন বিধিমালা এবং স্বর্ণ ও স্বর্ণালংকার লেনদেনে উৎসে কর কমানোর সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে এফবিসিসিআই।

সংগঠনটি মনে করে, বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক মেরুকরণের মধ্যেও প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত, বাস্তবায়নযোগ্য ও বিনিয়োগবান্ধব আর্থিক কাঠামো উপস্থাপন করেছে। এটি প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে।

এফবিসিসিআই জানিয়েছে, সংগঠনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব বাজেটে প্রতিফলিত হয়েছে। অর্থবিলসহ কর, ভ্যাট ও শুল্কসংক্রান্ত প্রস্তাব পর্যালোচনা শেষে সদস্য সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে সরকারকে আরও সুপারিশ দেওয়া হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

1

আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশের মৃত্যুদণ্ড

2

স্বর্ণের দাম ভরিতে কমল ২ হাজার ১৫৮ টাকা

3

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ; জড়িতদের শনাক্তে সি

4

মদীনা ইসলামী ইউনিভার্সিটির আন্তর্জাতিক কালচারাল ফেস্টিভ্যালে

5

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

6

টানা তৃতীয় দফায় কমল সোনার, দাম ভরিতে কমেছে ২১৫৮

7

সুন্দরবনে বনবিভাগের গুলিতে জেলে নিহতের অভিযোগ

8

পাবনায় বিদেশি রাইফেল ও পিস্তলসহ গ্রেপ্তার ৩

9

ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত ব্রিটেন-ফ্রান্স-জা

10

হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

11

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান?

12

অস্ট্রেলিয়া সিরিজের আগে কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট

13

মিরপুরে ঈদের জামাতে অংশ নিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমা

14

বিরোধীদলীয় নেতার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

15

হিংসামুক্ত ও ঐক্যের বাংলাদেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ আমরা:গোপালগঞ

16

ভোটের ছুটিতে ফাঁকা ঢাকা, রাস্তাঘাটে মিলছে স্বস্তি

17

ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানে প

18

দেশে ৫৯ টিভি চ্যানেল, ১ হাজার ৪৩৬ দৈনিক পত্রিকা: তথ্যমন্ত্রী

19

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

20